রবিবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন দক্ষিণী সুপারস্টার থলপতি বিজয়। পাশে ছিলেন চর্চিত প্রেমিকা তৃষা কৃষ্ণণ। নীল শাড়িতে নজরকাড়া লুকে লাইমলাইট ছিনিয়ে নিয়েছেন এই দক্ষিণী সুন্দরী। বিজয়ের সঙ্গে তৃষার প্রেমচর্চায় মুখোরিত বিনোদনমহল। মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার সময় বিজয়ের মায়ের সঙ্গে তৃষার আলিঙ্গন যেন এই গুঞ্জনে একপ্রকার সিলমোহর দিয়েই দিয়েছেন! এবার আর চুপিচুপি ভালোবাসা নয়, প্রকাশ্যেই প্রেমের ইস্তেহার করে দিলেন তৃষা! অন্যদিকে বিজয়ের শপথগ্রহণে কেন স্ত্রী-সন্তান ব্রাত্য সেই নিয়েও নেটভুবনে প্রশ্নের ঝড়। যদিও বিজয় কোনও প্রতিক্রিয়া দেননি।
আরও পড়ুন:
থলপতি বিজয়ের সঙ্গে সম্পর্কের গুঞ্জনের মাঝেই ইনস্টা হ্যান্ডেলে ভালোবাসার বার্তা তৃষা কৃষ্ণণের। বিজয়ের রাজনৈতিক সাফল্যের পর অভিনেত্রীর প্রথম পোস্টে প্রেমের ছোঁয়া! সম্পর্কের জল্পনায় সিলমোহর দিলেন খোদ তৃষা? তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়ের শপথগ্রহণের অনুষ্ঠানের সাবেক সাজেই ভিন্ন আঙ্গিকে ক্যামেরাবন্দি তৃষা। সোনালি নকশাযুক্ত ব্লাউজের সঙ্গে সি-ফোম সবুজ রঙের শাড়ির সঙ্গে খোঁপায় সাদা গজরা, লাল পাথরের গয়না আর হালকা মেকআপে ঐতিহ্যবাহী দক্ষিণী সাজে অপরূপা অভিনেত্রী।

বিজয়ের ‘বান্ধবী’র সাজের থেকেও বেশি নজর কেড়েছে ছবির ক্যাপশন। যেখানে তিনি লিখেছেন, ‘দ্য লভ ইজ অলওয়েজ লাউডার।’ যার বাংলা তর্জমা করলে হয়, ভালোবাসা সবসময়ই জিতে যায়। এই পোস্টের পরই বিজয়ের সঙ্গে তৃষার প্রেমচর্চা একেবারে দুইয়ে দুইয়ে চার করে দিয়েছে নেটভুবন। কারও মতে, বিজয়ের প্রতি ভালোবাসা জাহির করেছেন আবার কেউ বলছেন, জনগণের রায়ে বিজয় আজ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী, মানুষের সেই ভালোবাসা জিতে যাওয়ার কথাই বলেছেন তৃষা।
View this post on Instagram
শোনা যাচ্ছে, রাজনীতির ময়দানে পা রাখার সম্ভবনাও রয়েছে এই দক্ষিণী অভিনেত্রীর। যদিও প্রকাশ্যে তাঁরা সম্পর্ক নিয়ে এখনও পর্যন্ত একটি শব্দও খরচ করেননি। কিন্তু, একাধিক ঘটনা বারবার বিজয় আর তৃষার প্রেমচর্চাই উসকে দিচ্ছে তা বলার অপেক্ষাই রাখে না। ভোটের ফলাফলের দিন মন্দিরে পুজো দিয়ে বিজয়ের বাড়িতে তৃষার প্রবেশ প্রেমের জল্পনাকে উসকে দিয়েছিল তা বললেও অত্যুক্তি হবে না।

বিজয়ের শপথ গ্রহণ অনুষ্ঠানে একদম সামনের সারিতে বসে ছিলেন বিজয়ের মা শোভা চন্দ্রশেখর। চেন্নাইয়ের জহওরলাল নেহেরু স্টেডিয়ামে চর্চিত প্রেমিক বিজয়ের মাকে জড়িয়ে ধরেন তৃষা। দু’জনের মধ্যে উষ্ণ শুভেচ্ছা বিনিময়ের পর নিজেদের আসন গ্রহণ করেন। উল্লেখ্য, বিজয়ের এই বিরাট জয়ের সাফল্য উদযাপনের মুহূর্তে উপস্থিত ছিলেন তৃষার মা উমা কৃষ্ণণও।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
দালালের রেট ২৫০! গুদাম তৈরির অনুমোদনে দেদার ‘দুর্নীতি’, তারাতলা-তদন্তে চাঞ্চল্যকর তথ্য
-
ইটস টাইম ফর আফ্রিকা… হাড্ডাহাড্ডি পেনাল্টিতে নেদারল্যান্ডসকে হারিয়ে শেষ ষোলোয় মরক্কো
-
হাসপাতালে হিয়া, মঙ্গলেই হচ্ছে অস্ত্রোপচার, কী হল ‘পটলকুমার গানওয়ালা’র?
-
অরুণাচলের জমি গিলছে ড্রাগন! চিনা আগ্রাসনের অভিযোগে তদন্তে সরকার, কী বলছে সেনা?
-
বাজ পড়ে হলদিয়া পেট্রোকেমিক্যালে ভয়াবহ দুর্ঘটনা, পাইপলাইনে আগুন লেগে ঝলসে গেলেন ৩৫জন