Aditya Narayan Wedding

ইসকন মন্দিরে বিয়ে সারলেন আদিত্য নারায়ণ, বরযাত্রীদের সঙ্গে চুটিয়ে নাচ বাবা উদিতের

দেখুন বিয়ের বিশেষ মুহূর্তের ছবি ও ভিডিও।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১, ২০২০, ২০:০৩

options
link
ইসকন মন্দিরে বিয়ে সারলেন আদিত্য নারায়ণ, বরযাত্রীদের সঙ্গে চুটিয়ে নাচ বাবা উদিতের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাবা উদিত নারায়ণের জন্মদিনেই বিয়ে সেরে ফেললেন আদিত্য নারায়ণ (Aditya Narayan)। মুম্বইয়ের ইসকন মন্দিরে দীর্ঘদিনের প্রেমিকা শ্বেতা আগরওয়ালের সঙ্গে মালাবদল করলেন উদিতপুত্র। হালকা রঙের শেরওয়ানিতে সেজেছিলেন আদিত্য। সঙ্গে মানানসই পাগড়ি, সানগ্লাস ও কুন্দনের গয়না। স্বামীর সঙ্গে সামঞ্জস্য রেখেই সাজেন শ্বেতা আগরওয়াল (Shweta Agarwal)। স্ত্রী দীপার সঙ্গে নাচতে নাচতে ছেলের ‘বারাত’ ইসকন মন্দিরে নিয়ে যান উদিত নারায়ণ (Udit Narayan)।

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Manav Manglani (@manav.manglani)

Advertisement

Advertisement

 

এর আগে রিয়ালিটি শো ‘ইন্ডিয়ান আইডল’-এর (Indian Idol) মঞ্চে বলিউড গায়িকা নেহা কক্করকে (Neha Kakkar) বিয়ের প্রস্তাব দিয়েছিলেন উদিত নারায়ণের পুত্র আদিত্য। শোয়ের সঞ্চালক ছিলেন তিনি। আর নেহা ছিলেন বিচারক। পরে জানা যায়, পুরো ঘটনাই শোয়ের প্রচারের জন্য করা হয়েছিল। নেহার বিয়ের ঘোষণার পরই আদিত্যর বিয়ের খবর প্রকাশ্যে আসে। জানা যায়, নিজের সিনেমার প্রাক্তন নায়িকাকেই বিয়ে করছেন উদিতপুত্র। ২০১০ সালে মুক্তি পেয়েছিল আদিত্য অভিনীত সিনেমা ‘শাপিত’। ছবিতে আদিত্যর বিপরীতে নায়িকা হিসেবে অভিনয় করেন শ্বেতা আগরওয়াল। শ্বেতাকেই মন সঁপে দেন আদিত্য। প্রায় ১০ বছরের সম্পর্ক দু’জনের। কাউকে ঘুণাক্ষরেও সেকথা টের পেতে দেননি আদিত্য। বিয়ের খবর প্রকাশ্যে আসার পরই শ্বেতার কথা জানা যায়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aditya Narayan💕 (@adityanarayanki_crazyfan_madhu)

[আরও পড়ুন: এভারেস্টকে সাক্ষী রেখে সান্দাকফুতে অভিনব শরীরচর্চা, মিলিন্দের ছবিতে মুগ্ধ নেটদুনিয়া]

কোভিড (COVID-19) পরিস্থিতির দাবি মেনে ৫০ জন অতিথির উপস্থিতিতেই বিয়ে সারেন আদিত্য। রবিবার ছিল মেহেন্দি অনুষ্ঠান। সোমবার সারা হয় গায়ে হলুদ পর্ব। এক সংবাদমাধ্যমকে নাকি উদিত নারায়ণ জানান, ছেলের বিয়েতে তিনি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), ধর্মেন্দ্র, রণবীর সিং, শত্রুঘ্ন সিনহা, দীপিকা পাড়ুকোন, মাধুরী দীক্ষিতকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তবে করোনা (CoronaVirus) কালে তারকাদের উপস্থিতি বিয়ে প্রায় ছিলই না।  

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Being Watch (@beingwatch247)

[আরও পড়ুন: আচমকা লাফিয়ে উঠেছিল মরা মাছ! চাঞ্চল্যকর সব ঘটনা ঘটে সাহেব-পৃথার ‘কর্মা’র সেটে]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.