Allu Arjun

‘জয় আল্লু অর্জুন’ না বলায় যুবককে বেধড়ক মার, ‘পুষ্পা ২’-এর শুটিং স্পটে ধুন্ধুমার

এই মুহূর্তে বিশাখাপত্তনমে 'পুষ্পা ২'-এর শুটিংয়ে ব্যস্ত আল্লু অর্জুন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১১, ২০২৪, ১৪:৪৪

options
link
‘জয় আল্লু অর্জুন’ না বলায় যুবককে বেধড়ক মার, ‘পুষ্পা ২’-এর শুটিং স্পটে ধুন্ধুমার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেখুন কাণ্ড! আল্লু অর্জুনের ভক্তরা এক যুবককে ধরে এমন মারধর করল, যে যুবকের প্রাণ ওষ্ঠাগত! যুবকের একটাই দোষ, ‘পুষ্পা ২’ ছবির শুটিং দেখতে গিয়ে যুবকটি কেন ‘জয় আল্লু অর্জুন’ বলে চিৎকার করেননি। এরকমই অভিযোগ তুলে যুবককে উত্তম মধ্যম মার দিয়েছে আল্লুর ফ্যানেরা। এই মারধরের ভিডিওই এখন ভাইরাল।

Advertisement

এই মুহূর্তে বিশাখাপত্তনমে ‘পুষ্পা ২’-এর শুটিংয়ে ব্যস্ত আল্লু অর্জুন। অভিনেতা শুটিং ফ্লোরে পৌঁছতেই ফুলের বৃষ্টি চারিদিকে। ভক্তদের ভিড়ে রীতিমতো চিঁড়ে চ্য়াপ্টা অবস্থা আল্লুর।

Advertisement

[আরও পড়ুন: অস্কার মঞ্চে নীতীন দেশাইকে শ্রদ্ধার্ঘ্য, ভারতীয় আর্ট ডিরেক্টরকে কুর্নিশ হলিউডের]

২০২১ সালের ১৭ ডিসেম্বর সিনেমা হলে মুক্তি পায় ‘পুষ্পা: দ্য রাইজ’। সারা দেশের বক্স অফিসে ঝড় তুলেছিল আল্লু অর্জুন, ফাওয়াদ ফাসিল, রশ্মিকা মন্দানার ছবি। ছবির দ্বিতীয়ভাগ অর্থাৎ ‘পুষ্পা ২: দ্য রুল’-এর শুটিং ২০২২ সালেই শুরু হয়ে যায়। নতুন এই ছবি নিয়ে দর্শকদের মধ্যে শুরু থেকেই উৎসাহ, উদ্দীপনা রয়েছে। তা আরও বেড়ে যায় ফার্স্টলুক প্রকাশ্যে আসার পর থেকে।

Advertisement

‘পুষ্পা ২’র এই ফার্স্টলুকে আল্লু অর্জুনকে ‘গাংগাম্মা থাল্লি’র (Gangamma Thalli) অবতারে দেখা গিয়েছে। শোনা যায়, ‘গাংগাম্মা থাল্লি’ তিরুপতির গ্রাম দেবতা। যাঁর জন্ম হয় সেখানকার অত্যাচারী, ধর্ষক শাসক পালেগোন্ডুলুকে হত্যা করার জন্য। এই লুকের জন্য নীল শাড়ি পরেছিলেন আল্লু। সেই শাড়িই ফাঁস হওয়া ছবিতে তাঁর পরনে দেখা যায়। মনে করা হচ্ছে, শুধু পোস্টারে নয়, আল্লুর এই লুক ছবিরও গুরুত্বপূর্ণ অঙ্গ।

ইন্ডাস্ট্রি সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ‘পুষ্পা’ ছবির দ্বিতীয়ভাগে চিত্রনাট্যে আসবে বড়সড় বদল। এমনকী, ক্লাইম্যাক্স নাকি একেবারে চমকে দেবে দর্শকদের। পরিচালক সুকুমার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘পুষ্পা’ ছবিটি যেভাবে গোটা দেশে দারুণ সাফল্য পায়, সে কথা মাথায় রেখেই এই ছবির দ্বিতীয়ভাগ সাজানো হচ্ছে। এপ্রিল মাসে আল্লু অর্জুনের (Allu Arjun) জন্মদিনেই নাকি নতুন ছবির টিজার প্রকাশ করা হবে।

[আরও পড়ুন: অস্কারের মঞ্চে নগ্ন জন সিনা, ‘অভিনেতা’র দুঃসাহসিক কাণ্ড দাবানল গতিতে ভাইরাল]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.