Raktabeej 2

‘সন্ত্রাসবাদীদের কোনও দেশ হয় না’, জঙ্গিদমনে ভারত-বাংলাদেশের লড়াই! প্রকাশ্যে ‘রক্তবীজ ২’-এর ট্রেলার

প্রকাশ্যে এল ‘রক্তবীজ ২’ ছবির বহু প্রতীক্ষিত ট্রেলার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২৫, ১০:৫৭

options
link
‘সন্ত্রাসবাদীদের কোনও দেশ হয় না’, জঙ্গিদমনে ভারত-বাংলাদেশের লড়াই! প্রকাশ্যে ‘রক্তবীজ ২’-এর ট্রেলার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোর ছবি ‘রক্তবীজ ২’, অ্যাকশন থ্রিলার ঘরানার এই ছবি ঘিরে দর্শকের মধ্যে এক তুমুল উন্মাদনা রয়েছে। আগামী ২৬ সেপ্টেম্বর মুক্তি পাবে এবারের পুজোর ছবি ‘রক্তবীজ ২’। এর আগে একে একে প্রকাশ্যে এসেছে ছবির বিভিন্ন প্রচার ঝলক। এবার প্রকাশ্যে এল ‘রক্তবীজ ২’ ছবির বহু প্রতীক্ষিত ট্রেলার।

Advertisement

ট্রেলারের শুরু থেকে শেষ পর্যন্ত টানটান উত্তেজনা। মিমি ও আবির অপরাধী মুনিরকে খুঁজে বের করতে তৎপর। ঠিক এর আগে ‘রক্তবীজ’-এর হাত ধরে যে টানটান উত্তেজনা বজায় ছিল ঠিক তারই রেশ রেখে গেল এবার ‘রক্তবীজ ২’র ট্রেলার। সঙ্গে আরও একবার নজর কেড়েছে সমুদ্রতটে নীল বিকিনিতে মিমি। সঙ্গে রয়েছে নুসরত, অঙ্কুশ ও কৌশানীর ঝলক। খলনায়ক অঙ্কুশ নজর কেড়েছেন ট্রেলারে। আবির-অঙ্কুশের অ্যাকশন রীতিমতো চোখের পলক পড়তে দেয় না। কেউ কাউকে সূচাগ্র মেদিনী ছাড়তে রাজি নয়। এর আগে ‘রক্তবীজ’ ছবির গল্প আবর্তিত হয়েছিল ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে। তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ভূমিকায় তাঁকে দেখেছিলেন দর্শক। এবারও এই ছবিতে তাঁর উজ্জ্বল উপস্থিতি। সঙ্গে সংযুক্ত হয়েছেন অভিনেত্রী সীমা বিশ্বাস। সুলতানা রহমান চরিত্রে কয়েক ঝলকে নজর কেড়েছেন তিনিও। শেখ হাসিনার আদলে নির্মিত এই চরিত্রে সীমা বিশ্বাস বরাবরের মতোই স্বকীয়। একইসঙ্গে ছবির ট্রেলারে ফুটে উঠেছে ভারত-বাংলাদেশের বর্তমান সম্পর্ক, রাজনৈতিক প্রেক্ষাপট। রোদচশমায় আলাদা করে নজর কাড়লেন আবির। তাঁকে এবার যেন অ্যাকশন হিরো হিসাবে নতুনভাবে আবিষ্কার করবেন দর্শক। অপেক্ষার আর কয়েকদিন। ২৬ সেপ্টেম্বর মুক্তি পাবে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের এই পুজোর ছবি ‘রক্তবীজ ২’। 

Advertisement

একইসঙ্গে উঠে আসবে ভারত-বাংলাদেশের মধ্যেকার কূটনৈতিক সম্পর্ক, সন্ত্রাস দমনে দুই দেশের তৎপরতা। একইসঙ্গে ফুটে উঠছে আবির-মিমির রোম্যান্সের ঝলক। আগের ছবিতে আবির ও মিমির মধ্যে কোনও প্রেমের মুহূর্ত ছিল না। এই ছবিতে যা দর্শকের কাছে এক উপরি পাওনা। ট্রেলারের শেষে দ্বিজেন্দ্রগীতি, সবমিলিয়ে যেন এক আলাদা আমেজ তৈরি হতে চলেছে এই পুজোয় প্রেক্ষাগৃহে ‘রক্তবীজ ২’ ছবির হাত ধরে। উল্লেখ্য, প্রথম ছবিটিতে খাগড়াগড় বিস্ফোরণের ঘটনার প্রেক্ষাপটকে ব্যবহার করা হয়েছিল। এবার নন্দিতা-শিবপ্রসাদের ফ্রেমে ফুটে উঠবে রাষ্ট্রপতি পদে থাকাকালীন প্রণব মুখোপাধ্যায়ের বাংলাদেশ সফরের কাহিনি। জানা যায়, নড়াইলের ভদ্রবিলার চাঁচড়া গ্রামের ঘোষবাড়িতে রাধা-গোবিন্দ মন্দির, ঘাটবাঁধানো পুকুর, বড় দালান, এমন পরিবেশেই শৈশবের বছর পাঁচেক কাটিয়েছিলেন প্রণব মুখোপাধ্যায়ের স্ত্রী শুভ্রাদেবী। সেই জামাই আপ্যায়ণের ঝলক দেখা যাবে ‘রক্তবীজ ২’ ছবিতে। গল্পে বাংলাদেশ, পদ্মাপাড়ের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রণবের সাক্ষাৎ থেকে ‘ভিলেন মুনিরে’র উল্লেখ আগেই মিলেছে ‘রক্তবীজ ২’-এর একাধিক ঝলকে। এবার বড়পর্দায় পুরোটা দেখার অপেক্ষা।

Advertisement

 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.