‘বাফটা ২০২৬’ (ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ড)র মঞ্চে এবার উপস্থাপিকার ভূমিকায় আলিয়া ভাট। বলিউডে একাধিক ছবিতে নিজেকে প্রমাণ করার পর হলিউডেও অভিষেক হয়েছে আলিয়ার। এবার এই মঞ্চে আলিয়ার উপস্থাপনা যে ভারতীয় বিনোদুনিয়ায় এক মাইলফলক হতে চলেছে তা বলাই বাহুল্য।
আরও পড়ুন:
৭৯তম ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেতা-অভিনেত্রী ও পরিচালকদের সঙ্গে মঞ্চ ভাগ করে নেবেন আলিয়া। ইতিমধ্যেই এই খবর আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে দ্য ব্রিটিশ অ্যাকাডেমির তরফে। এই মঞ্চ থেকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন আলিয়া। ওই একই মঞ্চে কেট হাডসন, স্যাডি সিঙ্কের মতো হেভিওয়েটদের সঙ্গে তাঁর মঞ্চ ভাগ করে নেওয়ার মতো বিষয় যে এদেশের বিনোদুনিয়ার জন্য অত্যন্ত গর্বের কারণ হয়ে দাঁড়াবে তা বলাই বাহুল্য। আগামী ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ‘ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ড’ বা ‘বাফটা ২০২৬’। বলে রাখা জরুরী, এর আগে ‘মেট গালা’ ও কান চলচ্চিত্র উৎসবের দরবারেও সকলের নজর কেড়েছেন আলিয়া।
আরও পড়ুন:

৭৯তম ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ড-এর মঞ্চে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেতা-অভিনেত্রী ও পরিচালকদের সঙ্গে এই মঞ্চ ভাগ করে নেবেন আলিয়া।
এর আগে ২০২১ সালে ‘বাফটা’-এর মঞ্চে উপস্থাপিকা হিসেবে ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া, ২০২৪ সালে উপস্থাপিকার দায়িত্ব পেয়েছিলেন ভারতীয় বিনোদুনিয়া থেকে দীপিকা পাড়ুকোন। আর এবার ‘ব্যাটন’ হাতবদল হয়ে সেই দায়িত্বই পেতে চলেছেন আলিয়া ভাট। উল্লেখ্য ৭৯তম ‘বাফটা’-এ ভারতীয় ছবি হিসেবে মনোনীত হয়েছে মণিপুরী ছবি ‘বুং’। ‘কাপুর বাড়ির বউমা’ বর্তমানে গ্লোবাল স্টার। মেট গালার লাল গালিচায় পশ্চিমী বিনোদুনিয়ার তারকাদের ভিড়ে হেঁটে তাক লাগিয়ে দিয়েছিলেন আলিয়া। তারপর কান চলচ্চিত্র উৎসব আর এবার ‘বাফটা’র মঞ্চে সকলকে কাপুরঘরনি যে রীতিমতো চমক দেবেন তা বলাই বাহুল্য।
সর্বশেষ খবর
-
মনামীকে ‘কলার খোসা’ খোঁচা নিয়ে তুলকালাম, ‘বিগ বসে’র ঘরে কেঁদে ভাসালেন ঝিলম
-
এক-দু’বছরে হারিয়ে যাওয়ার আশঙ্কা! শচীনের প্রসঙ্গ টেনে বৈভবকে বড়সড় বার্তা বিসিসিআইয়ের
-
ফরাক্কায় মেরামতির মাঝেই ফের ধস! আজও বাতিল বহু ট্রেন, আকাশছোঁয়া বাসের টিকিটে মহা ভোগান্তি
-
‘গুরুত্বহীন’ ডার্বিকেও গুরুত্ব দিচ্ছে মোহনবাগান, উলটো ছবি ইস্টবেঙ্গলে, কোথায় কীভাবে কাটবেন টিকিট?
-
গর্ভে থাকতে মানত, দুধের সন্তানকে কাঁধের বাঁকে নিয়ে ২৮ কিমি হেঁটে চাকলার লোকনাথধামে বাবা