Pushpa 2 Allu Arjun

শাড়ি পরে শুটিংয়ে ‘পুষ্পা’! ফ্লোর থেকেই ফাঁস আল্লু অর্জুনের ছবি

সোশাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছে ছবিটি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৩০, ২০২৪, ১৭:১৩

options
link
শাড়ি পরে শুটিংয়ে ‘পুষ্পা’! ফ্লোর থেকেই ফাঁস আল্লু অর্জুনের ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘পুষ্পা! পুষ্পা রাজ ঝুঁকে গা নেহি!’, এই সংলাপ মাতিয়েছে কাশ্মীর থেকে কন্যাকুমারী। ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমায় বুঁদ ছিলেন সিনেপ্রেমীরা। এখন ‘পুষ্পা ২’ (Pushpa 2) মুক্তির অপেক্ষা। দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। কিন্তু, ভক্তদের যেন তর সইছে না। সোশাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছে আল্লু অর্জুনের একটি নতুন ছবি। মনে করা হচ্ছে, ‘পুষ্পা ২’র শুটিং ফ্লোর থেকেই ফাঁস হয়েছে ছবিটি।

Advertisement

Pushpa-2-Picture

Advertisement

২০২১ সালের ১৭ ডিসেম্বর সিনেমা হলে মুক্তি পায় ‘পুষ্পা: দ্য রাইজ’। সারা দেশের বক্স অফিসে ঝড় তুলেছিল আল্লু অর্জুন, ফাওয়াদ ফাসিল, রশ্মিকা মন্দানার ছবি। ছবির দ্বিতীয়ভাগ অর্থাৎ ‘পুষ্পা ২: দ্য রুল’-এর শুটিং ২০২২ সালেই শুরু হয়ে যায়। নতুন এই ছবি নিয়ে দর্শকদের মধ্যে শুরু থেকেই উৎসাহ, উদ্দীপনা রয়েছে। তা আরও বেড়ে যায় ফার্স্টলুক প্রকাশ্যে আসার পর থেকে।

Advertisement

[আরও পড়ুন: রূপমের নতুন গানে বিদেশিনী, ‘আবার অরণ্যে’র কোন গল্প বলবেন গায়ক?]

‘পুষ্পা ২’র এই ফার্স্টলুকে আল্লু অর্জুনকে ‘গাংগাম্মা থাল্লি’র (Gangamma Thalli) অবতারে দেখা গিয়েছে। শোনা যায়, ‘গাংগাম্মা থাল্লি’ তিরুপতির গ্রাম দেবতা। যাঁর জন্ম হয় সেখানকার অত্যাচারী, ধর্ষক শাসক পালেগোন্ডুলুকে হত্যা করার জন্য। এই লুকের জন্য নীল শাড়ি পরেছিলেন আল্লু। সেই শাড়িই ফাঁস হওয়া ছবিতে তাঁর পরনে দেখা যায়। মনে করা হচ্ছে, শুধু পোস্টারে নয়, আল্লুর এই লুক ছবিরও গুরুত্বপূর্ণ অঙ্গ।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Allu Arjun (@alluarjunonline)

ইন্ডাস্ট্রি সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ‘পুষ্পা’ ছবির দ্বিতীয়ভাগে চিত্রনাট্যে আসবে বড়সড় বদল। এমনকী, ক্লাইম্যাক্স নাকি একেবারে চমকে দেবে দর্শকদের। পরিচালক সুকুমার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘পুষ্পা’ ছবিটি যেভাবে গোটা দেশে দারুণ সাফল্য পায়, সে কথা মাথায় রেখেই এই ছবির দ্বিতীয়ভাগ সাজানো হচ্ছে।এপ্রিল মাসে আল্লু অর্জুনের (Allu Arjun) জন্মদিনেই নাকি নতুন ছবির টিজার প্রকাশ করা হবে।

[আরও পড়ুন: স্বপ্নের নায়ক! শাহরুখকে দেখে কান্নায় ভেঙে পড়লেন যুবক, কী করলেন ‘বাজিগর’?]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.