তিনি শুধু টলিউডের একজন দক্ষ অভিনেতাই নন, জনপ্রিয় সঙ্গীতশিল্পীও। ‘হুলিগানিজম’-এর মতো পপুলার ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা। হ্যাঁ, তিনি আর কেউ নন সকলের প্রিয় শিল্পী অনির্বাণ ভট্টাচার্য। সিনেমা হোক বা মিউজিক অ্যালবাম অনির্বাণের উপস্থিতি মানেই সেখানে থাকবে বিশেষ চমক। মেগাস্টার দেব পরিচালিত ‘দেশু ৭’-এ অনির্বাণকে দেখতে মুখিয়ে রয়েছেন অগণিত ভক্ত। এর মাঝেই আরও এক সারপ্রাইজ নিয়ে হাজির অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)। এবার নাকি সরাসরি অনির্বাণের ব্যান্ডের গানে নিজেকে দেখার সুবর্ণ সুযোগ পেতে পারেন আপনিও!
আরও পড়ুন:
ঘোষণা করলেন ‘হুলিগানিজম’-এর পরবর্তী গান, ‘মা’। জীবনের প্রথম চাওয়া, আবদার, রাগ সবটা যাকে ঘিরে সেই ‘মা’ই এবার বাঁধা পড়বে ‘হুলিগানিজম’-এর সুরের বাঁধনে। মায়ের প্রতি সকলের ভালোবাসা, আবেগ, আনুভূতিকে জুড়ে গান তৈরির এক অভিনব পরিকল্পনা অনির্বাণের। কয়েক সেকেণ্ডের ভিডিওতে সেই বার্তাই দিলেন গায়ক-অভিনেতা। সঙ্গে রয়েছে আরও এক চমক।
‘হুলিগানিজম’-এর নতুন ভিডিওতে দেখা যাবে আপনাকেও। অর্থাৎ, নিজেকে দেখার এক দুর্দান্ত সুযোগ। আর ঠিক সেই কারণেই মায়ের সঙ্গে কাটানো টুকরো স্মৃতি শেয়ার করার আহ্বান জানিয়েছেন অনির্বাণ। সেই সুন্দর মুহূর্তের কোলাজেই তৈরি হবে ‘হুলিগানিজম’-এর নতুন গান ‘মা’। কীভাবে অনির্বাণের কাছে পৌঁছে যাবে সেই স্মৃতি? গায়ক-অভিনেতা অনির্বাণ আবেগঘন কণ্ঠে জানাচ্ছেন, “মা আমাদের জীবনের অপরিহার্য অংশ। বলা যেতে আমরা আমাদের মায়ের অংশ। ‘হুলিগানিজম’-এর পরের গান মা। এতদিন নানারকমের ভিডিও বানিয়েছি।”
View this post on Instagram
পরবর্তী সংযোজন, “এই গানটায় আমরা চাই তোমরা তোমাদের মায়ের সঙ্গে কাটানো বিশেষ কিছু মুহূর্ত সেটা ছবি তুলে বা ছোট ভিডিও করে আমাদের পেজে মেসেজ করো। সেই টুকরো টুকরো মুহূর্তগুলো নিয়েই আমরা আমাদের পরের গান মা-এর মিউজিক ভিডিওটা বানাব। যেটা আমাদের এং তোমাদের অনেক দিনের জন্য মনে থেকে যাবে।”
View this post on Instagram
অনির্বাণের মিউজিক ভিডিওর সঙ্গে সরাসরি যুক্ত হওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত অনুরাগীরা। তাছাড়া মা-কে নিয়ে গান তৈরির এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছে অনুরাগী থেকে সতীর্থ ও পরিচিতমহল। কমেন্ট বক্সজুড়ে শুভেচ্ছার বন্যা। ‘হুলিগানিজম’-এর পরবর্তী সংযোজন ‘মা’-এর অপেক্ষায় দর্শক। একটা কথা না বললেই নয়, অল্প সময়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে অনির্বাণের ‘হুলিগানিজম’।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘আমরা আসছি’, ভারত সফরের আগে সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা ব্রাজিল দলের
-
প্রোমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ! কনস্টেবলকে হাতেনাতে ধরল দুর্নীতি দমন শাখা
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর