দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রবিবাসরীয় রাতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনায় শুরু হয়েছে ‘বিগ বস বাংলা’। আর প্রথম দু’দিনেই উত্তেজনার পারদ তুঙ্গে। প্রতিযোগীদের ভাব-ভালোবাসা থেকে বাকবিতণ্ডা- সবটাই এইমুহূর্তে দর্শকমহলের আতশকাচে। অতঃপর শুরু হতে না হতেই যে ‘বিগ বস’-এর ঘরে খেলা জমে ক্ষীর, তা বলাই বাহুল্য। তবে শোয়ে যে হারে অপমানজনক শব্দ ব্যবহার করা হচ্ছে, তাতে আপত্তি তুলেছেন দর্শকমহলের একাংশ। শুধু তাই নয়, ইংরেজিতে অপশব্দ প্রয়োগে বাকবিতণ্ডা চালানোর জন্য ‘বিগ বস’-এর বকুনির মুখেও পড়তে হল প্রতিযোগীদের। এমনকী তারকাদের শব্দচয়নে বিরক্তি প্রকাশ করেছেন নেটপাড়ার একাংশও। এমন আবহেই ‘সারপ্রাইজ’ জীতু কমলের।
আরও পড়ুন:
“টাস্ক তোমাকে করতেই হবে, নইলে বাথরুম ব্যবহার করতে পারবে না! যদি করতে হয় ঘরের মধ্যে করবে…। খাটের পাশে করবে!”
ঠিক কী ঘটেছে? আসলে ‘ক্যাপ্টেন’ ভরত কলের সঙ্গে ঝামেলায় জড়ান তনুশ্রী রায়। সিনিয়র অভিনেতার অধিনায়কত্ব নিয়েই ঘরের অন্দরে শুরু হয় তুলকালাম কাণ্ড! দীপেন্দু বিশ্বাস, দুর্নিবার সাহা, ঝিলম গুপ্ত এবং তনুশ্রী রায় দাসকে ডাগ হাউজে পাঠানো হয়। সেখানেই নিজেদের মতো রেশন তুলে রান্নাবান্না করে আলাদা খাচ্ছেন তাঁরা। এসবের মাঝেই ভরত কলের সঙ্গে গোল বাঁধে তনুশ্রীর। জলপাইগুড়িকন্যা সোজাসাপটা জানিয়ে দেন যে, মানুষ হিসেবে তো বটেই ‘ক্যাপ্টেন’ হিসেবেও খুব খারাপ ভরত কল। তাই ক্যাপ্টেনের কোনও নির্দেশ তিনি মানবেন না। পালটা ভরতও হুমকি দিয়ে বলেন, “বাথরুম পরিষ্কার করতে হবে, এটা তোমার টাস্ক। আর টাস্ক তোমাকে করতে হবে, নইলে বাথরুম ব্যবহার করতে পারবে না! যদি করতে হয় ঘরের মধ্যে করবে…। খাটের পাশে করবে!” একথা শুনে তনুশ্রীও তারস্বরে চিৎকার শুরু করেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে ঠান্ডা করতে মাঠে নামেন বাকিরা। ভরতকে লাগাতার শান্ত হওয়ার অনুরোধ করেন মনামী ঘোষ। এরপরই ঘরে গমগম করে বেজে ওঠে ‘বিগ বস’-এর অ্যালার্ম!
“আমি যে নন ফিকশন শোয়ে যাচ্ছি, সেখানে যদি জয়ী হয়ে ফিরতে পারি, আমার প্রাপ্ত অর্থের ৭৫ শতাংশ এদের জন্যই বরাদ্দ থাকবে।…”
খানিক তিরস্কারের ভঙ্গিতেই নির্দেশ আসে, “এই ঘর ‘বিগ বস’-এর। এবং এই ঘরের অন্দরে থাকা প্রতিযোগীদের সবাইকে গোটা বাংলা চেনে।
কথাবার্তার মধ্যে প্রচুর ইংরেজি শব্দ, ইংরেজি বাক্য ব্যবহার হচ্ছে। এটা বন্ধ হওয়া দরকার। সকলকে বাংলা ভাষায় কথা বলতে হবে।” আলেকজান্দ্রা টেলরকে সাধুবাদ জানিয়ে বলা হয়- বাঙালি না হওয়া সত্ত্বেও তিনি বাংলায় কথা বলার চেষ্টা করছেন। এসবের মাঝেই বাংলা সিনেদুনিয়ায় নতুন জল্পনা জীতু কমলকে নিয়ে।

ফিসফাস, ‘বিগ বস’-এর ঘরে নাকি এবার তাঁকে দেখা যাবে। এহেন জল্পনাকে আরও উসকে দিয়েছে অভিনেতার একটি পোস্ট। যেখানে উল্লেখ, ‘আঠাশ তারিখে হয়তো জামাটার দিকে আপনাদের নজর পড়েনি। কথা দিলাম… আমি যে নন ফিকশন শোয়ে যাচ্ছি, সেখানে যদি জয়ী হয়ে ফিরতে পারি, আমার প্রাপ্ত অর্থের ৭৫ শতাংশ এদের জন্যই বরাদ্দ থাকবে। গৃহহীন মানুষ, অনাথ শিশু এবং বৃদ্ধাশ্রমে থাকা অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য এই অর্থ ব্যবহার করা হবে।’ আরেকটি ছবিতে লেখা- ‘২৫ শতাংশ আমার। ৭৫ শতাংশ এদের সবার। জীবন শুধু নিজের জন্য বাঁচার নয়। কথা দিলাম।’ অভিনেতার এহেন পোস্টেই তাঁর ‘বিগ বস’-এ যোগ দেওয়ার জল্পনা তুঙ্গে। জীতু অবশ্য সম্প্রতি সিনেমার কাজ শেষ করেছেন। সিরিয়ালও নেই হাতে। অতঃপর এহেন জল্পনায় সিলমোহর বসা শুধু অপেক্ষা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
হরমুজ এবার ট্রাম্প প্রণালী! ইরানের সঙ্গে উত্তেজনার মাঝেই গর্জন মার্কিন প্রেসিডেন্টের
-
কখনও জলে ডুবে, কখনও ঠায় শুয়ে, আচমকা কী হল ‘রামলালে’র?
-
বয়স ভাঁড়ানোর অপরাধে ‘বাংলা’র ক্রিকেটারকে দু’বছরের নির্বাসনে পাঠাল বোর্ড
-
পুজোর আগে বেহাল পিচ রাস্তা মেরামত, বিধায়কদের সঙ্গে বৈঠকে কী জানালেন পুর ইঞ্জিনিয়াররা?
-
প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে বিদেশে ত্রিশতরান! দক্ষিণ আফ্রিকায় ইতিহাস হৃদয়ের