আরব আমিরশাহীতে বন্দি সেলিনা জেটলির ভাই। তাঁর চিন্তায় রাতের ঘুম উড়ে গিয়েছে অভিনেত্রীর। সেই ভাই-ই নাকি তাঁর সঙ্গে আর যোগাযোগ রাখতে চান না। স্বাভাবিকভাবেই তাতে বেশ মনখারাপ সেলিনার। সোশাল মিডিয়ায় নিজের মানসিক পরিস্থিতির কথা উল্লেখ করে পোস্ট করেছেন তিনি।
আরও পড়ুন:
সেলিনা লেখেন, “গত ২০২৪ সালের ২৩ আগস্ট শেষবার আমার সঙ্গে ভাইয়ের কথা হয়েছে। প্রায় ১৮ মাস ধরে মধ্যপ্রাচ্যে আটকে। কোনও নিয়মকানুন না মেনে তাঁকে আটকে রাখা হয়েছে। আমি জানিনা আমার ভাইকে কী বলা হয়েছে। ও আমার অত্যন্ত নিরাপদ আশ্রয়। বর্তমান পরিস্থিতিতে হয়তো ও সম্পূর্ণ তথ্য পাচ্ছে না। হয়তো অসম্পূর্ণ তথ্য পাচ্ছে। হয়তো ও আমার খরচ হোক চাইছে না। কিন্তু মানসিকভাবে বিপর্যস্ত হই চাইছে না।” তিনি আরও লেখেন, “আমি বিশ্বাস করি কোনও গুরুত্বপূর্ণ কারণে ও আমার সঙ্গে কিংবা পরিবারের কারও সঙ্গে কথা বলতে চাইছে না। তবে আমরা শারীরিক এবং মানসিক অবস্থা নিয়ে যথেষ্ট চিন্তিত। আমার একটাই অনুরোধ সঠিক আইন মেনে আমাকে ওঁর সঙ্গে কথা বলার বন্দোবস্ত করা হোক। আমি সবসময় ওর পাশে আছি।”
View this post on InstagramAdvertisement
প্রসঙ্গত, চব্বিশের সেপ্টেম্বর মাসে অভিনেত্রী সেলিনা জেটলির ভাই বিক্রান্ত কুমার জেটলি নিরাপত্তার কারণে আরব আমিরশাহীতে গ্রেপ্তার হন। তারপর থেকে ভাইয়ের জন্য লড়ছেন সেলিনা, হেঁটেছেন আইনি পথে। দিল্লি হাই কোর্টে অভিনেত্রী দাবি করেন, বিদেশে ভারতীয় সেনাদের একপ্রকার টার্গেট করা হয়।
অভিযোগ, তাঁর পরিবারকে ভাইয়ের বিষয়ে সঠিক তথ্য দেওয়া হচ্ছে না। গত বছর থেকে তাঁর ভাইয়ের স্বাস্থ্যের ব্যাপারেও সঠিক তথ্য দেওয়া হয়নি। ভাই কেমন আছেন তা জানানো হয়নি বলেই অভিযোগ। যাঁরা দেশের হয়ে কাজ করছেন, তাঁদের যাতে জীবনে সংকটজনক পরিস্থিতি তৈরি না হয় সে বিষয়টি সরকারকে নিশ্চিত করার অনুরোধ করেন অভিনেত্রী। সেলিনার এই আবেদনের পরিপ্রেক্ষিতে দিল্লি হাই কোর্ট বিদেশমন্ত্রককে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। শুধু তাই নয়, অভিনেত্রীর পরিবার ও আরব আমিরশাহীর মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য একজন নোডাল অফিসার নিয়োগের নির্দেশও দিয়েছে। তবে এখনও একই তিমিরে অভিনেত্রীর ভাই। আবার অভিনেত্রীর ভাইও নাকি তাঁর সঙ্গে যোগাযোগ রাখতে চাইছেন না।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে