Gorky-r Ma

‘প্রতিবাদী কণ্ঠের মৃত্যু হয় না’, দেবালয়ের ‘গোর্কির মা’র ট্রেলারে বাস্তবের অনুরণন

সিরিজের মুখ্য ভূমিকায় দেখা যাবে অনন্যা চট্টোপাধ্যায়, সৌরভ দাস ও দর্শনা বণিককে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৪, ২০২৬, ২১:০৫

options
link
‘প্রতিবাদী কণ্ঠের মৃত্যু হয় না’, দেবালয়ের ‘গোর্কির মা’র ট্রেলারে বাস্তবের অনুরণন
ক্যামেলিয়া প্রোডাকশন হাউজের নতুন ওটিটি প্ল্যাটফর্ম ফ্রাইডেতে দেখা যাবে সিরিজটি।

দেবালয় ভট্টাচার্যের ‘শ্রী স্বপনকুমারের বাদামী হায়নার কবলে’ মুগ্ধ করেছিল দর্শককে। এবার আসছে ‘গোর্কির মা’। সদ্য মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। যা দেখে বোঝা যাচ্ছে, এবার একেবারে অন্যভাবে গল্প বলেছেন দেবালয়। সামাজিক এক সংকটকে কোনও রূপক নয়, সরাসরি বলতে চেয়েছেন তিনি। তবে জঁর এক্ষেত্রেও মনস্তাত্ত্বিক থ্রিলার। মুখ্য ভূমিকায় দেখা যাবে অনন্যা চট্টোপাধ্যায়, সৌরভ দাস ও দর্শনা বণিককে। ক্যামেলিয়া প্রোডাকশন হাউজের নতুন ওটিটি প্ল্যাটফর্ম ফ্রাইডেতে আগামী ২২ মে থেকে দেখা যাবে সিরিজটি।

Advertisement

গত শতকের নয়ের দশক থেকেই প্রোমোটার-রাজ প্রবল হয়ে ওঠে কলকাতা-সহ অন্যত্র। তবে মূলত শহরকেন্দ্রিক এই আগ্রাসন। আর একেই এবারের ছবিতে তুলে ধরতে চেয়েছেন পরিচালক। জানা যাচ্ছে, এই সিরিজের গল্প আসলে এক রাতের। একটা পুরনো বাড়ি দখল করতে চায় প্রোমোটার। তার লোক হয়ে সেই বাড়ির বাসিন্দা লাবণ্যর কাছে আসে মানিক। সে জোর করতে থাকে তাঁকে। এই দ্বন্দ্বের মাঝে এসে পড়ে লাবণ্যর ছেলে গোর্কি। আর ধাক্কাধাক্কিতে মৃত্যু হয় তরুণ পুত্রের। মানসিক দ্বন্দ্বের সমান্তরালে এবারে গল্পে ঢুকে পড়ে একটা মৃত্যু। ট্রেলারজুড়ে এই আশ্চর্য পরিস্থিতিতে চমৎকার ভাবে তুলে ধরা হয়েছে। পরপর দৃশ্যের কোলাজে মুগ্ধ হতে হয়। বোঝা যায়, একটি প্রতিবাদের আখ্যান ‘গোর্কির মা’।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পথে মোবাইলের আলো জ্বেলে নেমে পড়া মানুষের দলে দেখা যায় মানিকের স্ত্রীকেও। এক থানার সামনে সংঘাতের দৃশ্যও বুঝিয়ে দেয় ছবিজুড়ে রয়েছে মানুষের আন্দোলনের স্পন্দন। দেখা মেলে এক ঝুলন্ত দেহেরও। যা বুঝিয়ে দেয়, ছবিজুড়েই হয়তো থাকতে চলেছে থমথমে এক আবহ। সংলাপের তীক্ষ্ণতা যাকে সঙ্গত দেবে।

Advertisement

গত শতকের নয়ের দশক থেকেই প্রোমোটার-রাজ প্রবল হয়ে ওঠে কলকাতা-সহ অন্যত্র। তবে মূলত শহরকেন্দ্রিক এই আগ্রাসন। আর একেই এবারের ছবিতে তুলে ধরতে চেয়েছেন পরিচালক।

ম্যাক্সিম গোর্কির ‘মা’ উপন্যাসটির কথা সংস্কৃতিপ্রেমী মানুষদের সকলেরই জানা। এখানে ছবির নামকরণে কিংবদন্তি লেখক ও তাঁর উপন্যাসের নাম পরপর বসানোয় এক অনন্য ব্যাঞ্জনা তৈরি হয়েছে। কিন্তু কেন এমন করলেন তিনি? নেহাতই চমক! নাকি রয়েছে কোনও গুঢ় উদ্দেশ্য? উপন্যাসে প্যাভেল ও তার মাকে নিয়ে গল্প এগিয়েছিল। নেশাচ্ছন্ন হতে হতেও বিপ্লবের পথ বেছে নিয়েছিল প্যাভেল। ছেলের পাশে দাঁড়াতে চায় রুশ কারখানার কর্মী তার মা। বিপ্লব ও মা-সন্তানের সম্পর্কের রসায়নের সমন্বয় রাখতেই কি সেই উপন্যাসের ছায়া সিরিজের সঙ্গে জুড়ে দিয়েছেন পরিচালক। আপাতত সিরিজটি মুক্তি না পাওয়া পর্যন্ত যে প্রশ্নের জবাব মিলবে না।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.