সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছবি তোলা নিয়ে কী কাণ্ডটাই না ঘটাচ্ছেন নুসরত জাহান (Nusrat Jahan) ও যশ দাশগুপ্ত। কিছুদিন আগেই যশ (Yash Dasgupta) নুসরতের ছবি তুলে দেওয়ার নাম করে নিজের ছবি তুলেছিলেন। তার প্রতিশোধ নিয়ে এবার যশের ছবি তোলার সময় ক্যামেরার সামনে দাঁড়িয়ে পড়লেন নুসরত।

সপ্তাহ দু’য়েক আগে ছবি তোলার মুডে ছিলেন নুসরত। নীল টপ আর কালো প্যান্ট পরে সুন্দরভাবে সেজে এসেছিলেন। বিশ্বাস করেই যশকে দিয়েছিলেন ছবি তোলার ভার। কিন্তু নুসরতের ছবি তোলার ভান করে নিজেরই একের পর এক ছবি তুলতে থাকেন যশ। ছবি তোলার পালা শেষ হতেই হাসতে হাসতে ছবি দেখতে আসেন নুসরত। তবে মোবাইলের দিকে তাকাতেই তাঁর মুখের অভিব্যক্তি পালটে যায়। কারণ নুসরতের ছবি তোলার নাম করে যশ শুধু নিজের ছবিই তুলে যাচ্ছিলেন।

[আরও পড়ুন: রানির ছবি নিয়ে নরওয়ের ক্ষুব্ধ রাষ্ট্রদূতের টুইট, পালটা দিলেন ‘মিসেস চ্যাটার্জী’র প্রযোজক]
মজার ছলেই ভিডিওটি তৈরি করা হয়েছিল। এবং তাতে রসিকতা করেই নুসরত জানিয়ে দিয়েছিলেন তিনি প্রতিশোধ নেবেন। সেই প্রতিশোধ এতদিনে নিলেন নায়িকা। যখন স্যুইমিং পুলের সামনে দাঁড়িয়ে যশ একাই ফটোশুট করছেন। আচমকা মনের মানুষ আর ক্যামেরার মাঝে গিয়ে দাঁড়িয়ে পড়েন নায়িকা। আর মনের আনন্দে নাচতে নাচতে বলে ওঠেন, ‘প্রতিশোধ!’
View this post on Instagram
এদিকে সিনেমার পর্দায় ফের জুটি বাঁধছেন যশ-নুসরত। আগামীতে ‘শিকার’ ছবিতে দেখা যাবে তারকা যুগলকে। দেবরাজ সিনহার পরিচালনায় তৈরি ছবিটি থ্রিলারধর্মী। আর তাতে যশ-নুসরত ছাড়াও মুখ্য চরিত্রে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে।
[আরও পড়ুন: অস্কারের মঞ্চে কথাই বলতে দেওয়া হয়নি! বিস্ফোরক ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’-এর প্রযোজক]
সর্বশেষ খবর
-
মাঝআকাশে ইঞ্জিনে বিকল! কলকাতা থেকে উড়ানের পরই ইন্ডিগোর বিমানে বিপত্তি, আতঙ্কে যাত্রীরা
-
আনকোরা হাতে গ্যারেজ থেকে নতুন গাড়ি বের করে সটান পুকুরে! কলকাতায় মর্মান্তিক মৃত্যু মহিলার
-
ঘরের মাঠে ‘বিদেশ সফর’, দিল্লিতে আফগানদের আয়োজনে সিরিজ খেলবে টিম ইন্ডিয়া
-
লাফিয়ে বাড়ছে খাদ্যদ্রব্যের দাম, প্রতিকারে সরকার যেন নীরব না থাকে
-
আজ হরিয়ালি অমাবস্যা ও সূর্যগ্রহণের বিরল যোগ, স্রেফ একটি কাজেই দূর হবে সব বাধাবিপত্তি