Archana Puran Singh

ভিডিও গেমের নেশা, ট্রায়ালের নামে অনলাইনে হাজার হাজার টাকা খোয়ালেন অর্চনা পুত্র আয়ুষ্মান

ক্রেডিট কার্ড কেলেঙ্কারির শিকার অভিনেত্রী-সঞ্চালক অর্চনা পুরাণ সিংয়ের ছোট ছেলে আয়ুষ্মান। ভিডিও গেম খেলার সময় কীভাবে মোটা টাকা বিল বানালেন তারকা সন্তান?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৬, ২০২৬, ১৬:৫৭

options
link
ভিডিও গেমের নেশা, ট্রায়ালের নামে অনলাইনে হাজার হাজার টাকা খোয়ালেন অর্চনা পুত্র আয়ুষ্মান
ট্রায়ালের নামে অনলাইনে হাজার হাজার টাকা খোয়ালেন অর্চনা পুত্র আয়ুষ্মান

সাধারণ মানুষ হোক বা সেলিব্রিটি প্রত্যেকের পকেটেই ক্রেডিট কার্ড। কখন যে সেই বিল আকাশছোঁয়া হয়ে যায়! বোধগম্য হওয়ার আগেই ঘটে যায় অপ্রত্যাশিত ঘটনা। এবার সেইরকমই পরিস্থিতির স্বীকার তারকা পরিবারের সন্তান। সোশাল মিডিয়া ভ্লগের মাধ্যমে উঠে এল সেই তথ্য। অভিনেত্রী-সঞ্চালক অর্চনা পুরান সিংয়ের (Archana Puran Singh) সন্তান আর্যমান শেট্টি (Ayushman Sethi) প্রতিদিন যেমন ভ্লগ করেন সেইরকমই খোশ মেজাজে ক্যামেরার সামনে হাজির। কয়েক সেকেণ্ডের মধ্যেই বদলে যায় চেনা পরিস্থিতি! ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা। ধীরে ধীরে ভ্লগে এন্ট্রি নেন আর্যমানের মা, বাবা, ভাই আয়ুষ্মান সকলেই। তখনই সামনে আসে অর্চনার ছোট ছেলে আয়ুষ্মান ক্রেডিট কার্ড ‘কেলেঙ্কারি’র শিকার!

Advertisement

সম্প্রতি আর্যমান শেট্টি তাঁর ইউটিউব চ্যানেল ‘আর্য ভ্লগ’-এ একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে বাড়িতে ঘটে যাওয়া এক অপ্রত্যাশিত ঘটনার দেখা মেলে। ভিডিওতে হঠাৎ আয়ুষ্মান বলে ওঠেন, “আমার ক্রেডিট কার্ড থেকে ৮৭,০০০ টাকা কেটে নেওয়া হয়েছে।” পাশেই ছিলেন অর্চনা। সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া, “তাহলে কার্ডটা এখুনি বাতিল করে দাও। ক্রেডিট কার্ড সংস্থাকে ফোন করো।” পরিস্থিতি বেগতিক দেখে আয়ুষ্মানের পালটা সাফাই “সাত দিনের ফ্রি ট্রায়ালের নাম করে পুরো বছরের টাকা একসঙ্গে কেটে নিয়েছে।” ছেলের কথা শুনে হতবাক অর্চনা ফের জিজ্ঞাসা করেন, “৮৭,০০০ টাকা!” কিছুতেই বিষয়টা মেনে নিতে পারছিলেন না, তাই বারবার আয়ুষ্মানকে ক্রেডিট কার্ড বাতিলের পরামর্শ দিতে থাকেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অর্চনা পুত্র আয়ুষ্মান বলেন, “আমার অনুমতি ছাড়াই ক্রেডিট কার্ড থেকে টাকা নিয়েছে। ওরা সাত দিনের ফ্রি ট্রায়ালের কথা বলেছিল। কিন্তু এক ঘণ্টার মধ্যেই পুরো বছরের টাকা কেটে নিয়েছে।”

এবার ক্রেডিট কার্ড ‘কেলেঙ্কারি’তে এন্ট্রি নিলেন অর্চনার স্বামী পরমীত শেট্টি। ক্রেডিট কার্ড বাতিলের পরামর্শে সায় না দিয়ে বলেন, “কার্ড বাতিল করতে হবে না, পেমেন্টটা বাতিল করে দাও।” নানা মুনির নানা মত শুনে আয়ুষ্মান জিজ্ঞেস করেন, “সেই অপশন কোথায় পাব?” আয়ুষ্মানের ‘করুণ’ পরিণতি দেখে পরিবারের সকলে একসঙ্গে হেসে ওঠেন আর এতক্ষণের উদ্বেগ-দুঃশ্চিন্তা মজায় পরিণত হয়ে যায়। ভাইয়ের সঙ্গে দুষ্টুমি করে বলেন, “এই টাকা তো মা-বাবার কাছ থেকে নিতে পারবে না।” অর্চনাও সহমত পোষণ করে বলেন, “এটা তোমার নিজের টাকা”। নিজেকে বাঁচাতে আয়ুষ্মানের সাফাই, “আমি তো এটা বাবার জন্যই করেছি।”

Advertisement

এরপর বেশ অনেকক্ষণই এই হাসি মজা চলতে থাকে। মা-ছেলের কথা শুনে পরমীত হেসে ফেলতেই অর্চনা বলেন, ও কিন্তু এই টাকা তোমার কাছ থেকেই নেবে। তাহলে এত খুশি হচ্ছো কেন? পরমীত বলেন, “আমি খুশি নই শুধু দেখছি ও কতটা প্যানিক করছে।” উল্লেখ্য, ব্যাংকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও যখন আয়ুষ্মান অসফল, তখন বিরক্তি প্রকাশ করে বলেন, “আমার অনুমতি ছাড়াই ক্রেডিট কার্ড থেকে টাকা নিয়েছে। ওরা সাত দিনের ফ্রি ট্রায়ালের কথা বলেছিল। কিন্তু এক ঘণ্টার মধ্যেই পুরো বছরের টাকা কেটে নিয়েছে।” ছেলের কাণ্ড দেখে পরমীত যখন বলেন, সব বিষয়ে এত তাড়াহুড়ো ঠিক নয়, তখন আয়ুষ্মানের জবাব, আমি তাড়াহুড়ো করিনি। আর আমি তোমার কাজটাই করছিলাম। আমাকে ঠকানো হয়েছে।”

প্রেমিকা যোগিতা যখন জানতে চান এই ঘটনায় তিনি কান্নাকাটি করছেন তখন আয়ুষ্মান অকপটে বলেন, ‘না’। তারপর দেখা যায় তিনি ভিডিও গেমে মত্ত। আর্যমান অবাক হয়ে বলেন, “তুমি ৮৭,০০০ টাকা খুইয়ে গেম খেলছো?” আয়ুষ্মান শান্ত স্বরে বলেন, “আমার কিছু করার নেই। ওরা বলেছে ৪৮ ঘণ্টা সময় লাগবে।” প্ল্যাটফর্মটি সম্পর্কে জানতে চাইলে আয়ুষ্মান বলেন, “আমি ঠিক মনে করতে পারছি না। তবে কোনো সন্দেহজনক ওয়েবসাইট নয়। কিন্তু ওরা ফ্রি ট্রায়াল নিয়ে আমাকে ভুল পথে চালিত করেছে। আগে জিরো ডলারের একটা ট্রানজ্যাকশন দেখিয়েছিল সেটা আমি অনুমোদন করি। তারপর এক ঘণ্টার মধ্যে ৮৭,০০০ টাকা কেটে নেয়।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.