একাধিকবার মুক্তি পিছনোর পর শেষমেশ আগামী ২৬ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তির আলো দেখতে চলেছে ‘টক্সিক’। যে সিনেমার প্রচারঝলক বারবার উসকে দিয়েছে বিতর্ক। গোরস্থানে রতিক্রিয়া, খুল্লমখুল্লা যৌনগন্ধী সব দৃশ্য দেখে সভ্যমহলের প্রায় চোখ ঢাকার জোগাড়! যার জেরে পরিচালক গীতুমোহন দাস যেমন বিতর্কে জড়িয়েছেন, তেমনই উত্তরোত্তর কটাক্ষ, সমালোচনায় জেরবার হতে হচ্ছে নায়ক যশকে। বাদ পড়েননি ছবির অভিনেত্রীরাও। এমন আবহেই ‘টক্সিক’ সিনেমার অন্যতম নায়িকা নয়নতারাকে নেড়া লুকে (Nayanthara Bald Look) দেখা তিরুপতিতে!
আরও পড়ুন:
প্রশ্ন উঠেছে, বিতর্কের ঝড়ে যখন ‘টক্সিক’-এর বক্স অফিসে লক্ষ্মীলাভ নিয়ে নানা মুনির নানা মত, তখন নয়নতারা কি সত্যিই নিজের ছবিকে হিট করাতে মাথা মুড়িয়ে তিরুপতিতে পুজো দিতে গিয়েছেন?
সোশাল পাড়ায় বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে। সেখানেই দেখা গেল, পরনে সাদা সালোয়ার। গায়ে জড়ানো সবুজ ওড়না। মাথা কামিয়ে মন্দির চত্বরে হাঁটছেন নয়নতারা। এহেন ফ্রেম দাবানল গতিতে ভাইরাল হওয়ার পরই প্রশ্ন উঠেছে, বিতর্কের ঝড়ে যখন ‘টক্সিক’-এর বক্স অফিসে লক্ষ্মীলাভ নিয়ে নানা মুনির নানা মত, তখন নয়নতারা কি সত্যিই নিজের ছবিকে হিট করাতে মাথা মুড়িয়ে তিরুপতিতে পুজো দিতে গিয়েছেন? অনুরাগীরাও সন্দিহান! কারণ চরিত্রের প্রয়োজনে এযাবৎকাল অনেকেই মাথা মুড়িয়েছেন, কিন্তু সিনেমা হিট করতে মানতপূরণের জন্য এহেন সাহসী পদক্ষেপ? চর্চায় শাহরুখ খানের ‘জওয়ান’ নায়িকা নয়নতারার নেড়া লুক।
Nayanthara🤯🤯 pic.twitter.com/AuJUurZLrt
Advertisement— sabas csk (@saba9361) August 16, 2026
নেটভুবনে কৌতূহলের ভিড়েই ঝুলি থেকে বেরিয়ে পড়ল বিড়াল! খবর, নায়িকার নেড়া লুকের নেপথ্যে আদতে কৃত্তিম বুদ্ধিমত্তার কারসাজি। বাস্তবে নয়নতারা মোটেই ভোলবদল করেননি। ভাইরাল এই ফ্রেম আদতে এপ্রিল মাসের। সেসময়ে পরিচালক স্বামী শিবানের সঙ্গে তিরুপতিতে পুজো দিতে গিয়েছিলেন অভিনেত্রী। আর তাঁর সেইসময়ের ছবিতেই এআই প্রয়োগ করে নেড়া দেখানো হয়েছে। যদিও এর নেপথ্যে কে বা কারা? সেই রহস্যদ্ঘাটন এখনও অধরা, তবে এই ভাইরাল ছবি যে আদতে সর্বৈব ভুয়ো, তা প্রমাণিত। দেখে নিন সেই আসল ভিডিও।
View this post on Instagram
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
জলে ভেসেই ইউএসজি, রক্ত পরীক্ষা! দুর্গম দ্বীপ থেকে হাসপাতালে নিয়ে আসবে ফ্লোটিং অ্যাম্বুল্যান্স
-
শুধু ব্রাজিল নয়, বিশ্বকাপ মাতানো কেপ ভার্দের বিরুদ্ধেও খেলবে ভারত! মেগা পরিকল্পনা ফেডারেশনের
-
বাতিল নিয়োগ! ‘চাইলে বিয়ে ভাঙতে পারো’, চাকরি হারানোর আশঙ্কায় স্ত্রীকে বললেন ঝাড়খণ্ডের যুবক
-
দেবের ‘দাদাগিরি’তে সজল-কুণাল-মদনের সঙ্গে কৌস্তভ-নওশাদ, শতরূপ কোথায়? প্রোমো দেখে প্রশ্ন নেটপাড়ার
-
চলতি মাসেই গ্রেপ্তার! বিজেপি কর্মী অভিজিৎ খুনে আরও ২ জনের বিরুদ্ধে চার্জগঠন