Alia Bhatt

কানের পথে আলিয়া, দ্বিতীয়বার আন্তর্জাতিক মঞ্চে অংশগ্রহণের সুযোগে কী বললেন অভিনেত্রী?

সোমবার ভোরেই কানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন আলিয়া। মুম্বই বিমানবন্দরে সেলেব পাপারাজ্জিদের লেন্সবন্দি 'গঙ্গুবাঈ'। আন্তর্জাতিক বিউটি ব্র্যান্ডের প্রতিনিধি হিসেবে উৎসবে যোগ দেবেন কাপুর পরিবারের পুত্রবধূ। সাদা ট্যাঙ্ক টপের সঙ্গে কালো কোট আর ডেনিম জিনস-বুটে 'সুপারকুল' আলিয়া।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১১, ২০২৬, ১২:২৩

options
link
কানের পথে আলিয়া, দ্বিতীয়বার আন্তর্জাতিক মঞ্চে অংশগ্রহণের সুযোগে কী বললেন অভিনেত্রী?
দ্বিতীয়বার আন্তর্জাতিক মঞ্চে আলিয়া

আগামী ১২ থেকে ২৩ মে উদযাপিত হবে কান চলচ্চিত্র উৎসব। বিশ্বজুড়ে সিনেমা, সংস্কৃতি, ফ্যাশন দুনিয়ার গল্প বলার এক মিলন স্থল এই উৎসব তা বললে অত্যুক্তি হবে না। পাশাপাশি বিনোদন জগতের নারীদের কণ্ঠস্বর ও প্রতিনিধিত্বকেও বিশেষভাবে তুলে ধরা হবে কান চলচ্চিত্র উৎসবে। দেশ বিদেশের জনপ্রিয় অভিনেত্রী সমাগমের মাঝে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে কানের মঞ্চে থাকছেন বলিউডের তিন সুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন, আলিয়া ভাট ও অদিতি রাও হায়দারি। এছাড়াও প্রথমবার কান চলচ্চিত্র উৎসবে থাকছেন টলিউডের বঙ্গললনা পার্ণো মিত্র।

Advertisement

সোমবার ভোরেই কানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন আলিয়া। মুম্বই বিমানবন্দরে সেলেব পাপারাজ্জিদের লেন্সবন্দি ‘গঙ্গুবাঈ’। আন্তর্জাতিক বিউটি ব্র্যান্ডের প্রতিনিধি হিসেবে উৎসবে যোগ দেবেন কাপুর পরিবারের পুত্রবধূ। সাদা ট্যাঙ্ক টপের সঙ্গে কালো কোট আর ডেনিম জিনস-বুটে ‘সুপারকুল’ আলিয়া। বিশ্বখ্যাত বিউটি ব্র্যান্ডের গ্লোবাল অ্যাম্বাসডার হিসেবে আন্তর্জাতিক তারকাদের সঙ্গেও কানের লাল গালিচায় অংশ নেবেন ভারতীয় কন্যা আলিয়া ভাট। সঙ্গে থাকবেন ইভা লঙ্গোরিয়া থেকে জানে ফন্ডা ও ভিয়োলা দাভিস সহ বহু বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
বিমানবন্দর লুকে আলিয়া

২০২৫-এর পর চলতি বছরে দ্বিতীয়বার কানের মঞ্চে দ্বিতীয়বার অংশগ্রহণ প্রসঙ্গে আলিয়া বলেন, “দ্বিতীয়বার কানে অংশগ্রহণের সুযোগ পেয়ে ভীষণ খুশি। গত বছরের অভিজ্ঞতা সত্যিই অবিস্মরণীয় আর এবছর আরও বড় উদযাপনের অংশ হতে পেরে আমি উচ্ছ্বসিত। নারীদের পারস্পরিক সমর্থন ও তাদের কণ্ঠস্বরের উদযাপনের মঞ্চ কান চলচ্চিত্র উৎসব। এমন একটি ব্র্যান্ড যারা নারীর ক্ষমতায়ন ও মূল্যবোধকে দৃঢ়ভাবে সমর্থন করে সঙ্গে তাদের সঙ্গে এই যাত্রার অংশ হতে পেরে আমি গর্বিত।”

Advertisement
কানের পথে আলিয়া

আলিয়ার সঙ্গে ভারতের প্রতিনিধিত্ব করবেন পর্দার ‘বিব্বোজান’ অদিতি রাও হায়দারি ও বচ্চনবধূ ঐশ্বর্য রাই বচ্চন। উল্লেখ্য, গত কয়েক বছরে কান চলচ্চিত্র উৎসবে রেড কার্পেটে ভারতীয় সুন্দরীদের উপস্থিতি আন্তর্জাতিকস্তরে বিশেষ প্রভাব ফেলেছে। যশ রাজ ফিল্মসের ব্যানারে আলিয়ার আসন্ন ছবি ‘আলফা’। এছাড়াও হাতে রয়েছে সঞ্জয়লীলা বনসালীর ‘লভ অ্যান্ড ওয়ার’। তার আগে আপাতত কানের মঞ্চ গ্ল্যামারস উপস্থিতি দেখার অপেক্ষায় তাঁর অনুগামীরা। উল্লেখ্য, ‘কাপুর বাড়ির বউমা’ বর্তমানে পপুলার গ্লোবাল স্টারদের মধ্যে অন্যতম। গত বছরই কানের মঞ্চে পশ্চিমী বিনোদুনিয়ার তারকাদের ভিড়ে হেঁটে তাক লাগিয়ে দিয়েছিলেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.