Sudhir Dalvi

আশঙ্কাজনক পর্দার ‘সাইবাবা’! চিকিৎসার খরচ জুগিয়ে সাহায্য অক্ষয়, রণবীর, কার্তিকদের

পর্দার 'সাইবাবা'র অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই বলিউড অভিনেতারা যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, সেকথা উল্লেখ করেই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্ত্রী সুহাস। কেমন আছেন এখন সুধীর দলভি?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২, ২০২৬, ১৮:১৯

options
link
আশঙ্কাজনক পর্দার ‘সাইবাবা’! চিকিৎসার খরচ জুগিয়ে সাহায্য অক্ষয়, রণবীর, কার্তিকদের
আশঙ্কাজনক পর্দার 'সাইবাবা'! চিকিৎসার খরচ জুগিয়ে সাহায্য অক্ষয়, রণবীর, কার্তিকদের

‘শিরডি কে সাই বাবা’ ধারাবাহিকের সুবাদে টেলিদর্শকমহলে বহুল পরিচিত সুধীর দলভি (Sudhir Dalvi)। সেপসিসজনিত কারণে জীবন-মরণ সংকটে পড়েন প্রবীণ অভিনেতা। সংক্রমণ ছড়িয়ে এমন পরিস্থিতির সৃষ্টি হয় যে হাঁটার ক্ষমতা পর্যন্ত হারিয়ে ফেলেছেন। এদিকে মাসকয়েক হাসপাতালে চিকিৎসাধীন থাকায় বিলের বহরও বেড়ে দাঁড়ায় কয়েক লক্ষ। এমতাবস্থায় পর্দার ‘সাইবাবা’র দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অক্ষয় কুমার, রণবীর কাপুর, কার্তিক আরিয়ানরা।

Advertisement

হাসপাতালের বিল গিয়ে দাঁড়ায় ১১ লক্ষ টাকা। এই কঠিন সময়ে রণবীর কাপুর, কার্তিক আরিয়ান এবং অক্ষয় কুমারের মতো বেশ কয়েকজন বলিউড অভিনেতা আর্থিক সহায়তার জন্য এগিয়ে আসেন।

সুধীর দলভির স্ত্রী সুহাস দলভি জানিয়েছেন, “পঁচিশ সালের অক্টোবর মাসে প্রবীণ অভিনেতাকে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন আইসিইউতেও ছিলেন। সংক্রমণের জেরে তাঁর শারীরিক পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটে। মরণ-বাঁচন পরিস্থিতির তৈরি হয়েছিল। এদিকে মাসের পর মাস হাসপাতালে ভর্তি থাকায় চিকিৎসার খরচও বাড়তে থাকে। হাসপাতালের বিল গিয়ে দাঁড়ায় ১১ লক্ষ টাকা। এই কঠিন সময়ে রণবীর কাপুর, কার্তিক আরিয়ান এবং অক্ষয় কুমারের মতো বেশ কয়েকজন বলিউড অভিনেতা আর্থিক সহায়তার জন্য এগিয়ে আসেন। তবে শেষমেশ হাসপাতাল থেকে বাড়ি ফিরতে পারলেও সুধীর এখনও পুরোপুরি সুস্থ নন।” প্রবীণ অভিনেতার স্ত্রী এও জানালেন যে, “হাঁটাচলার জন্য সুধীরকে এখনও ‘ওয়াকার’ ব্যবহার করতে হচ্ছে। মানসিকভাবেও কিছুটা অসংলগ্ন। তবে বাড়ি ফিরতে পেরে বেশ খুশি হয়েছেন তিনি। আসলে হাসপাতাল তো শুধু ব্যয়বহুলই নয়, সেখানকার পরিবেশ বা আবহও একজন রোগীর জন্য বেশ ভীতিজনক।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পর্দার ‘সাইবাবা’র অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই কীভাবে বলিউড অভিনেতারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, সেকথা উল্লেখ করে সুহাসের মন্তব্য, “কে বলে চারপাশের মানুষজন সকলে নির্দয় হয়ে গিয়েছেন? আমার স্বামীর অসুস্থতার সময় যে ভালোবাসা আর সমর্থন পেলাম, তাতে আমরা সত্যিই অভিভূত। সুধীরকে যথাসাধ্য চিকিৎসা করানো হয়েছে। এসময়ে ওঁর শুধু সকলের প্রার্থনা প্রয়োজন। ও ধীরে ধীরে সেরে উঠছে।” সুহাস নিজেও বার্ধক্যজনিত সমস্য়া এবং হাঁপানির সমস্যায় ভুগছেন। তবুও একাই স্বামীর দেখাশোনা করতে হচ্ছে তাঁকে। 

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.