২০২৪ সালে বান্দ্রা পরিবার আদালতে বিচ্ছেদ মামলা দায়ের করেছিলেন সুনীতা আহুজা। বুধবার বান্দ্রার পারিবারিক আদালতে গিয়ে বিবাহ বিচ্ছেদের মামলা (Govinda-Sunita Divorce Case) প্রত্যাহার করে নেন গোবিন্দাপত্নী। সেই প্রেক্ষিতেই সুনীতার উদ্দেশে তোপ দেগে অভিনেতার ম্যানেজারের প্রশ্ন, “সেই যদি মামলা প্রত্যাহার করারই ছিল, তাহলে এত্ত তামাশা কেন?” টিপ্পনি কেটেছিল ‘বিতর্কিত’ অভিনেত্রী পুনম পাণ্ডেও। বিচ্ছেদমামলা প্রত্যাহারের কারণ বাতলে বোমা ফাটালেন গোবিন্দাঘরনি।
‘হিরো নম্বর ওয়ান’ হাঁটুর বয়সি তরুণী কোমল রানি স্বর্ণকারের সঙ্গে সংসার করার স্বপ্ন দেখছেন! বিয়ের পরিকল্পনার আঁচ পেতেই তড়িঘড়ি মামলা প্রত্যাহার করে নেন সুনীতা। এযাবৎকাল একাধিকবার তারকা দম্পতির দাম্পত্য কলহ, পারস্পারিক বিষোদগারের খবর শিরোনামে ঠাঁই পেয়েছে। বিগত দেড় বছর ধরেই গোবিন্দা-সুনীতার দাম্পত্য ভাঙনের গুঞ্জনে সরগরম মায়ানগরীর সেলেবপাড়া। গোবিন্দার পরকীয়ার জেরেই নাকি ছারখার সুখের সংসার!

বিগত দিনগুলিতে গোবিন্দার বিরুদ্ধে কম বিষোদ্গার করেননি সুনীতা। তবে সাম্প্রতিক সময়ে গোবিন্দা-সুনীতা আহুজার দাম্পত্য-জটিলতায় ফের নয়া মোড়। রাখি সাওয়ন্তের সঙ্গে কথোপকথনের সময় সুনীতা দাবি করেন, গোবিন্দা ও রানি ইতিমধ্যেই বিয়ের পরিকল্পনা করে ফেলেছেন। রানির জন্য তিনি একটি অদ্ভুত ডাকনামও ব্যবহার করেন, ‘চিকেন টিক্কা’।
মুম্বইয়ে পাপারাজ্জিদের সঙ্গে কথা বলার সময় রাখি সুনীতাকে ফোন করেই স্পিকার অন করে দেন। সেই ফোনালাপেই সুনীতা তাঁদের বিয়ের পরিকল্পনার কথা জানান। কঠিন সময়ে তাঁর পাশে থাকার আশ্বাস দেন রাখি। পাশাপাশি গোবিন্দার দু’শো কোটি টাকার সম্পত্তিও নিজের নামে করে নেওয়ার পরামর্শ দেন। তাঁর কথায়, “তৃতীয় ব্যক্তি প্রবেশ করলে আপনি বঞ্চিত হবেন। মামলা তুলে নিয়ে খুব ভালো কাজ করেছেন।”
So Rakhi Sawant Advicing Sunita Ahuja To Grab ₹200cr before Divorce Completion with Govinda.
Govinda earned through sweat & hardwork,
Definitely her wife deserves some money if they Divorce according to law.
But if intentions are just for grabbing money, then it’s not ok. pic.twitter.com/qxlTgzmDxc
— Dear Men (@Dear_Men_Life) August 20, 2026
আরও এক বিস্ফোরক দাবি সুনীতা আহুজার। রাখির সঙ্গে কথোপকথনের সময় তিনি জানান, হোটেলগুলো থেকে অহরত তাঁর কাছে ফোন আসছে। গত পাঁচ-ছ’বছর চুপচাপ ছিলেন সুনীতা। কিন্তু, স্ত্রী তাঁর জায়গায় কোমলকে দেওয়ার চেষ্টা করতেই একেবারে ফুঁসে উঠেছেন। তাঁর কথায়, “দেখো, রাখি, আমি পাঁচ-ছয় বছর চুপ ছিলাম। এখন ওকে আমার জায়গা দেবে? হোটেলগুলো থেকে ফোন আসছে। একজন স্ত্রী হিসেবে আমার কেমন লাগছে?”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
পঠন-পাঠনে ক্ষতি! জনগণনার কাজে শিক্ষক নিয়োগে নতুন নির্দেশ হাই কোর্টের
-
একই ফাঁদে বারবার আউট! ব্যর্থতা কাটাতে জাদেজাদের ‘ক্লাসে’ গিল, সমাধান পেলেন?
-
তৃতীয়বার অন্তঃসত্ত্বা ৪৫-এর করিনা! পঞ্চমবার বাবা হচ্ছেন সইফ? পতৌদিদের টিম জানাল…
-
‘বেছে বেছে অযোগ্যদের টাকা দিচ্ছে ওরা’, অন্নপূর্ণা অসন্তোষে তৃণমূলকে দায়ী করলেন অগ্নিমিত্রা
-
আকাশে ওড়ার সঙ্গে কি জড়িয়ে ক্যানসারের ঝুঁকি? পাইলট-কেবিন ক্রুদের নিয়ে নতুন গবেষণা