ফের ওটিটির পর্দায় ভণ্ড ধর্মগুরু বাবা নিরালা। ধর্মের আড়ালে মানুষকে কুসংস্কার ও প্রতারণার জালে ফাঁসানোই তাঁর একমাত্র লক্ষ্য। সঙ্গে থাকছেন সোনিয়া, ববিতা, ভোপা ভাইরাও। হ্যাঁ, জনপ্রিয় ওয়েব সিরিজ ‘আশ্রম’-এর কথাই বলছি। তিন পর্বের দুর্দান্ত সাফল্যের পর এবার চতুর্থ ভাগের কাজ শুরু করলেন পরিচালক প্রকাশ ঝা। নতুন মোড়কে পুরনো চরিত্রদের নিয়েই ফিরছেন। ফের বাবা নিরালার চরিত্রে ববি দেওলকে দেখবে সিরিজের দর্শক।
আরও পড়ুন:
২০২০ সালে ‘আশ্রম’ মুক্তির পর দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছিল। দর্শকের চাহিদাকে গুরুত্ব দিয়ে দ্বিতীয় ও তৃতীয় ভাগ তৈরি করেছিলেন প্রকাশ। বাইশ সালে তৃতীয় সিজন মুক্তির চার বছর পর শুরু হল চতুর্থ সিজনের শুটিং। শুভ মহরতের ছবি পোস্ট করে সুখবর দিলেন পরিচালক। শনিবারই শুরু হল বহুল প্রতীক্ষিত চতুর্থ সিজনের শুটিং। সোশাল মিডিয়া শেয়ার করা পোস্টে লেখা, ‘এক বদনাম আশ্রম। আরও এক নতুন শুরু। আশ্রমের নতুন অধ্যায়কে স্বাগত। আশ্রম ৪-এর শুটিং চলছে।’

‘আশ্রম’-এর প্রথম সিজন মুক্তি পায় ২০২০ সালে। একই বছর মুক্তি পেয়েছিল ‘আশ্রম চ্যাপ্টার ২’। আর তৃতীয় সিজন মুক্তি পায় বাইশ সালে। তিনটি সিজনই দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছিল। চতুর্থ সিজনের শুটিং শুরু হলেও কবে মুক্তি পাবে সেবিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তবে পুরনো চরিত্ররাই নতুনভাবে দর্শকের দরবারে হাজির হবেন তা নিশ্চিত করেছেন পরিচালক প্রকাশ ঝা।

তৃতীয় সিজনের সাফল্যের পরই পরিচালক প্রকাশ ঝা চতুর্থ সিজনের ঘোষণা করেছিলেন। অবশেষে শুরু হল ক্রাইম-ড্রামা ওয়েব সিরিজের নতুন সিজনের যাত্রা। সিরিজের ঘটনাপ্রবাহ দর্শকদের মনে তৈরি করেছে টানটান উত্তেজনা। সেই সঙ্গে ছিল রোমাঞ্চকর অভিজ্ঞতা তা বললে অত্যুক্তি হবে না। পূর্ববর্তী সিজনগুলোর ব্যাপক সাফল্যের পর ‘আশ্রম ৪’ নিয়ে দর্শকদের প্রত্যাশার পারদ তুঙ্গে।

চতুর্থ সিজনের শুটিংয়ের খবর প্রকাশ্যে আসতেই কমেন্ট সেকশনে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেছে সিরিজপ্রেমীরা। প্রকাশ ঝা পরিচালিত ‘আশ্রম’-এর গল্প বাবা নিরালাকে ঘিরে আবর্তিত। এক স্বঘোষিত ধর্মগুরু যিনি রাজনীতি, অপরাধ এবং অন্ধবিশ্বাসকে কাজে লাগিয়ে এক বিশাল সাম্রাজ্য গড়ে তোলেন। সেই সাম্রাজ্যের আড়ালে এক রহস্যময় অন্ধকার জগত। চতুর্থভাগে সেই রহস্য আরও কতটা ঘনীভূত হবে তা দেখতেই মুখিয়ে রয়েছে দর্শক।
View this post on Instagram

আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
কেমন চলছে চিকিৎসা? মীরা ভট্টাচার্যর খবর নিতে হাসপাতালে মুখ্যমন্ত্রী শুভেন্দু
-
ছিলেন বিমানসেবিকা, হলেন পুলিশ সুপার! সেই নেহার বিরুদ্ধেই তোলাবাজির অভিযোগ
-
সারাক্ষণ বেরিয়ে জিভ, ঠিকরে বেরচ্ছে চোখ! সবচেয়ে ‘কুৎসিত’ কুকুরের তকমা পেয়ে ৫ লক্ষ জিতল লু
-
বুধবার কলকাতার হোটেলে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু, ৬ বাংলাদেশির দেহ ফিরল দেশে
-
পূর্বজন্মের পাপেই সমস্যায় জর্জরিত জীবন! জানেন কোন অন্যায়ের শাস্তি পাচ্ছেন?