সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৩ সালের অস্কারে শর্ট লিস্টে জায়গা করে নিয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস’। মঙ্গলবার নিজেই টুইট করে এই সুখবর জানিয়েছিলেন ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri)। আর এরপরই তাঁকে কটাক্ষ করেছেন আরেক পরিচালক হনসল মেহতা। তাঁর দাবি, মিথ্যে বলছেন বিবেক।
ঠিক কী বলছেন হনসল? তিনি নিউ ইয়র্কের কলাম লেখক অসীম ছাবড়ার একটি টুইট রিটুইট করেছেন। সেখানে বলা হয়েছে, ‘একটা বিষয় পরিষ্কার করে দেওয়া দরকার। বিভেদ সৃষ্টিকারী ছবিটির পরিচালক যে দাবি করছেন তাঁর ছবি অস্কারে শর্টলিস্টেড হয়েছে, তা মিথ্যে। ওঁর ছবিটি কেবল অস্কারের জন্য মনোনীত হয়েছে। যে ছবিই মনোনীত হতে পারে যদি সেটা কিছুদিনের জন্য লস অ্যাঞ্জেলসে চলে থাকে।’ হনসল মেহতা এই টুইটটিই শেয়ার করে লিখেছেন, ‘আপনি গণহত্যাকে অস্বীকার করা রাষ্ট্রবিরোধী।’
You are a genocide denying anti-national. https://t.co/bmyAJu5J4f
Advertisement— Hansal Mehta (@mehtahansal) January 10, 2023
[আরও পড়ুন: বিশ্বমঞ্চে বিরাট প্রাপ্তি, গোল্ডেন গ্লোবে পুরস্কৃত RRR ছবির এই গান, দেখুন সেলিব্রেশনের ভিডিও]
প্রসঙ্গত, পরিচালক বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files) ছবি বক্স অফিসে ঝড় তুলেছিল। বেশিরভাগ সিনে পরিচালকরা এই ছবির প্রশংসা করলেও, বলিউডের জনপ্রিয় চিত্রনাট্যকার সইদ আখতার মির্জার কাছে ‘দ্য কাশ্মীর ফাইলস’ একেবারেই জঞ্জাল! তিনি বলেন, ”দ্য় কাশ্মীর ফাইলস ছবিটি একেবারে জঞ্জাল। যে ঘটনার কথা সিনেমায় তুলে ধরা হয়েছে। তাতে শুধু হিন্দুরা নয়, ভয়ঙ্কর অবস্থার মুখোমুখি হয়েছিল মুসলিমরা। কিন্তু সেগুলো দেখানো হয়নি। এ ছবি একেবারে প্রোপাগান্ডা। ভুল তথ্যে ভরা। যা সিনেমার মতে মাধ্যমকে নষ্ট করে।”
এদিকে এই ছবি নিয়ে টুইটারে তর্কে জড়িয়ে ছিলেন অনুরাগ কাশ্যপ ও বিবেক অগ্নিহোত্রী। অনুরাগ ছবিটিকে খোঁচা মেরে বিবেকের উদ্দেশে লেখেন, ‘ভুল আপনার নয়। আপনার সিনেমার। গবেষণাটা এমন করে করা হয়েছে, যেন আপনার-আমার এই এখনকার টুইট। ঠিক আছে, আর একটু যত্ন নিয়ে করবেন এর পর।’ টুইট, পালটা টুইটে তুঙ্গে পৌঁছেছিল বিতর্ক।
[আরও পড়ুন: ২০২২ সালে প্রবাসী ভারতীয়রাই দেশকে দিয়েছেন ১০০ বিলিয়ন ডলার! দাবি নির্মলার]
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে