দীর্ঘ টানাপোড়েন, ব্যান কালচারের বিরুদ্ধে প্রতিবাদ, টলিপাড়ার প্রতিভাবান তারকাদের ফিরিয়ে আনার লড়াই আরও কত কী! দিনের শেষে ‘রাজার রাজা’র মতো জয়টা ছিনিয়ে এনেছিলেন মেগাস্টার দেব। টলিউডের এককালীন নিষিদ্ধ অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে ফিরিয়ে এনে নজির গড়েছেন দেব, তা বলাই বাহুল্য। হ্যাঁ, ‘দেশু সেভেন’-এর (Desu 7) কথাই বলছি। কাঠাফাটা রোদে শহরতলিতে রেইকিও করেছেন দেব। অবশেষে এল সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত। রবিবাসরীয় দুপুরে কলাকুশলীদের উপস্থিতিতে হয়ে গেল দেব-শুভশ্রী (Dev-Subhashree) জুটির আসন্ন ‘হাইভোলটেজ’ মুভি ‘দেশু ৭’-এর শুভ মহরত। টিমের প্রত্যেকের পরনে ধবধবে সাদা পোশাক। ক্ল্যাপস্টিক হাতে হাসি মুখে লেন্সবন্দি ছবির প্রতিটি কলাকুশলী।
আরও পড়ুন:
দেব, শুভশ্রী দুজনেই তাঁদের সোশাল মিডিয়া অ্যাকাউন্টে সেই বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করেছেন। এই অনুষ্ঠানের খুটিনাটি জানতে অত্যুসাহী ‘দেশু’র অনুরাগীরা। শুভ মহরতের পর কোন এলাকায় শুটিং শুরু হচ্ছে তা জানতেও উদগ্রীব ভক্তরা। এই ছবি ঘিরে প্রতিনিয়ত উত্তেজনার পারদ ঊর্ধ্বমুখী হবে সে কথা বলার অবকাশই রাখছে না। সর্বোপরি সিনেমার নাম কী হতে চলেছে তা নিয়ে দেব-শুভশ্রী জুটির ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষারত। দেবের ছবি মানেই সেখানে কোনও না চমক। ইধিকা থেকে জ্যোতির্ময়ী কুণ্ডুর মতো টেলি নায়িকাদের বড় পর্দায় বিগ ব্রেক দিয়েছেন দেব। এবার সেই তালিকায় নয়া সংযোজন সৈরিতি বন্দ্যোপাধ্যায়ও।

‘ধূমকেতু’তে দেব-শুভশ্রীর রোম্যান্স দেখতে চাওয়া দর্শকের আশাভঙ্গ হয়েছিল। সেই বিষয়টা মাথায় রেখেই সাত নম্বর ছবির গল্প-চিত্রনাট্য লেখা হচ্ছে বলে জানিয়েছিলেন অভিনেতা-প্রযোজক দেব। শুভ মহরতের পর এখন শুধু ছবি মুক্তির অপেক্ষা।


২০২৫ সালে তাঁদের পুনর্মিলন সিনেপাড়া, ভক্তমহল থেকে বক্স অফিসে সুনামি এনেছিল। সেসময়েই অনুরাগীরা দাবি জানিয়েছিলেন নতুন সিনেমার। তারপর নদী দিয়ে জল বয়ে গিয়েছে বহুদূর! বিতর্ক, মান-অভিমান পেরিয়ে একযুগ বাদে নস্ট্যালজিয়া উসকে আবারও দেব-শুভশ্রী ম্যাজিকের সাক্ষী থাকতে চলেছে বাংলা সিনেমার পর্দা। ছাব্বিশ সালের পুজোর বক্স অফিস মহারণে যে দেশু জুটি ‘তুরুপের তাস’ হতে চলেছে, সেটা ছবি ঘোষণার পর অনুরাগীদের উর্ধ্বমুখী উন্মাদনার পারদেই ইঙ্গিত মিলেছিল। দেব-শুভশ্রী যেদিন ঘোষণা করেছিলেন তাঁরা বড়সড় চমক নিয়ে হাজির হতে চলেছেন সেদিন থেকেই অনুরাগীদের অ্যাড্রিনালিন রাশ তুঙ্গে।

ছবির নাম-গল্প নির্বাচনের ক্ষেত্রে ধোঁয়াশা এখনও জিইয়ে রাখলেও টলিপাড়ার সুপারস্টার জুটি ছবি ঘোষণার সময়ই জানিয়ে দিয়েছিলেন, রিলিজের ১০ মাস আগে থেকে অগ্রিম বুকিং শুরু হচ্ছে। ভারতীয় সিনেইন্ডাস্ট্রিতে এই ঘটনা সত্যিই ‘বিরল উদাহরণ’। ‘ধূমকেতু’তে দেব-শুভশ্রীর রোম্যান্স দেখতে চাওয়া দর্শকের আশাভঙ্গ হয়েছিল। সেই বিষয়টা মাথায় রেখেই সাত নম্বর ছবির গল্প-চিত্রনাট্য লেখা হচ্ছে, বলে জানিয়েছিলেন অভিনেতা-প্রযোজক দেব। শুভ মহরতের পর এখন শুধু ছবি মুক্তির অপেক্ষা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
শত্রু যখন ভক্ত! বিশ্বকাপের ম্যাচের আগে মেসিকে বিশেষ উপহার দেবেন কেপ ভার্দের রাষ্ট্রপতি
-
চুলের যত্নে অনন্য মেথি ভেজানো জল, এই ৪ ভেষজ যোগ করলে কার্যকারিতা বাড়ে বহু গুণে
-
‘কোরান পড়েই বোধদয়’, ক্ষমা চাইলেন আমিরের বিরুদ্ধে ‘অবৈধ সন্তান, পরকীয়া’র অভিযোগ আনা ভাই
-
ধর্মতলা চত্বরে সম্ভব নয় ২১ জুলাইয়ের সভা! ৬০ দিন জারি ১৬৩ ধারা, কী করবে কালীঘাট তৃণমূল?
-
জামিন মিলল না, হাজতে রাজ্যের প্রাক্তন মন্ত্রী উদয়ন ও উজ্জ্বল বিশ্বাস!