Dev-Desu 7

‘ব্যান কালচার’কে জয় করে চেনা ছন্দে অনির্বাণ, ‘দেশু ৭’-এর শুটিং শুরু দেবের

টিম 'দেশু ৭' নিয়ে শুটিং ফ্লোরে সুপারস্টার দেব। সমাজমাধ্যমে ছবি পোস্ট করে সুখবর সকলের সঙ্গে ভাগ করে অভিনেতা লিখেছেন, 'শুটিং মোড অন' যার বাংলা তর্জমা করলে হয় শুটিং শুরু।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৪, ২০২৬, ২০:৫৩

options
link
‘ব্যান কালচার’কে জয় করে চেনা ছন্দে অনির্বাণ, ‘দেশু ৭’-এর শুটিং শুরু দেবের
অনির্বাণকে সঙ্গে নিয়ে শুরু হল 'দেশু ৭'র শুটিং।

দীর্ঘ টানাপোড়েন, ব্যান কালচারের বিরুদ্ধে প্রতিবাদ, টলিপাড়ার প্রতিভাবান তারকাদের ফিরিয়ে আনার লড়াইয়ে অবশেষে জয়টা ছিনিয়ে আনলেন মেগাস্টার দেব। রাজনীতির ময়দানে ‘চোর চোর’ স্লোগান শুনলেও টলিপাড়ায় তিনিই কিন্তু ‘রাজার রাজা’ সে কথা বললে অত্যুক্তি হবে না। তৃণমূলের বিধায়ক পদে থেকেও ইন্ডাস্ট্রির অন্দরের রাজনীতিকে কখনও প্রশ্রয় দেননি দেব। অনির্বাণের মতো বহুমুখী প্রতিভাসম্পন্ন একজন অভিনেতা কর্মহীন এটা মোটেই মেনে নিতে পারেননি দেব। ‘রঘু ডাকাত’-এ অনির্বাণের দুর্ধর্ষ অভিনয়ের পর দেব তাঁর পরবর্তী ছবি ‘দেশু ৭’ অনির্বাণ ছাড়া হবে না সে বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। সমাজমাধ্যমেও অভিনব কায়দায় অনির্বাণের উপস্থিতিতে সিলমোহর দিয়েছেন। এবার টিম ‘দেশু ৭’ নিয়ে শুটিং ফ্লোরে সুপারস্টার দেব।

Advertisement

সমাজমাধ্যমে ছবি পোস্ট করে সুখবর সকলের সঙ্গে ভাগ করে অভিনেতা লিখেছেন, ‘শুটিং মোড অন’ যার বাংলা তর্জমা করলে হয় শুটিং শুরু। ঠিক এই ক্যাপশনেই সোশাল মিডিয়া হ্যান্ডেলে ছবি পোস্ট করেছেন দেব। তাঁর এই উদ্যেগকে সাধুবাদ জানিয়েছেন ভক্তরা। ফের শুটিং ফ্লোরে অনির্বানের প্রত্যাবর্তনে তাঁকে ভালোবাসা আর শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুগামীরা। পর্দায় ফের অনির্বাণের দাপট দেখতে মুখিয়ে রয়েছে বাংলার সিনেপ্রেমীরা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

Advertisement

প্রসঙ্গত, ছাব্বিশের নির্বাচনের পর টলিউডেও পালাবদল হয়েছে। হয়েছে। নতুন দায়িত্বভার পেয়েছেন পাপিয়া অধিকারী, রুদ্রনীল ঘোষ ও হিরণ চট্টোপাধ্যায় ও রূপা গঙ্গোপাধ্যায়। পরিবর্তনের আবহেই ‘দেশু ৭’-এর শুটিং শুরু করলেন অভিনেতা তথা প্রযোজক-পরিচালক দেব। কয়েকটা দিন পিছনে ফিরে গেলে মনে পড়বে, ‘ব্যান কালচার’ নির্মূলের জন্য প্রসেনজিতের উদ্দেশে দেবের ৭২ ঘণ্টা চ্যালেঞ্জের পোস্ট ঘিরে বিতর্ক। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর সঠিক বিচারের দাবিতে যখন আর্টিস্ট ফোরাম একের পর এক মিটিংয়ে ব্যস্ত তখন এই বিষয়টিও উত্থাপন করেছিলেন দেব।

সেই সময় তুমুল সমালোচনার স্বীকারও হয়েছিলেন অভিনেতা, জুটেছিল ‘সুবিধাবাদী’ তকমাও। তবুও হাল ছাড়েননি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রকাশ্যে বলেছিলেন, “সোশাল মিডিয়ায় যাঁর উদ্দেশ্যে কিছু পোস্ট করা হচ্ছে আমার মনে হয় তাঁকে একবার জানানো উচিত। এটা ব্যক্তিগতভাবে আমার খারাপ লেগেছে। সবচেয়ে বড় কথা এই বিষয়টা ফেডারেশনের কাছে উত্থাপন করা উচিত ছিল। পাবলিক ফোরামে এই ধরনের ৭২ ঘণ্টার চ্যালেঞ্জ কতটা যুক্তিসঙ্গত আমি জানি না।” ১৪ মে বৃহস্পতিবার শুটিং শুরু দেবের নৈতিক জয় সে কথা বলার অপেক্ষাই রাখে না।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.