সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঝরাতে গিয়েছিলেন রেস্তরাঁয়। সেখানেই ভিড়ের কবলে পড়তে হল দীপিকা পাড়ুকোনকে (Deepika Padukone)। আর একটু হলে নিজের সাধের ব্যাগটিই হারাতে বসেছিলেন বলিউডের অভিনেত্রী। কোনওমতে রক্ষা করেন প্রিয় জিনিসটি।
বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটে। মুম্বইয়ের খার এলাকার একটি রেস্তরাঁয় গিয়েছিলেন দীপিকা। সেখান থেকে বের হওয়ার সময়ই তাঁকে ঘিরে ধরেন অনুরাগীরা। নায়িকার ছবি পাওয়ার অপেক্ষায় ছিলেন পাপারাজ্জিরাও। এত ভিড়ের মধ্যে আবার কয়েকজন মহিলা টিস্যু বিক্রি করার চেষ্টা করছিলেন। দীপিকার নাম ধরে টিস্যু নেওয়ার অনুরোধ করছিলেন। হাসিমুখেই ভিড় বাঁচিয়ে গাড়ির দিকে এগিয়ে যাচ্ছিলেন অভিনেত্রী। এমন সময়ই ভিড়ের মধ্যে থেকে এক মহিলা তাঁর ব্যাগ টেনে ধরেন। কোনওমতে ব্যাগটি ছাড়ান দীপিকা এবং তাঁর সঙ্গে থাকা কর্মীরা। সময় নষ্ট না করে গাড়িতে উঠে যান নায়িকা।
View this post on InstagramAdvertisement
[আরও পড়ুন: কঙ্গনার বিরুদ্ধে মামলায় হৃতিককে সমন পাঠাল ক্রাইম ব্রাঞ্চ, শনিবারই হাজিরার নির্দেশ]
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে দীপিকার ভিডিওটি। তাতে আবার ট্রোলড হয়েছেন নায়িকা। মুখে কেন মাস্ক পরেননি, সেই প্রশ্ন তুলেছেন অনেকে। কেউ আবার বিদ্রুপ করে লিখেছেন, নায়িকা এতটাই মদ্যপ অবস্থায় রয়েছেন যে অন্যের সাহায্য ছাড়া হাঁটতে পর্যন্ত পারছেন না।

লকডাউনে বিশেষ বাইরে বের হননি। বাড়িতেই বেশিরভাগ সময় কাটিয়েছেন। এর মধ্যে আবার বলিউডের মাদক যোগে তাঁর নাম জড়িয়েছে। ম্যানেজার করিশ্মা প্রকাশের হোয়াটসঅ্যাপ (Whatsapp) চ্যাটের সূত্র ধরে তাঁকে ডেকে পাঠিয়েছিলেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। NCB-র দপ্তরে গিয়ে হাজিরাও দিয়েছিলেন। এখন জীবন অনেকটাই স্বাভাবিক। আবার শুটিং শুরু করেছেন দীপিকা। ইতিমধ্যেই শকুন বাত্রার ছবির শুটিং শেষ করেছেন। সূত্রের খবর মানলে, আবার শাহরুখ খানের (Shahrukh Khan) সঙ্গে খুব শিগগিরিই ‘পাঠান’ সিনেমার শুটিং শুরু করবেন।
[আরও পড়ুন: শ্রীদেবীর পর তিনিই নাকি বেস্ট কমেডিয়ান! টুইটারে আত্মপ্রশংসা কঙ্গনার]
সর্বশেষ খবর
-
যুবতীর দেহ হাসপাতালে রেখেই পলাতক, খুনের অভিযোগে গ্রেপ্তার লিভ ইন পার্টনার-সহ ২
-
পুড়ল হেমন্ত-রাহুলের কুশপুতুল, পদত্যাগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের ডাক ঝাড়খণ্ডের ছাত্রবিক্ষোভে
-
ঢাকার পাক দূতাবাসের মদতে পাকিস্তানে ভারতীয় সিমকার্ড পাচার! কোচবিহার কাণ্ডে চাঞ্চল্যকর মোড়
-
পঞ্চভূতে বিলীন রাজা সেন, চোখের জলে বিদায় জাতীয় পুরস্কারজয়ী পরিচালককে
-
‘কী করছেন, সমস্ত রিপোর্ট আছে’, দলের বিধায়কদের চরম হুঁশিয়ারি শমীকের