সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় ফের ট্রোলের শিকার অনুষ্কা শর্মা (Anushka Sharma)। বিনা হেলমেটে বাইকে চড়ায় কটাক্ষের শিকার হতে হল বিরাট কোহলি ঘরনিকে। নেটিজেনদের একাংশ অনুষ্কাকে দায়িত্বজ্ঞানহীন বলে কটাক্ষ করে।
তা ঠিক কী ঘটেছে?
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে নিরাপত্তারক্ষীর বাইকে বসে আছেন অনুষ্কা। মাথায় হেলমেট নেই। সেই অবস্থাতেই গন্তব্যে পৌঁছেছেন অভিনেত্রী। সূত্র থেকে জানা গিয়েছে, রাস্তার উপর গাছ পড়ে থাকায় গাড়ি আটকে যায় অনুষ্কার। আর সেই কারণেই বাইকে চড়তে বাধ্য হন অনুষ্কা।
View this post on Instagram
[আরও পড়ুন: ‘পথে হল দেরি’ বলতে নারাজ! অজানা ব্যক্তির বাইকে চেপে বসলেন অমিতাভ বচ্চন]
উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি প্রযোজনার কাজও অল্প বয়সে শুরু করে দিয়েছিলেন অনুষ্কা। নিজের জোরেই খ্যাতি ও যশ পেয়েছেন। তারপর বিয়ে করছেন ভারতীয় ক্রিকেট টিমের স্টার ক্রিকেটার বিরাট কোহলিকে। সোশ্যাল মিডিয়ায় বার বার বিরাট ঘরনি বললেই রীতিমতো খেপে যান অনুষ্কা। তবে এই বাইক কাণ্ড নিয়ে এখন পর্যন্ত মুখ খোলেননি তিনি।
[আরও পড়ুন: দুর্ঘটনার কবলে ‘দ্য কেরালা স্টোরি’র নায়িকা ও পরিচালক, কেমন আছেন দু’জন?]
সর্বশেষ খবর
-
‘সব সিদ্ধান্তই ও নিত’, চুরি বিতর্কের মধ্যেই রাম মন্দির নিয়ে কাকে নিশানা চম্পত রাইয়ের?
-
অধ্যাপক নন, প্রশ্ন বানিয়েছে AI! ‘নেট’ পরীক্ষা বাতিল হতেই প্রবল বিতর্ক, কী বলছে শিক্ষামন্ত্রক?
-
নিয়োগ পরীক্ষা বাতিলের সিদ্ধান্তে স্থগিতাদেশ হাই কোর্টের, হেমন্ত সরকারকে ‘প্রতারক’ বলল আন্দোলনকারীরা!
-
বিকল্প জ্বালানি ও ‘ব্রাজিল মডেল’, ভারতের ভবিষ্যৎ কী?
-
‘মা আর নেই’, শুনে হাসপাতালে রওনা দিয়েও শেষ দেখা হল না, ট্রেন থেকে ছিটকে পড়ে মৃত্যু যুবকের!