সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ভক্ষক’ ছবিতে মহিলা সাংবাদিকের চরিত্রে অভিনয় করে বাজিমাত করেছেন ভূমি পেড়নেকর (Bhumi Pednekar)। যে সিনেমার প্রযোজক শাহরুখ-পত্নী গৌরী খান। ট্রেলার দেখে ভূমির প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন খোদ বলিউড বাদশা। এবার বাস্তব ঘটনা অবলম্বনে সেই ছবিতে মেয়ের অভিনয় দেখে মুগ্ধ তাঁর মা। দিলেন বিশেষ উপহারও। যা পেয়ে আবেগপ্রবণ অভিনেত্রী।
মুক্তির পরই দারুণ সাড়া ফেলে দিয়েছে ‘ভক্ষক’ (Bhakshak)। নেটফ্লিক্স প্ল্যাটফর্মে বিশ্বের নন-ইংলিশ ফিল্মের তালিকায় সেরা পাঁচের মধ্যে জায়গা করে নিয়েছে এই ছবি। যার মুখ্য ভূমিকায় ভূমি পেড়নেকর। আপাতত সাফল্যের উদযাপনে মেতে অভিনেত্রী। আর ভূমির সেই আনন্দের মাত্রাকেই আরও দ্বিগুণ করে দিলেন তাঁর মা। ‘ভক্ষক’ ছবিতে মেয়ের অভিনয় দেখে এতটাই নাড়া দিয়েছে তাঁর মন যে, সোনার কয়েন উপহার দিয়েছেন। আর সেই আনন্দের খবরই ইনস্টাগ্রামে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।
মায়ের সঙ্গে ছবি শেয়ার করে ভূমি পেড়নেকর লিখেছেন, মা আমাকে প্রতিবার একটি করে সোনার কয়েন উপহার দেন, যখনই মনে করেন যে আমি অভিনেত্রী হিসেবে আগের থেকে পরিণত হয়েছি। ‘ভক্ষক’ দেখার পর মা মুগ্ধ হয়ে গিয়েছিলেন। আর তখনই বুঝে গিয়েছিলাম যে আরেকটা সোনার কয়েন আসতে চলেছে আমার কাছে। এই নিয়ে মায়ের দেওয়া ৭টি সোনার কয়েন হল। এর থেকে আর কোনও বড় পুরস্কার হয় না।
[আরও পড়ুন: ‘জেমস বন্ড’ হচ্ছেন শাহরুখ! ‘পাঠান’, ‘জওয়ান’-এর পর ফের বক্স অফিস কাঁপাবেন?]
View this post on Instagram
অভিনেত্রীর মন্তব্য, “মা আমার সবথেকে বড় চিয়ারলিডার। আর আমার সবতেকে বড় সমালোচকও। তাই যখনই কোনও কাজ করি, মায়ের রিভিউয়ের জন্য অপেক্ষা করি।”
[আরও পড়ুন: রক্তাক্ত চেহারায় সাকিব খান, হঠাৎ কী হল বাংলাদেশের ‘বাদশা’র?]
সর্বশেষ খবর
-
আসানসোলেও এবার রোমিওদের যম! পুজোর আগেই রাস্তায় ‘দুর্গা স্কোয়াড’ বাহিনী, উদ্বোধনে অগ্নিমিত্রা
-
সেপ্টেম্বরে ৪ দিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, বন্ধ থাকবে এটিএম! চরম সমস্যার আশঙ্কা
-
তৃণমূল কাউন্সিলরকে তাড়া জনতার, সামাল দিতে লাঠিচার্জ-কাঁদানে গ্যাস পুলিশের, দুর্গাপুরে ধুন্ধুমার
-
এসিসি নির্বাচনে বিসিসিআইকে টেক্কা, বড় জয়ে এশীয় ক্রিকেটে প্রভাব বাড়ল পাকিস্তানের?
-
প্রায় দেড়শো ইনজেকশনের যন্ত্রণা! যমজ সন্তানের মা হলেন অনুষ্কা, কী নাম রাখলেন?