Red Flag

টলিউডে নতুন জুটি, ‘জেন জি’র প্রেমের গল্প নিয়ে আসছেন দিব্যজ্যোতি-দিব্যাণী

প্রেম দিবসের আবহেই প্রকাশ্যে এসেছে তাঁদের নতুন ছবি 'রেড ফ্ল্যাগ'র পোস্টার। ছবির নামেই লুকিয়ে রয়েছে এক অন্যরকম প্রেমের গল্প।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ১৮:৪২

options
link
টলিউডে নতুন জুটি, ‘জেন জি’র প্রেমের গল্প নিয়ে আসছেন দিব্যজ্যোতি-দিব্যাণী
দিব্যাণী মণ্ডল ও দিব্যজ্যোতি দত্ত, ছবি: সোশাল মিডিয়া।

টেলি পর্দার জনপ্রিয় অভিনেতা দিব্যজ্যোতি দত্ত। এতকাল তাঁর এখনও পর্যন্ত শেষ ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’র ‘সূর্য’ হিসেবেই সিংহভাগ দর্শকের দরবারে পরিচিত হয়েছেন। এবার সে পরিচয় ছেড়ে একটু একটু করে বিনোদুনিয়ায় নিজের নতুন পরিচয় তৈরিতে নয়া জার্নি শুরু করেছেন অভিনেতা। অন্যদিকে ‘ফুলকি’ ধারাবাহিক শেষে সৃজিত মুখোপাধ্যায়ের ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’ ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েছেন দিব্যাণী মণ্ডল। এবার টেলি পর্দার দুই মুখ দিব্যজ্যোতি ও দিব্যাণীকেই নাকি দেখা যাবে একসঙ্গে পর্দা ভাগ করতে। রানা সরকারের প্রযোজনা সংস্থার ছবিতে দেখা যাবে তাঁদের।

Advertisement

টেলিপর্দার দুই জনপ্রিয় মুখের উপরেই ভরসা রাখছেন পরিচালক ও প্রযোজকরা। ‘দিব্যদৃষ্টি’ বললেও একে বোধহয় ভুল হবে না। প্রেম দিবসের আবহেই প্রকাশ্যে এসেছে তাঁদের নতুন ছবি ‘রেড ফ্ল্যাগ’র (Red Flag) পোস্টার। আর তাতে চোখ রাখতেই দু’জনের দর্শক-অনুরাগীরাই বড়সড় চমক পেয়েছেন। ছবির নামেই লুকিয়ে রয়েছে এক অন্যরকম প্রেমের গল্প। মূলত ‘টক্সিক’ প্রেমকে বোঝাতেই ‘রেড ফ্ল্যাগ’ শব্দটি ব্যবহার করা হয়। এক্ষেত্রেও কি তাই? এই প্রশ্ন উসকে দিয়েছে ছবির পোস্টার। যেখানে দিব্যজ্যোতি ও দিব্যাণীকে দেখা যাচ্ছে ঠোঁটে-ঠোঁট ডুবিয়ে ঘনিষ্ঠ চুম্বনে মজে থাকতে। জেন জি’র প্রেম নিয়েই নাকি আবর্তিত হবে এই ছবির গল্প। শোনা যাচ্ছে, দিব্যজ্যোতিকে দেখা যাবে সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের ভূমিকায়। যিনি পেশায় একজন ফুড ব্লগার। হঠাৎই তার জীবনে হিমেল হাওয়া হয়ে আসে দিব্যাণী। পালটাতে থাকে জীবন। এরপর তা কোনদিকে মোড় নেবে তা তো ছবির গল্পই বলবে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
red flag 1
‘রেড ফ্ল্যাগ’ ছবির পোস্টার, ছবি: সংগৃহীত।

ছবির নামেই লুকিয়ে রয়েছে এক অন্যরকম প্রেমের গল্প। মূলত ‘টক্সিক’ প্রেমকে বোঝাতেই ‘রেড ফ্ল্যাগ’ শব্দটি ব্যবহার করা হয়। এক্ষেত্রেও কি তাই? এই প্রশ্ন উসকে দিয়েছে ছবির পোস্টার।

উল্লেখ্য, এর পাশাপাশি কিংবদন্তি অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীর কিশোরীবেলার চরিত্রে দেখা যাবে দিব্যাণীকে। অন্যদিকে সেই ছবিতেই ক্যামেরার নেপথ্যে থাকবেন দিব্যজ্যোতি। বলে রাখা ভালো সৃজিতের ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির হাত ধরে বড়পর্দায়ও অভিষেক ঘটেছে দিব্যর। তবে অভিনয় করার পাশাপাশি অভিনয় দুনিয়ায় খুঁটিনাটি সম্পর্কেও জানতে আগ্রহী অভিনেতা। লক্ষ একটাই অভিনয়ের খুঁটিনাটি আরও ভালোভাবে জানা। একইসঙ্গে বিনোদুনিয়ায় পায়ের তলার মাটি শক্ত করতেই যে নতুন ভূমিকায় দিব্যজ্যোতিতা বলাই বাহুল্য।

Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.