Dolon Roy

‘মা হাসপাতালে, মায়ের হাতের পায়েস ছাড়া জন্মদিন’, বিষণ্ণ দোলনের ডুব শৈশবে

মা অসুস্থ, হাসপাতালে ভর্তি। এই সময়ে জন্মদিনটা কেমন কাটছে অভিনেত্রী দোলন রায়ের?

Advertisement
বিদিশা চট্টোপাধ্যায়
বিদিশা চট্টোপাধ্যায়

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ১৭:৫৩

options
link
‘মা হাসপাতালে, মায়ের হাতের পায়েস ছাড়া জন্মদিন’, বিষণ্ণ দোলনের ডুব শৈশবে
মায়ের সঙ্গে অভিনেত্রী দোলন রায়, ছবি: সোশাল মিডিয়া।

রবিবার সকালে অভিনেত্রী দোলন রায়ের (Dolon Roy) সোশাল মিডিয়া হ্যান্ডেলে চোখ রাখতেই দেখা গেল জন্মদিনে মাকে নিয়ে তাঁর আবেগী পোস্ট। মা অসুস্থ, হাসপাতালে ভর্তি। এই সময়ে জন্মদিনটা কেমন কাটছে অভিনেত্রীর? তা জানতেই সংবাদ প্রতিদিন ডিজিটাল যোগাযোগ করেছিল দোলন রায়ের সঙ্গে।

Advertisement

ফোনে অভিনেত্রী বলেন, “হাসপাতাল আর বাড়ি করেই আমার দিন কেটে যাচ্ছে। তবে এর আগের জন্মদিনগুলো অন্যরকম কাটত। কেক কেটে নয়, বরং পাঁচ রকম ভাজা, মায়ের বানানো পায়েস দিয়েই দুপুরের ভোজ সারতাম। নিরামিষ পদ দিয়েই হত জন্মদিনের উদযাপন। আমাদের বাঘাযতীনের বাড়িতে। আমাদের বাড়িতে জন্মদিনে তিল গাছ বসানো হত। সঙ্গে জলে ছাড়া হত জিয়ল মাছ। অনাড়ম্বর অথচ আনন্দে ভরপুর একটা জন্মদিন কাটাতাম। অনেক জন্মদিনই কাজের মধ্যে কাটিয়েছি। দর্শকের ভালোবাসাও পেয়েছি ভরপুর। এর থেকে বেশি জীবনে আর কী চাই?” জন্মদিনের বিভিন্ন নিয়ম পালন অনেক দিন আগেই বন্ধ হয়েছে। মায়ের হাতের জন্মদিনের পায়েসটা ছিল ‘কনস্ট্যান্ট’। এবছর সেটাও বাদ পড়ল।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

 

Advertisement

“কেক কেটে নয়, বরং পাঁচ রকম ভাজা, মায়ের বানানো পায়েস দিয়েই দুপুরের ভোজ সারতাম। নিরামিষ পদ দিয়েই হত জন্মদিনের উদযাপন। আমাদের বাঘাযতীনের বাড়িতে। আমাদের বাড়িতে জন্মদিনে তিল গাছ বসানো হত। সঙ্গে জলে ছাড়া হত জিয়ল মাছ। “

নিজের এই বিশেষ দিনটা মায়ের সঙ্গে কাটাতে না পেরে যারপরনাই মন খারাপ দোলনের। গুরুতর অসুস্থ হয়ে অভিনেত্রীর মা বেশ কিছুদিন আগে থেকেই হাসপাতালে ভর্তি। এক বেসরকারি হাসপাতালে তাঁকে প্রথমে ভর্তি করা হলেও স্বাস্থ্যের কোনও উন্নতি ঘটেনি। ভেন্টিলেশনে রাখা হয় তাঁকে। পরবর্তীকালে অন্যত্র স্থানান্তরিত করা হয়। মায়ের এমন অসুস্থতায় একেবারেই মন ভালো নেই দোয়েলের। তাই নিভৃতেই জন্মদিন কাটালেন অভিনেত্রী।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.