ফেব্রুয়ারি মাসের গোড়ার দিকেই অরিজিৎ সিংয়ের (Arijit Singh) সঙ্গে দেখা করার জন্য মুম্বই থেকে মুর্শিদাবাদে ছুটে এসেছিলেন আমির খান। বহরমপুরের এক বিলাসবহুল হোটেলে টানা দিন তিনেক আস্তানা গেড়ে ছেলে জুনেইদ খানের ‘এক দিন’ সিনেমার জন্য গান নিয়ে গিয়েছেন। এবার টলিপাড়ার অন্দরমহলে কানাঘুষো, অরিজিৎ সিংয়ের জিয়াগঞ্জের বাড়িতে হাজির হয়েছেন বাংলা সিনেইন্ডাস্ট্রির দুই তারকা।
আরও পড়ুন:
কয়েক সপ্তাহ আগে গত জানুয়ারি মাসেই প্লেব্যাক দুনিয়া থেকে বাণপ্রস্থ ঘোষণা করেছেন অরিজিৎ সিং। যদিও গায়ক আগেই জানিয়ে দিয়েছিলেন যে, প্রতিশ্রতিমাফিক আরও কিছু প্লেব্যাকের কাজ বাকি রয়েছে, কিন্তু এরপর আর নতুন কোনও প্লেব্যাক গান তিনি নেবেন না। এবার অরিজিৎ সিংয়ের জিয়াগঞ্জের বাড়িতে কারা পৌঁছলেন? সিনেপাড়ার অন্দরমহল সূত্রে খবর, একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবসের প্রাক্কালে গায়কের বাড়িতে পৌঁছেছেন যিশু সেনগুপ্ত এবং সুরকার-পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত। শুক্রবার রাতেই তাঁরা জিয়াগঞ্জ পৌঁছেছেন বলে জানা গেল। তবে কি যিশু-ইন্দ্রদীপের হাত ধরে বাংলা সিনেইন্ডাস্ট্রি বড় চমকের অপেক্ষায়? এমন কৌতূহল নেহাত অমূলক নয়।
অভিনয়ের পাশাপাশি যিশু খুব সম্প্রতি প্রযোজনাও শুরু করেছেন। অন্যদিকে ইন্দ্রদীপ দাশগুপ্তও পরিচালক হিসেবে টলিউডে প্রথম থেকেই সিনেসমালোচক থেকে দর্শকমহলের নজর কেড়েছেন। তবে কি এবার নতুন ছবির জন্য প্রযোজক-পরিচালক জুটি বেঁধে অরিজিৎ সিংয়ের কাছে প্লেব্যাকের জন্য গেলেন?

অভিনয়ের পাশাপাশি যিশু খুব সম্প্রতি প্রযোজনাও শুরু করেছেন। অন্যদিকে ইন্দ্রদীপ দাশগুপ্তও পরিচালক হিসেবে টলিউডে প্রথম থেকেই সিনেসমালোচক থেকে দর্শকমহলের নজর কেড়েছেন একের পর এক ছবিতে। তবে কি এবার নতুন ছবির জন্য প্রযোজক-পরিচালক জুটি বেঁধে অরিজিৎ সিংয়ের কাছে প্লেব্যাকের জন্য গেলেন? সময়ের গর্ভেই সেই উত্তর। যদিও কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে, তবে ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির পর আবারও বাংলা সিনেমায় অরিজিৎ সিংয়ের প্লেব্যাকের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
শিকড় ছড়িয়ে কাঠমাণ্ডু-ইসলামাবাদে! ভারতীয় সিমে হানিট্র্যাপ, বাংলায় ধৃত ৩ পাকচর কীভাবে চালাত ‘অপারেশন’?
-
চাকরির ভবিষ্যৎ রোহিতের উপর! আগরকরকে নিয়ে বেনজির সিদ্ধান্ত বিসিসিআইয়ের
-
স্ত্রী-কন্যা ফেলে ভিনরাজ্যে কাজে রশিদুল-সফিকুল, কীভাবে পাক গুপ্তচর! ভাবতেই পারছেন না প্রতিবেশীরা
-
গান্ধীর শেষ অনশনের জেরেই পাকিস্তানকে ৫৫ কোটি টাকা দিয়েছিল ভারত! ফিরে দেখা ইতিহাস
-
১৫ বছর ধরে স্বাধীনতা দিবসে ঠাসা কর্মসূচি! আজকের দিনে কী করছেন গদিহারা মমতা?