সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথমে গিয়েছিলেন অভিনেতা-প্রযোজক জিতের বাড়ি। তার পর হানা টলিউডের ‘পাওয়ার কাপল’ রাজ-শুভশ্রীর বাড়িতে। এবার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের বাড়িতে হাজির ‘বহুরূপী’ শিবপ্রসাদ মুখোপাধ্যায়। সঙ্গী ননীচোরা দাস বাউল ও উইন্ডোজ প্রযোজনা সংস্থার সদস্যরা। ‘বহুরূপী’র সাজে শিবপ্রসাদকে দেখেই হাসিতে লুটিয়ে পড়লেন নায়িকা। সেই সঙ্গে প্রশ্ন, “বিয়ে দিয়ে দেবে নাকি?”

বিয়ের এই প্রসঙ্গ কিন্তু ‘বহুরূপী’ সিনেমার ‘ডাকাতিয়া বাঁশি’ গানের সৌজন্যেই এসেছে। অনিন্দ্য বসু সঙ্গে মিলে গানটি লিখেছেন ননীচোরা দাস বাউল। আর তাতেই রয়েছে “বেশি তাকাস না বিয়ে দিয়ে দেব, কেঁন্দে মরে যাবি!” কথাটি। যা শ্রাবন্তীর বড় পছন্দের। সেই কারণে শিবপ্রসাদ ও ননীচোরা গান ধরতেই শ্রাবন্তী বলে ওঠেন, “বিয়ে দিয়ে দেবে নাকি?”
বহুরূপীরা কাউকে না জানিয়ে পৌঁছল প্রিয় অভিনেত্রী শ্রাবন্তীর বাড়ি। তারপর কী হল দেখে নিই।
বহুরূপী, একটি দুর্ধর্ষ ডাকাতির গল্প, মুক্তি পাচ্ছে এই পুজোয়।#Bohurupi#Durgapuja2024#Windows
Book My Show Link in bio..@nanditawindows @shibumukherjee @itsmeabirchatterjee pic.twitter.com/GHGl7qWl5r
— Windows Production (@WindowsNs) October 6, 2024
শিবপ্রসাদ ও ননীচোরাদের সঙ্গে গানের তালে নাচেন শ্রাবন্তী। পরিচালক-অভিনেতাকে জানান, ‘বহুরূপী’ এবার সুপারহিট। তার পর শিবপ্রসাদের একটি সিঙ্গল ছবি তোলার অনুমতি চান। ছাতা বগলদাবা করে শ্রাবন্তীর মোবাইল ক্যামেরার সামনে পোজ দেন শিবপ্রসাদ। তাঁকে দেখে অভিনেত্রীর হাসি আর থামছিল না।
উল্লেখ্য, টলিপাড়ার সুপারহিট পরিচালক জুটি নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। গত বছরের পুজোয় বক্স অফিসের গেম চেঞ্জার ছিল তাঁদের ‘রক্তবীজ’। এবার ‘বহুরূপী’র পালা। ছবিতে ধুরন্ধর ‘ব্যাঙ্ক ডাকাত’ শিবপ্রসাদ মুখোপাধ্যায়। তাঁকে ধরতে মরিয়া ‘সুপারকপ’ আবির চট্টোপাধ্যায়। দুই তারকার সম্মুখ সমরের আভাস ট্রেলারেই পাওয়া গিয়েছে। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ঋতাভরী চক্রবর্তী ও কৌশানি মুখোপাধ্যায়। ৮ অক্টোবর ‘টেক্কা’, ‘শাস্ত্রী’র সঙ্গেই মুক্তি পাচ্ছে ‘বহুরূপী’। তার আগে প্রচারে কোনও খামতি রাখছেন না শিবপ্রসাদ ও তাঁর সঙ্গীরা।
সর্বশেষ খবর
-
মক্কেল নাকি ন্যায়বিচার, কোনটা বেছে নেবে ‘অ্যাডভোকেট অচিন্ত্য আইচ’?
-
মৃতের সংখ্যার সঙ্গে পিওকে নিয়ে বাড়ন্ত অস্বস্তি! ‘বিক্ষোভকারীরা জঙ্গি নয়’, বোধোদয় শাহবাজের দলের
-
আবাসের তথ্য যাচাইয়ে গিয়ে মহিলাকে ধর্ষণের চেষ্টা! গ্রেপ্তার পঞ্চায়েতের অস্থায়ী কর্মী
-
শঙ্কা কাটিয়ে ফিরলেন শুভমান, শ্রীলঙ্কায় প্রস্তুতি ম্যাচে ভারতের জয়ের পরও ব্যাট করে গেলেন সিরাজ
-
ভারতের জেলে মদ-গাঁজায় বুঁদ অপরাধীরা! সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য, কীসের নেশা বাড়াচ্ছে উদ্বেগ?