Bigg Boss Bangla

‘আমার মেয়ে ভালো নেই, পারলে ওকে ক্ষমা করে দিন’, সৃজলার পরিবারের কাছে কাতর আর্তি নন্দিনীর মায়ের

রাজবীর প্রসঙ্গে কী বললেন নন্দিনীর মা?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৪, ২০২৬, ১৭:২৫

options
link
‘আমার মেয়ে ভালো নেই, পারলে ওকে ক্ষমা করে দিন’, সৃজলার পরিবারের কাছে কাতর আর্তি নন্দিনীর মায়ের
নন্দিনী দত্তর মা (বামদিকে), সৃজলা গুহ (ডানদিকে)।

বিগ বসের দুর্গে অভিনেত্রী সৃজলা গুহর সঙ্গে যে দুর্ঘটনা ঘটে গিয়েছে তা সকলেরই জানা। ঘটনার জন্য প্রতিমুহূর্তে অনুশোচনা করছেন নন্দিনী দত্ত। সম্প্রতি চিঠি দিখে তিনি বাবা-মায়ের কাছে আর্জি জানিয়েছিলেন, তাঁরা যেন সৃজলার পরিবারের সঙ্গে যোগাযোগ করে ক্ষমা চান। এবার প্রকাশ্যেই সৃজলার পরিবারের কাছে ক্ষমা চাইলেন নন্দিনীর মা। একটি সাক্ষাৎকারে তিনি বলেন, “পারলে প্লিজ ওকে ক্ষমা করে দিন, ২ সপ্তাহ ধরে তো দেখছি, ঘটনার পর থেকে নন্দিনী ভালো নেই।”

Advertisement

ঠিক কী ঘটেছিল? কয়েক সপ্তাহ আগে ক্যাপ্টেন হওয়ার জন্য প্রথমে মিউজিক্যাল চেয়ার খেলে পাঁচজন প্রতিযোগী পরবর্তী টাস্কের জন্য নির্বাচিত হন। তাঁদের মধ্যে ছিলেন, সৃজলা, মনামী, জীতু, তনুশ্রী আর রাজবীর। টাস্ক ছিল কাঠের ঘোড়ায় চড়া। যিনি শেষ পর্যন্ত বসে থাকতে পারবেন তিনিই হবেন ক্যাপ্টেন। তবে খেলার নিয়ম অনুযায়ী কারও গায়ে বিন্দুমাত্র আঘাত না করে বাকিরা তাঁদের নামানোর চেষ্টা করতেই পারে। সৃজলার প্রতি নন্দিনীর যে ব্যক্তিগত রাগ রয়েছে তা বলাই বাহুল্য। সেই টাস্ক চলাকালীন নন্দিনী এমনভাবে সৃজলাকে নামানোর চেষ্টা করেন যে তিনি পড়ে যান। গুরুতর চোট পান। সঙ্গে সঙ্গে তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়। পাঁচদিন হাসপাতালে ভর্তি ছিলেন সৃজলা। তারপর তিনি ফেরেন বিগ বসের দুর্গে। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
বিগ বস বাংলার প্রতিযোগী নন্দিনী দত্ত।

সৃজলা ফেরার পর থেকে বহুবার দেখা গিয়েছে নন্দিনী তাঁর কাছে ক্ষমা চেয়েছেন। অপরাধ স্বীকার করে বন্ধু হওয়ার চেষ্টা করেছেন। এদিকে সৃজলার রাগ হওয়াও খুব স্বাভাবিক। এরই মাঝে কয়েকদিন আগে পরিবারকে চিঠি লেখার সুযোগ পেয়েছিলেন বিগ বসের প্রতিযোগীরা। নন্দিনী সেই চিঠিতে মা-বাবাকে বলেছিলেন সৃজলার পরিবারের কাছে ক্ষমা চাইতে। এদিন একটি সাক্ষাৎকারে প্রকাশ্যেই সৃজলার পরিবারের কাছে ক্ষমা চাইতে দেখা গেল নন্দিনীর মাকে। রাজবীর প্রসঙ্গ উঠতেই তিনি জানিয়ে দিলেন, মেয়ের পছন্দই তাঁদের পছন্দ।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.