সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আম্বানিপুত্রের বিয়ের আসর মাতাতে রিহানার (Rihanna) বিশেষ পারফরম্যান্স থাকছে। আমন্ত্রিতদের আমোদপ্রমোদে যেন কোনওরকম খামতি না থাকে, সেদিকে কড়া নজর মুকেশ-নীতার। অনন্ত-রাধিকার সঙ্গীতে (Anant Ambani Radhika Marchent pre wedding) গান গাওয়ার জন্য রিহানার কোটি কোটি পারিশ্রমিকের খবর ইতিমধ্যেই গ্ল্যামারদুনিয়ার চর্চায়। এবার শোনা গেল, সেই বিয়েতে এসেই নাকি লাগেজ খোয়ালেন পপ গায়িকা! আদৌ কী ঘটেছে?
জামনগরে রিহানার ইয়াব্বড় লাগেজ দেখেই মুর্চ্ছা যাওয়ার জোগাড় হয়েছিল অতিথি আপ্যায়ণের কাজে নিযুক্ত থাকা নিরাপত্তারক্ষীদের। পপ তারকার প্রায় ১২ ফুটের দৈত্যাকার ব্যাগপত্তরের ছবি-ভিডিও ইতিমধ্য়েই নেটপাড়ায় দাবানল গতিতে ভাইরাল। কিন্তু রিহানার ওই অতবড় লাগেজের মধ্যে কী এমন রয়েছে? অনুরাগীদের কৌতূহলের অন্ত নেই। ভাইরাল ভিডিও ঘিরে নানা মুনিরহ নানা মত! কার প্রশ্ন, “উনি কি গোটা বাড়িটাই তুলে এনেছেন?” এমন সব প্রশ্ন নজর এড়ায়নি রিহানার। অতঃপর তড়িঘড়ি জানিয়েছেন, তাঁর ব্যাগে কোন জিনিসটি ‘মিসিং’? গায়িকার রসিক মন্তব্য, “ইশ! আমার স্টেজটা লাগেজের মধ্যে আঁটল না!” আদতে কোনও মালপত্তর হারাননি রিহানা। কিন্তু নিজের স্টেজটাকে খুব মিস করছেন।
[আরও পড়ুন: এক রাতের পারফরম্যান্সের জন্য রিহানাকে টাকায় মুড়বেন মুকেশ আম্বানি! কত কোটি নিচ্ছেন?]
View this post on InstagramAdvertisement
জানা গিয়েছে, অনন্ত-রাধিকার প্রাকবিবাহ অনুষ্ঠানে গান গাওয়ার জন্য পপ গায়িকা রিহানাকে টাকায় মুড়বেন মুকেশ আম্বানি। ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়ে বলে কথা! বিশ্বের অন্যতম বিগ বাজেট প্রাকবিবাহ অনুষ্ঠানের সাক্ষী থাকতে চলেছে গুজরাটের জামনগর। আর সেখানেই পারফর্ম করার জন্য পপ গায়িকা রিহানা যে পারিশ্রমিক হাঁকিয়ে বসেছেন, তা জানলে ‘থ’ হবেন! বলিউড মাধ্যম সূত্রে খবর, জামনগরে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের সঙ্গীতে পারফর্ম করার জন্য ৬৬ থেকে ৭৪ কোটি টাকা নিচ্ছেন পপ গায়িকা রিহানা।
[আরও পড়ুন: ‘সলমনের মতো হাঁটা শাহজাহানের, পিছনে জুনিয়র আর্টিস্ট! ব্লকবাস্টার বই’, খোঁচা কমলেশ্বরের]
সর্বশেষ খবর
-
‘আমরা আসছি’, ভারত সফরের আগে সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা ব্রাজিল দলের
-
প্রোমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ! কনস্টেবলকে হাতেনাতে ধরল দুর্নীতি দমন শাখা
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর