হাঁটুর বয়সি অভিনেত্রী কোমল রানি স্বর্ণকারের সঙ্গে গোবিন্দার বিয়ের জল্পনাই এখন টক অফ দ্য টাউন। স্ত্রী সুনীতা আহুজার একের পর এক বিস্ফোরক দাবিতে আরও জোরাল হয়েছে বিতর্ক। সম্প্রতি সোশাল মিডিয়ায় রাখি সাওয়ন্তের সঙ্গে সুনীতার একটি অডিও ক্লিপ ভাইরাল। যেখানে সুনীতা স্পষ্ট জানিয়েছেন, কোমলের সঙ্গে গোবিন্দা বিয়ের পরিকল্পনা করছেন বলেই বিবাহবিচ্ছেদ মামলা তুলে নিয়েছেন। হোটেল থেকে ফোন করেও তাঁদের প্রেমের ‘কেচ্ছা’ জানানো হয়েছে সুনীতাকে। বিমানবন্দের কোমলের সঙ্গে একটি ভিডিও ভাইরাল হতেই নতুন করে আলোচনার কেন্দ্রে ষাটোর্ধ্ব অভিনেতার ‘পরকীয়া’ চর্চা। ভাবমূর্তি নষ্ট ও সম্মানহানির অভিযোগে কড়া আইনি পদক্ষেপ নিয়েছেন গোবিন্দা। একশো কোটি ক্ষতিপূরণের হুঁশিয়ারিও দিয়েছেন অভিনেতা।
আরও পড়ুন:
সোশাল মিডিয়া, কনটেন্ট ক্রিয়েটর, গণমাধ্যম সংস্থাকে সতর্ক করে একটি আইনি নোটিস জারি করেছেন। নিজের ও পরিবারের সম্পর্কে মিথ্যা রটনা, যাচাই না করে ভুল তথ্য শেয়ারের বিষয়ে সতর্ক করেছেন। এআই দ্বারা নির্মিত বিকৃত কনটেন্টের বিরুদ্ধেও দেওয়া হয়েছে সতর্কবার্তা। গোবিন্দা জানিয়েছেন, ঘটনার নেপথ্যে প্রকৃত দোষীদের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এমনকী ক্ষতিপূরণবাবদ একশো কোটি পর্যন্ত দাবি করা হতে পারে।

আইনি নোটিসে বিকৃত ছবি, অডিও রেকর্ডিং, ডিপফেক, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে কনটেন্ট তৈরির কথা উল্লেখ রয়েছে। গোবিন্দার দাবি, ডিজিটাল প্ল্যাটফর্মে বিনাঅনুমতিতে তাঁর নাম, ছবি, কণ্ঠস্বর কিংবা পরিবারের ব্যক্তিগত তথ্য ব্যবহার করা হয়েছে। আরও সতর্ক করে বলেছেন, দোষী ব্যক্তিদের বিরুদ্ধে তিনি একশো কোটি পর্যন্ত ক্ষতিপূরণ দাবি করতে পারেন। একইসঙ্গে আদালতের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্ট, সম্পত্তির লেনদেন, পাসপোর্ট এবং অন্যান্য সম্পত্তির বিষয়ে একাধিক তথ্য চাওয়ার কথাও আইনি নোটিসে বলা হয়েছে।

এছাড়াও আরও একটি বিষয়ের উল্লেখ রয়েছে। এই ধরনের কনটেন্ট প্রকাশ বা ছড়িয়ে দেওয়া হলে মানহানি, গোপনীয়তার অধিকার লঙ্ঘন, পরিচয় অপব্যবহার এবং সাইবার অপরাধ সংক্রান্ত আইনের অধীনে দেওয়ানি ও ফৌজদারি ব্যবস্থা নেওয়া হতে পারে। নোটিসে ভারতীয় ন্যায় সংহিতা, ২০২৩ (বিএনএস) এবং তথ্যপ্রযুক্তি আইন, ২০০০ (আইটি অ্যাক্ট)-এর বিভিন্ন ধারারও উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
প্রতিশ্রুতি পূরণ না হলে ফের আন্দোলন, যুবসমাজকে তৈরি থাকতে বলে বিবৃতি ‘আরশোলা’র
-
মীরা ভট্টাচার্যের অসুস্থতা নিয়ে নেটদুনিয়ায় গুজব! আইনি পদক্ষেপের হুঁশিয়ারি সন্তান সুচেতনের
-
শহিদ পরিবারকে চাকরি বিলিতেও প্রতারণা তৃণমূল সরকারের! মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হচ্ছেন ঋতব্রত
-
শ্রীলঙ্কার পেসারকে গুঁতো মেরে শাস্তির মুখে! যশস্বীর পাশে দাঁড়িয়ে মুখ খুললেন ব্যাটিং কোচ
-
পাহাড় থেকে পড়ে মৃত্যু বাবা-মা-ছেলের! খাওয়া-ঘুম ছেড়ে বাড়ির দরজায় বসে অবলা পোষ্য