সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘কৃষ কাপুর’ হয়ে পর্দায় আত্মপ্রকাশ ঘটেছিল তাঁর। সেই রূপেই দর্শকের মন জিতে নিয়েছিলেন। বিশেষ করে জেনজি-দের মন জিতে নিয়েছিলেন। তিনি নবাগত অভিনেতা অহন পাণ্ডে। প্রথম ছবিতেই নিজের অভিনয় জীবনের হিট ছবি উপহার দিয়েছেন দর্শককে। তবে এবার সেই ছায়া থেকে বেরিয়ে নতুনভাবে নতুন চরিত্রে ধরা দেওয়ার প্রস্তুতি ইতিমধ্যেই নিতে শুরু করেছেন তিনি।
‘সাইয়ারা’র সাফল্যের পর সেই সাফল্যকেই পাথেয় করে নতুন অবতারে দর্শকের সামনে ধরা দেবেন অহন। এবার নাকি তাঁকে দেখা যাবে ‘রাফ অ্যান্ড টাফ’ লুকে। সেই জন্য নিজের ভোল পালটেও ফেলেছেন অভিনেতা। লম্বা চুল কেটে ছোট করে ফেলেছেন। সেই ছবি সোশাল মিডিয়ায় পোস্টও করেছেন অহন। পরেছেন লেদার জ্যাকেট। ক্যাপশনে লিখেছেন, ‘এটা একটা কাট’। এবার যশরাজ ফিল্মসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন অভিনেতা। আলি আব্বাস জাফরের পরিচালনায় নতুন ছবিতে দেখা যাবে এবার তাঁকে।
View this post on InstagramAdvertisement
বলে রাখা ভালো পরিচালকের সব ছবিই মূলত অ্যাকশনথ্রিলার ধর্মী ছবি। সলমন খানের ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজি পরিচালকের জীবনের অন্যতম হিট ছবি। এবার তাঁরি নতুন অ্যাকশন ঘরানার ছবিতে দেখা যাবে অহনকে। সঙ্গে থাকবেন শর্বরী ওয়াঘ। নতুন বছরে শুরু হবে ছবির শুটিং। অহন-অনীতের জুটি ইতিমধ্যেই দর্শকমনে ছাপ ফেলেছে। এবার দেখার আগামীতে অহন-শর্বরীর জুটি একইভাবে ছাপ ফেলতে পারে কিনা।
সর্বশেষ খবর
-
‘ককরোচ’ অভিজিতকে ইংরাজি নিয়ে খোঁচা ‘টুয়েলভথ পাস’ কঙ্গনার, ভাইরাল ভিডিও
-
এবার বল হাতেও ভেলকি বৈভবের! ব্যাটিং ব্যর্থতা ভুলে দলীপ অভিষেকে জোড়া উইকেট, ভিডিও ভাইরাল
-
ফুটপাথে দুধ গরম বিতর্কে বাচ্চা কোলে মুখ্যমন্ত্রীর কাছে মহিলা, ‘বাসস্থানের ব্যবস্থা করব’, বললেন শুভেন্দু
-
বহাল তবিয়তে খামেনেই, মৃত্যু জল্পনা উড়িয়ে প্রথমবার প্রকাশ্যে ইরানের সুপ্রিম লিডার!
-
‘ককরোচ’দের গোষ্ঠীদ্বন্দ্ব! জনপ্রিয় সৌরভ-আশুতোষদের পদ থেকে সরাল সিজেপি?