সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিনেত্রী সাবা আজাদের (Saba Azad) মধ্যেই কি শেষমেশ প্রেম খুঁজে পেলেন হৃতিক রোশন (Hrithik Roshan)! অন্তত, বলিউড গুঞ্জন আর ভাইরাল হওয়া হৃতিক ও সাবার নতুন ছবি তেমন দিকেই ইঙ্গিত দিচ্ছে। তবে এ ব্যাপারে যা কিছুই রটুক না কেন, হৃতিক ও সাবা কিন্তু একেবারেই চুপ!
ব্যাপারটা একটু বিশদে বলা যাক। বেশ কয়েকদিন আগে সাবার সঙ্গে ডিনার ডেটে গিয়েছিলেন হৃতিক। রেস্তরাঁ থেকে বের হওয়া মাত্র পাপারাৎজিদের খপ্পরে পড়েন অভিনেতা। রাতারাতি ভাইরাল হয়ে যায় সেই ছবি। তখন থেকেই নিন্দুকদের নজর হৃতিক ও সাবার দিকে। এবার সেই গুঞ্জনকে আরও বাড়িয়ে দিলেন হৃতিক ও সাবা নিজেই। গত রবিবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল, নতুন একটা ছবি। যেখানে দেখা গেল, রোশন পরিবারের সঙ্গে লাঞ্চ সারলেন সাবা। একসঙ্গে বসে আড্ডাতেও মাতলেন। তাহলে কী সাবার সঙ্গে হৃতিকের সম্পর্ক পরিবারও মেনে নিয়েছে? এ ব্যাপারে রোশন পরিবারের সবার মুখেই কুলুপ।
View this post on InstagramAdvertisement
[আরও পড়ুন: সঙ্গমে রাজি? মিলবে অভিনয়ে সুযোগ! পরিচালকের মেসেজের স্ক্রিনশট শেয়ার উরফির]
View this post on Instagram
জানা গিয়েছে, সাবার সঙ্গে হৃতিকের নাকি আলাপ টুইটারে। তারপর তিনমাস ধরে গোপনে গোপনে দেখাও করেছেন দুজনে। তবে শোনা যায়, এক ডেটিং অ্যাপেও নাকি দুজনে কথা বলেছেন। এমনকী, গুঞ্জন বলছে, হৃতিক আর সাবা নাকি একসঙ্গে গোয়াতেও ঘুরতে গিয়েছিলেন।

২০১৪ সালে সুজান খানের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় হৃতিকের। তারপর থেকে একেবারেই সঙ্গীহীন হৃতিক। সোশ্যাল মিডিয়ায় নানা সময়ই দেখা যায় দু’ ছেলেকে নিয়ে সময় কাটাচ্ছেন অভিনেতা। অন্যদিকে, নতুন ছবি ‘বিক্রম ভেদার’ শুটিংয়ে ব্যস্ত রয়েছেন হৃতিক রোশন। তার মাঝেই এবার প্রেমের গুঞ্জনে ঢুকে পড়লেন বলিউডের গ্রিক গড।
[আরও পড়ুন: ‘সকলের জীবনই মূল্যবান!’ উত্তপ্ত ইউক্রেন থেকে ভিডিও পোস্ট করে বার্তা ঊর্বশী রাউতেলার ]
সর্বশেষ খবর
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’
-
তসরের পাঞ্জাবিতে ঠিক যেন বর! প্রাক্তন স্ত্রী সুস্মিতা মা হতেই এবার বিয়ের পিঁড়িতে সব্যসাচী?
-
হাতে ৩৫ লাখি ব্যাগ, ২১ লক্ষের ঘড়ি পরে সংসদে ‘ক্যুইন’, মহুয়ার পর চর্চায় কঙ্গনার ‘ব্যাগবতী’
-
কলকাতায় আসার ঝঞ্ঝাট নেই, এবার চাকদহ থেকে সোজা শিলিগুড়ি! এসি বাস চালু এ সপ্তাহেই