সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছর তিনেক আগেই অনুরাগীদের কাঁদিয়ে চিরঘুমের দেশে পাড়ি দিয়েছেন দেশের প্রথম সুপারস্টার দিলীপ কুমার (Dilip Kumar)। এখনও তাঁর জনপ্রিয়তার কাছে হার মানেন নবপ্রজন্মের তারকারা। সেই সুপারস্টারের বান্দ্রার বাংলো ভেঙেই তৈরি হল বিলাসবহুল অ্যাপার্টমেন্ট। তথ্য বলছে, যার দাম ১৫৫ কোটি টাকা। ৯,৫২৭,২১ স্কোয়্য়ার ফুটের জায়গা জুড়ে তৈরি হয়েছে এই অ্য়াপার্টমেন্ট। ৯, ১০ এবং ১১ তলা জুড়ে রয়েছে ট্রিপলেক্স।
গত বছরই খবরে আসে অভিনেতার পালি হিলের বাংলো ভেঙে বিলাসবহুল আবাসিক তৈরির। যা কিনেছিল আসার গ্রুপ নামে এক সংস্থা। যার মোট বাজেট ছিল ৯০০ কোটি টাকা। এই বহুতল এই আবাসিকের একেবারে গ্রাউন্ড ফ্লোরে দিলীপ কুমারের নামে একটি মিউজিয়ামও তৈরি হবে বলে জানা গিয়েছে। যেখানে অভিনেতার ব্যবহৃত পোশাক, জিনিস-সহ বহু দুর্মূল্য ছবিও থাকবে। মিউজিয়ামে আগত অতিথিদের জন্য আলাদা প্রবেশদ্বারও থাকছে।
[আরও পড়ুন: সৃজিতের হাত ধরে বলিউডে ‘শার্লক হোমস’ অবতারে কেকে মেনন, প্রকাশ্যে ফার্স্ট লুক]
উল্লেখ্য, বছর পাঁচেক ধরেই দিলীপ কুমারের এই পালি হিলস বাংলোর জমি নিয়ে একটি আইনি জটিলতা চলছে। অন্য এক সংস্থার তরফে বেআইনিভাবে হাতিয়ে নেওয়ার অভিযোগে মানহানির মামলা দায়ের করেছিলেন সায়রা বানু। সেসব আইনি জটিলতা কাটায় এবার অন্য এক সংস্থার হাত ধরে বিলাসবহুল আবাসিক তৈরি হচ্ছে সেখানে। ১৯৫৪ সালে এই জমি কিনে বাংলো তৈরি করেছিলেন দিলীপ কুমার। তখন দাম ছিল মোটে ১.৪ লক্ষ টাকা। তবে ২০২১ সালে জানা যায়, সেই সম্পত্তির দাম ৩৫০ কোটি টাকা।
[আরও পড়ুন: ডিভোর্স গুঞ্জনে ‘নির্বাক’ যিশু! ‘তুমি শক্তিশালী’, নীলাঞ্জনার পাশে দাঁড়ালেন শাশ্বতপত্নী মহুয়া]
সর্বশেষ খবর
-
বান্দ্রায় সমুদ্রমুখী ‘প্রাসাদ’ তৈরি করছেন সলমন! ছাড়পত্র প্রশাসনের, শাহরুখের প্রতিবেশী হচ্ছেন?
-
সেশেলসে সনাতন ধর্মের জয়গান! একমাত্র হিন্দু মন্দিরে পুজো দিলেন প্রধানমন্ত্রী
-
পরকীয়ার জের, তরুণীকে ‘খুনে’র পর টুকরো করে স্যুটকেসে! দোষী সাব্যস্ত ব্যাঙ্ক ম্যানেজার
-
নথি দিচ্ছিলেন না স্বামী, অন্নপূর্ণার ফর্ম নিয়ে অশান্তি! স্ত্রীকে খুন করে আত্মঘাতী ব্যক্তি
-
পেনাল্টি বক্সের সামনে অর্ধগোলাকৃতি জায়গা, কী কাজ ‘ডি বক্সে’র? বিশ্বকাপের মাঝে জানুন খুঁটিনাটি