সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি ভারতের মেগাস্টার। বলিউড শাহেনশা। আর সাতের দশকের সেই ‘অ্যাংরি ইয়ংম্যান’-এর চেহারার কিনা এই হাল? একমাথা পাকা চুল। মুখ ভরতি ধূসর দাঁড়ি। চোখেমুখে ক্লান্তির ছাপ। ৬ ফিট উচ্চতার মানুষটি বয়সের ভারে যেন নুইয়ে পড়েছেন। একনজরে অমিতাভ বচ্চনকে দেখে চেনা দায়!
এ কী হাল বিগ বির? এমন কৌতূহল মনে উঁকি দেওয়া অস্বাভাবিক নয়! তবে বাস্তবে তেমন কিছু হয়নি। অমিতাভের আগামী বিগ বাজেট সিনেমায় এমন লুকেই দেখা যাবে তাঁকে। নাগ অশ্বীন পরিচালিত ‘প্রজেক্ট কে’। ২০২০ সালে যে ছবির স্টারকাস্ট ঘোষণা হওয়ার পর থেকেই দর্শক-অনুরাগীদের উত্তেজনার পারদ চড়েছে। ‘প্রজেক্ট কে’তে দক্ষিণী সুপারস্টার প্রভাস ও দীপিকা পাড়ুকোনের সঙ্গে স্ক্রিন স্পেস শেয়ার করবেন অমিতাভ বচ্চন।
[আরও পড়ুন: ভিকি-ক্যাটরিনার সংসারে ভাঙন? ঝগড়া-ফোন ভাঙা! ভাইরাল টুইটে জল্পনা তুঙ্গে]
‘প্রজেক্ট কে’ সিনেমা থেকেই অমিতাভ বচ্চনের লুক ফাঁস হয়েছে। প্রসঙ্গত, গত মার্চ মাসেই এই ছবির এক অ্যাকশন সিকোয়েন্সে শুট করার সময় বুকে চোট পেয়েছিলেন অভিনেতা। তবে বর্তমানে সেরে উঠে ফের শুটিংয়ে ফিরেছেন। মুম্বইয়ের এক স্টুডিওতেই ‘প্রজেক্ট কে’র সেট তৈরি হয়েছে। সেখান থেকেই ফাঁস হয়েছে অমিতাভ বচ্চনের লুক।
[আরও পড়ুন: ‘ভারতীয়রা ফর্সা নন?’, খুশি-সুহানার ‘আর্চিস’ বর্ণবিদ্বেষের শিকার হতেই কষিয়ে জবাব জোয়ার]
সর্বশেষ খবর
-
কোটি কোটি টাকা দেনায় টানতে হয় জেলের ঘানি, তারকা খচিত অনুষ্ঠান থেকে ঘাড়ধাক্কা রাজপালকে?
-
মুখের দুর্গন্ধ দূর করতে সর্বক্ষণ চুইংগাম চিবোচ্ছেন! বড় রোগ ডেকে আনছেন না তো?
-
সেপ্টেম্বরে চার্জশিট, এবার শালবনী জমি দুর্নীতি মামলা এমপি-এমএলএ কোর্টে স্থানান্তরের আবেদন সিআইডি-র
-
‘রক্ষণ গুছিয়ে আক্রমণেও উঠতে হবে’, পাঁচবারের বিশ্বজয়ীদের বিরুদ্ধে কী স্ট্র্যাটেজি ভারতীয় কোচের?
-
দিব্যাঙ্গ যুবতীকে ধর্ষণের চেষ্টা বাংলাদেশে! আটক মসজিদের ইমাম