Aindrila Sharma

গত ৮ দিন ধরে হাসপাতালে ঐন্দ্রিলা শর্মা, এখন কেমন আছেন অভিনেত্রী?

গত মঙ্গলবার ব্রেন স্ট্রোক হওয়ায় হাসপাতালে ভরতি করা হয় ঐন্দ্রিলাকে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৯, ২০২২, ১৯:১৩

options
link
গত ৮ দিন ধরে হাসপাতালে ঐন্দ্রিলা শর্মা, এখন কেমন আছেন অভিনেত্রী?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত আটদিন ধরে হাসপাতালের বিছানায় লড়াই করে চলেছেন ঐন্দ্রিলা শর্মা। মাঝে শারীরিক অবস্থার কিছুটা উন্নতির খবর এলেও, মঙ্গলবার তাঁর শরীরে আবার সংক্রমণ ধরা পড়ে। বুধবার হাসপাতাল সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, একইরকম রয়েছেন ঐন্দ্রিলা। চলছে অ্য়ান্টিবায়োটিক। তবে মঙ্গলবার শরীরে যে সংক্রমণ ধরা পড়েছিল তা অনেকটাই নিয়ন্ত্রণে। স্নায়ুজনিত সমস্যা অবশ্য রয়েছে। ভেন্টিলেশনেই রয়েছেন অভিনেত্রী।

Advertisement

ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকে প্রায় এক সপ্তাহ ধরে হাওড়ার বেসরকারি হাসপাতালে ভরতি ঐন্দ্রিলা। তার ছায়াসঙ্গী হয়ে সেখানে রয়েছেন সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury)। সোমবার নিজের পোস্টে সব্যসাচী জানিয়েছিলেন, ভেন্টিলেশন থেকে বেরিয়ে আসতে পেরেছেন ঐন্দ্রিলা। আগের থেকে তাঁর শ্বাসক্রিয়া অনেকটাই স্বাভাবিক হয়েছে, রক্তচাপও মোটামুটি স্বাভাবিক। জ্বরও কমেছে।

Advertisement

[আরও পড়ুন: ওয়েব সিরিজের পর এবার বড়পর্দায় ‘তারানাথ তান্ত্রিক’! প্রকাশ্যে ছবির পোস্টার ]

এর মধ্যেই আবার ঐন্দ্রিলাকে নিয়ে ভুয়ো খবর ছড়িয়েছিল। তাতে ক্ষিপ্ত হয়ে নিজের পোস্টে সব্যসাচী লিখেছিলেন, “আমার আজকাল কিছুই লিখতে ইচ্ছা করে না, কিন্তু আজ কিছু মানুষের বর্বরতার নমুনা দেখে লিখতে বাধ্য হলাম। ইউটিউবের কল্যাণে কয়েকটা ভুয়ো ভিডিও আর ফেক থাম্বনেল বানিয়ে পয়সা রোজগার করা অত্যন্ত ঘৃণ্য মানসিকতার কাজ বলে আমি মনে করি, সেটা যে ওর বাড়ির লোকের মনে কেমন প্রভাব ফেলে তা হয়তো আপনারা বুঝবেন না। আমার চোখে ওর স্বাস্থ্যের অবনতি ঘটেনি, অবনতি ঘটেছে মানবিকতার।” এরপরই আবার ‘মহাপীঠ তারাপীঠ’ ধারাবাহিকের অভিনেতা লেখেন, “‘ভাল আছে’ বলতে আমার ভয় লাগে, কিন্তু ঐন্দ্রিলা আছে। প্রচণ্ডভাবে আছে। আমার সামনে শুয়ে থেকেও হয়তো কয়েক সহস্র মাইল দূরে আছে কিন্তু ঠিক ফিরে আসবে। ওর একা থাকতে বিরক্ত লাগে।”

Advertisement

কালার্স বাংলার ‘ঝুমুর’ ধারাবাহিকের মাধ্যমে বাংলা টেলিভিশনের জগতে নিজের অভিনয় সফর শুরু করেন ঐন্দ্রিলা। স্টার জলসার ‘জীবন জ্যোতি’ ধারাবাহিকেও মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। সান বাংলার ‘জিয়ন কাঠি’ ধারাবাহিকে অভিনয় করেন তুলির ভূমিকায়। বহুদিন ধরেই ক্যানসারের সঙ্গে পাঞ্জা লড়ছেন। একবার নয় দু-দু’বার মারণ রোগ থাবা বসিয়েছে তাঁর শরীরে। দু’বারই ক্যানসারকে হার মানিয়েছেন অভিনেত্রী।

[আরও পড়ুন: যশরাজের ব্যানারে যশ! বলিউডে বড় ব্রেক অভিনেতার]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.