Bhooth Bangla ticket

ফ্লপের গেরো কাটাতে বিনোদনের ‘ডবল ডোজ’! ‘ভূত বাংলা’র টিকিটে আকর্ষণীয় অফার

বক্স অফিসে ব্যবসা বাড়াতে এবার নয়া পদক্ষেপ 'ভূত বাংলা'র নির্মাতাদের। সোশাল মিডিয়ায় একতা কাপুরের প্রযোজনা সংস্থার তরফে বিশেষ অফারের ঘোষণা করা হয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৯, ২০২৬, ২০:১২

options
link
ফ্লপের গেরো কাটাতে বিনোদনের ‘ডবল ডোজ’! ‘ভূত বাংলা’র টিকিটে আকর্ষণীয় অফার
'ভূত বাংলা'র টিকিটে আকর্ষণীয় অফার

১৭ এপ্রিল সিলভার স্ক্রিনে মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনীত হরর কমেডি মুভি ‘ভূত বাংলা’। এই ছবির হাত ধরে আক্কির ফিল্মি কেরিয়ারে ফ্লপের গেরো কিছুটা হলেও কেটেছে তা বললে অত্যুক্তি হবে না। ‘ভূত বাংলা’ মুক্তির দ্বিতীয় সপ্তাহে বিশ্বব্যাপী ১৯৫ কোটি ব্যবসা করেছে। আয়ের নিরিখে এই অঙ্ক যে ছবি নির্মাতাদের কাছে খুব একটা স্বস্তির নয় তা বলার অবকাশই রাখছে না। তাই বক্স অফিসে ব্যবসা বাড়াতে এবার নয়া পদক্ষেপ ‘ভূত বাংলা’র নির্মাতাদের। সোশাল মিডিয়ায় একতা কাপুরের প্রযোজনা সংস্থার তরফে আকর্ষণীয় অফারের ঘোষণা করা হয়েছে। দর্শককে হলমুখী করতে কী উদ্যোগ নেওয়া হল?

Advertisement

এবার আর একা নয়, একজনের টিকিটের দামেই দুজনের সিনেমা দেখার সুবর্ণ সুযোগ। হ্যাঁ, একদমই তাই। সিটে একা বসে হরর কমেডির মজাটা ঠিক উপভোগ করা যায় না, তাই এবার দর্শকের পকেট বাঁচিয়ে ‘ফুল অন মস্তি’ মুড অন করল ‘ভূত বাংলা’র প্রযোজনা সংস্থা। একতার বালাজি মোশন পিকচার্সের অফিসিয়াল সাইটে জানানো হয়েছে, ‘এই বাংলোতে একা এন্ট্রি নেওয়া যায় না। দুজন ছাড়া প্রবেশ অসম্ভব। তাই একটির সঙ্গে আরেকটি টিকিট একদম বিনামূল্যে পাওয়া যাবে।’

Advertisement

মঙ্গলবার থেকেই শুরু হয়েছে এই অফার লুফে নেওয়ার এক দুর্দান্ত সুযোগ। তার জন্য প্রয়োজন মাত্র একটি কোডের। ‘বুক মাই শো’-এ পোস্টের উল্লেখিত কোডের মাধ্যমেই এই দুর্দান্ত অফারটি ব্যবহার করার সুযোগ রয়েছে। এক্স হ্যান্ডেলে সিনেমার পোস্টারে দর্শককে অনুপ্রাণিত করে লেখা, ‘বিনোদনের ডবল ডোজ।’ ট্রেড ওয়েবসাইট অনুযায়ী, মঙ্গলবার থেকেই এই অফারের প্রভাবে ছবির আয় এবং দর্শকের উপস্থিতির গ্রাফ ঊর্ধমুখী হয়েছে। মঙ্গলবার প্রায় পনেরো শতাংশ হল দখল করেছে ‘ভূত বাংলা’ এবং ঝুলিতে এসেছে ৪.৩৫ কোটি টাকা। যেখানে সোমবারের সংখ্যা ছিল ১১ শতাংশ হল দখল আর আয়ের অঙ্ক ৩.৫০ কোটি টাকা।

একটির সঙ্গে আরেকটি টিকিট ফ্রি।

মঙ্গলের আয়ের নিরিখে ভারতে অক্ষয়ের ছবির কালেকশন ১২১.২৫ কোটি আর বিশ্বব্যাপী মোট আয় পৌঁছেছে ১৯৫.০৬ কোটিতে। নির্মাতারা বুধবার জানিয়েছেন যে মোট বিশ্বব্যাপী আয় পৌঁছেছে ২০৩.৬৫ কোটিতে। ২৪ এপ্রিল মুক্তি পেয়েছে ‘মাইকেল’। তাছাড়া ‘ধুরন্ধর ২’ ম্যাজিক তো অব্যাহত। প্রতিযোগীতার ময়দানে মঙ্গলের নয়া প্রস্তাবে ‘ভূত বাংলা’ সপ্তাহান্তে কেমন ব্যবসা করে সেই দিকেই তাকিয়ে ছবির নির্মাতারা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.