দীর্ঘ দু’দশকের বেশি সময় যে কোনও চ্যালেঞ্জিং চরিত্রে দীপিকা পাডুকোনের সাবলীল অভিনয় বারবার প্রভাবিত করেছে দর্শককে। তবে পঁচিশ সালে বিতর্কের জেরে একসঙ্গে দুটি ছবি থেকে বাদ পড়েছিলেন বলিউডের ‘মস্তানি’। সেই তালিকায় ছিল সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ ও নাগ অশ্বিন পরিচালিত ‘কল্কি ২’। বিতর্কের সূত্রপাত ‘স্পিরিট’ থেকেই। অভিযোগ, মাতৃত্বকালীন অবস্থায় আট ঘণ্টার শিফটের দাবি করেছিলেন। সেই সঙ্গে পারিশ্রমিক নিয়েও তৈরি হয়েছিল সমস্যা। সন্দীপের ভাই প্রণয়ের বক্তব্যে ফের উসকে গেল বছর পুরনো বিতর্ক।
আরও পড়ুন:
‘স্পিরিট’ থেকে সরে যাওয়ার পর দীপিকার (Deepika Padukone) ব্যবহার নিয়ে বিস্ফোরক প্রযোজক। আট ঘণ্টার শিফটে কাজের দাবি বা পারিশ্রমিকের মতোবিরোধের জন্য দীপিকা ছবি থেকে সরে গিয়েছেন। এই সত্যতা স্বীকার করেছেন প্রণয় রেড্ডি ভাঙ্গা। গত বছরই পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা দীপিকার বিরুদ্ধে তিনি চিত্রনাট্য ফাঁসের অভিযোগ তুলেছিলেন। সম্প্রতি এক বিনোদনমূলক চ্যানেলে সাক্ষাৎকারে প্রণয়ের কণ্ঠেও সেই একই সুর।

তিনি বলেন, “স্পিরিট থেকে দীপিকার সরে যাওয়ার যে কারণগুলো আগে বলা হয়েছিল সেটাই সত্যি। তবে এর বাইরেও ছিল একাধিক কারণ। তবে চূড়ান্ত সিদ্ধান্ত ছিল সন্দীপেরই।” প্রণয় জানান, এই ছবির জন্য দীপিকাই ছিলেন সন্দীপের প্রথম পছন্দ। দেড় বছর কথাবার্তা চলেছিল। কিন্তু, দীপিকা সিনেমার লভ্যাংশের দশ শতাংশ দাবি করেন।
#DeepikaPadukone asked for unreasonable Remuneration hike, her schedule was unprofessional & unfair to the rest of the team, and she wanted 10% of post release profit from #Spirit – #PranayReddyVanga
This led to Sandeep choosing #TriptiDimri 👀 #Prabhas #SandeepReddyVanga pic.twitter.com/GnafTRUWXv
— The Climax India (@TheClimaxIndia) August 20, 2026
তাঁর কথায়, “তিনি নিজের দাবি জানাতেই পারেন। কিন্তু ছবির বাজেট ও সামগ্রিক অর্থনৈতিক হিসাবটাও আমাদের দেখতে হবে। আমাদের মনে হয়েছিল, ওই বাজেট বাস্তবসম্মত হচ্ছে না। তাই আমরা অন্য বিকল্পের কথা ভাবি। তখন হঠাৎ দীপিকা সবকিছু ফাঁস করে দেন। সিনেমার গল্প, চরিত্র সবই তাঁর সঙ্গে আলোচনা হয়েছিল। সেগুলো ফাঁস করা উচিত হয়নি। ওই ঘটনায় আমরা খুবই বিরক্ত হয়েছিলাম।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
এবিভিপি-র বিরুদ্ধে পরিকল্পিত চক্রান্ত! যাদবপুর-মেদিনীপুর কলেজে অশান্তিতে কী বললেন শমীক?
-
প্লাবিত মেদিনীপুরে জলযাতনা, বিপন্ন মানুষের পাশে ত্রাণ নিয়ে ভারত সেবাশ্রম সংঘ
-
যাদবপুরের আদলে এবার প্রেসিডেন্সিতেও অশান্তির ছক! গেটের কাছে এবিভিপি-এসএফআই সংঘর্ষ
-
ফেলো কড়ি, নাও লাইসেন্স, নিউ মার্কেটে ওড়ে হাওয়ালার টাকা! ‘শিখা’র আগুনে আলোয় ‘অন্ধকার জগৎ’
-
তারেক বরণের মহড়া বাতিল রাষ্ট্রপতি ভবনের, প্রশ্নের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর