Annu Kapoor

‘সব ধর্মের জন্য আলাদা দেশ থাকলে শুধু হিন্দু রাষ্ট্রতে আপত্তি কেন?’, প্রশ্ন তুললেন অন্নু কাপুর

অন্নু কাপুর বলছেন, "হিন্দুদের উচিত এবার একজোট দেশকে হিন্দু রাষ্ট্রে পরিণত করা। আর নিজেদের মধ্যে একতা থাকলেই আমরা শত্রুর মোকাবেলা করতে পারি।"

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ১৮:০০

options
link
‘সব ধর্মের জন্য আলাদা দেশ থাকলে শুধু হিন্দু রাষ্ট্রতে আপত্তি কেন?’, প্রশ্ন তুললেন অন্নু কাপুর
ভারতকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার দাবি অন্নু কাপুরের

‘বন্দে মাতরম’ নিয়ে কেন্দ্রীয় সরকারের নয়া নির্দেশিকা জারির পর থেকেই বিতর্ক তুঙ্গে। স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকায় জানানো হয়েছে, সমস্ত সরকারি অনুষ্ঠানে, সব স্কুলে জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’ পরিবেশনের পরই বাজাতে হবে ‘বন্দে মাতরম’। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সেপ্রসঙ্গে নিজস্ব মতামত ব্যক্ত করতে গিয়েই হিন্দু রাষ্ট্রের পক্ষে সওয়াল করেন অন্নু কাপুর।

Advertisement

“খ্রিস্টান, মুসলিম, বৌদ্ধ…, সব ধর্মের জন্য আলাদা দেশ থাকলে হিন্দু রাষ্ট্রতে আপত্তি কেন?” ধর্মের ভিত্তিতেই অনেক দেশ নিজেদের পরিচিতি প্রতিষ্ঠা করেছে। তাই, ভারতে হিন্দু রাষ্ট্রের আলোচনা হলে সেটাকে অস্বাভাবিক কিংবা বিতর্কিত আখ্যা দেওয়া ঠিক নয়।” 

স্বরাষ্ট্রমন্ত্রকের সিদ্ধান্তে সায় দিয়ে অন্নু জানিয়েছেন, “এটা দুর্দান্ত একটা সিদ্ধান্ত। সরকারের তরফে সম্প্রতি এই নির্দেশিকা জারি হলেও আমি কিন্তু বিগত ৩২ বছর ধরে ‘বন্দে মাতরম’ বলে আসছি। আমেরিকা, নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস যেখানেই যান না কেন, ভিনদেশী মানুষের মুখে যদি ‘বন্দে মাতরম’ শুনতে পান, তাহলে ভাববেন অন্নু কাপুরের থেকেই ওঁরা এই রোগ পেয়েছে।” ভারতীয় সংস্কৃতি-ঐতিহ্যের উপর জোর দিয়ে অভিনেতার সংযোজন, সংস্কৃত বিশ্বের প্রাচীনতম ভাষাগুলির মধ্যে অন্যতম। সংস্কৃতে চমৎকার সব সাহিত্য রচনা হয়েছে। তাই সংস্কৃতে প্রার্থনা করলেই মানুষ যদি মনে করে যে এই প্রার্থনা একজন হিন্দুর, তাহলে সমস্যাটা কোথায়? একজন হিন্দু কি প্রার্থনা করতে পারেন না? আর সেই হিন্দু ব্যক্তি যদি প্রার্থনা করেন তাহলে তিনি শুধু নিজের জন্য নয়, সমগ্র বিশ্বের কল্যাণের জন্য প্রার্থনা করবেন। সারা বিশ্বে যেভাবে হিংসা ছড়িয়ে পড়েছে, তাতে ভুল করে যদি কখনও শান্তির ঢেউ আসে।” এরপরই ভারতে হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান অভিনেতা। অন্নু কাপুর বলছেন, “হিন্দুদের উচিত এবার একজোট দেশকে হিন্দু রাষ্ট্রে পরিণত করা। আর নিজেদের মধ্যে একতা থাকলেই আমরা শত্রুর মোকাবেলা করতে পারি।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
অন্নু কাপুর

ভারতকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার দাবি তুলে প্রবীণ অভিনেতার মন্তব্য, “খ্রিস্টান, মুসলিম, বৌদ্ধ…, সব ধর্মের জন্য আলাদা দেশ থাকলে হিন্দু রাষ্ট্রতে আপত্তি কেন?” অন্নুর কথায়, ধর্মের ভিত্তিতেই অনেক দেশ নিজেদের পরিচিতি প্রতিষ্ঠা করেছে। তাই, ভারতে হিন্দু রাষ্ট্রের আলোচনা হলে সেটাকে অস্বাভাবিক কিংবা বিতর্কিত আখ্যা দেওয়া ঠিক নয়। তাঁর মন্তব্য, “গণতান্ত্রিক দেশে হিন্দু রাষ্ট্র নিয়ে উন্মুক্ত এবং যুক্তিসঙ্গত আলোচনা হওয়া উচিত।” এখানেই অবশ্য থামেননি তিনি। অভিনেতার সংযোজন, “ভারতের সভ্যতা ও সংস্কৃতি হাজার হাজার বছরের পুরনো এবং চিরন্তন ঐতিহ্যের মধ্যে প্রোথিত। তাই আমার মতে, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিচার না করে গণতান্ত্রিক দেশে যে কোনও বিষয়ে খোলামেলা আলোচনা হওয়া উচিত।”

Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.