বিপদ যেন কিছুতেই পিছু ছাড়ছে না সলমন খানের (Salman Khan)! সদ্য ভাইজানের মেগাবাজেট দক্ষিণী সিনেমার শুটিং ফ্লোরে আচমকা হৃদরোগে আক্রান্ত হন তাঁর বডি-ডাবল। ফলত, হাড়হিম করা অ্যাকশন দৃশ্যগুলির শুট তাঁকেই করতে হচ্ছে। এর মাঝেই ভয়াবহ অগ্নিকাণ্ড সলমনের জিমে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, আগুন নিয়ন্ত্রণে আনতে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনি। সলমন ঠিক রয়েছেন তো? কৌতূহল অমূলক নয়।
আরও পড়ুন:
রাতে সোয়া ১০টার নাগাদ প্রথম তলায় আগুন লাগে। খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আগুন নিয়ন্ত্রণে নামে দমকল বাহিনিও। জানা গিয়েছে, দমকল আসার আগেই দিল্লি পুলিশ দ্রুত ব্যবস্থা নেয় যাতে উপস্থিত সকলকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া যায়।
বলিউড মাধ্যম সূত্রে খবর, মুম্বই নয়, এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে অভিনেতার দিল্লির জিমে। সলমনের ফ্র্যাঞ্চাইজির এই ব্যায়ামাগার গ্রেটার কৈলাশ ১-এ এলাকায় অবস্থিত। সেখানেই বৃহস্পতিবার রাতে সোয়া ১০টার নাগাদ প্রথম তলায় আগুন লাগে। খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আগুন নিয়ন্ত্রণে নামে দমকল বাহিনিও। জানা গিয়েছে, দমকল আসার আগেই দিল্লি পুলিশ দ্রুত ব্যবস্থা নেয় যাতে উপস্থিত সকলকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া যায়। পিটিআই সূত্রে খবর, এই ভয়াবহ অগ্নিকাণ্ডে কোনও হতাহতের খবর মেলেনি। কারও প্রাণহানি ঘটেনি। যদিও আগুন লাগার সঠিক কারণ এখনও পর্যান্ত জানা যায়নি। তবে পুলিশের অনুমান, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে। প্রকৃত কারণ জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ। জানা গিয়েছে, এই জিমটি সলমনের নিজস্ব জিম ব্র্যান্ডের অন্যতম ফ্র্যাঞ্চাইজি।

সলমন খান বরাবরই শরীর সচেতন। একসময়ে তাঁর শার্টলেস অবতারে পর্দায় ঝড় উঠত। বয়স ষাটের কোঠা পেরলেও আজও সিনেমার চরিত্রের প্রয়োজনে নিজেকে ভেঙেচুরে নতুন করে তুলে ধরতে জিমে ঘাম ঝরান। মাঝে যদিও তাঁর স্থূলকায় শরীরী গড়ন নিয়ে কম চর্চা হয়নি, তবে ‘মাতৃভূমি’ ছবির প্রয়োজনে নিত্যদিন প্রেশার চেম্বারে ঘাম ঝরাতেন তিনি। নিজস্ব জিম ফ্র্যাঞ্চাইজিও খুলেছেন বহু আগেই। এবার তারই একটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
হাওয়ালায় সীমান্ত দিয়ে বাংলাদেশ হয়ে পাকিস্তানে টাকা পাঠাত প্রদীপ্ত! পাক চর গ্রেপ্তারিতে চাঞ্চল্যকর তথ্য
-
চিনির দামে আগুন! রান্নায় মিষ্টতা আনতে রান্নাঘরে আনুন এই ৫ বিকল্প
-
রাজ্যজুড়ে সন্ত্রাস বিরোধী অভিযান, বহরমপুরে তৃণমূল নেতার বাড়িতে উদ্ধার অস্ত্র ভাণ্ডার
-
পিছিয়ে যাচ্ছে ঘরোয়া লিগের ডার্বি, ডুরান্ড ফাইনালে বিষ্ণুর চোট নিয়ে চিন্তায় ইস্টবেঙ্গল
-
পাকিস্তানে ভেঙে যাবে সরকার? ইমরান-বিলাওয়াল জোড়া ফলায় মহাসংকটে শাহবাজ!