সাল ২০১২, সেই বছরের ৯ এপ্রিল ভালোবেসে করণ সিং গ্রোভারের সঙ্গে সংসার পেতেছিলেন জেনিফার উইনগেট। কিন্তু, মাত্র দু’বছরেই স্বামী-স্ত্রীর সম্পর্কে মোহভঙ্গ। গুঞ্জন, অ্যালোন ছবিতে কাজের সময় বিপাশা বসুর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে করণের। এরপরই জেনিফারের (Jennifer Winget) সঙ্গে দাম্পত্যে ইতি টানেন অভিনেতা। দীর্ঘ বারো বছর একাই কাটিয়েছেন জেনিফার। এবার নতুনভাবে জীবনটাকে সাজিয়ে নেওয়ার স্বপ্ন বুনছেন ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেত্রী। অনেকদিন ধরেই জেনিফারের বিয়ের গুঞ্জনে সরব টেলিপাড়া। সিঙ্গেল টু মিঙ্গেল হওয়ার চর্চা উসকে এবার প্রকাশ্যে জেনিফারের জীবনসঙ্গী!
আরও পড়ুন:
কাকে মনের মানুষ হিসেবে বেছে নিলেন অভিনেত্রী? সহ-অভিনেতা করণ ওয়াহীর সঙ্গে নাম জড়িয়েছিল জেনিফারের। তাঁরা নাকি বিয়ের পিঁড়িতে বসবেন! বিয়ের জল্পনা সত্যি হলেও, পাত্র কিন্তু করণ নন। গত এপ্রিলে ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া একটি রিল ঘিরেই জেনিফারের বিয়ের জল্পনার সূত্রপাত। একটি ওয়েডিং কোরিওগ্রাফি রিলে মিস্ট্রি ম্যানের সঙ্গে জমিয়ে নাচছিল একদল মহিলা। সেখানেই জেনিফার লিখেছিলেন, ‘একটা ইন্ট্রো লেসন চাই।’

ব্যাস, তারপরই সোশাল মিডিয়ায় অভিনেত্রীর বিয়ের গুঞ্জন আরও জোরাল হয়। লেটেস্ট রিপোর্ট অনুযায়ী, বিদেশি মুন্ডায় মন মজেছে জেনিফারের। সিঙ্গাপুরের ব্যবসায়ী উইলিয়ামের সঙ্গে জীবনের নতুন জার্নি শুরু করছেন অভিনেত্রী। শোনা যাচ্ছে, ইতিমধ্যেই বাগদান সেরে ফেলেছেন প্রেমিকযুগল। চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবর বা ডিসেম্বর-জানুয়ারিতে খ্রীষ্টান রীতি মেনে চার হাত এক হবে তাঁদের।

৪১ বছর বয়সী জেনিফারের বিয়ের জল্পনা এখন বিনোদনের হট কেক। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ‘একে অপরের সঙ্গে সুখে আছেন। তাঁদের সম্পর্কের সুন্দর রসায়ন সত্যিই মন ছুঁয়ে যায়। ওঁরা যখন ঘুরতে গিয়েছিলেন তখন জেনিফারকে উইলিয়াম বিয়ের প্রস্তাব দিলে তিনি রাজি হন। তারপরই শুরু বিয়ের প্রস্তুতি।’ ইন্ডাস্ট্রির ফিসফাঁস, বিয়ের খবর কাছের বন্ধুদের কাছে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে। সেলেব দম্পতি রিতেশ দেশমুখ ও জেনেলিয়া তাঁদের বিয়েতে আমন্ত্রিত থাকতে পারেন বলেও শোনা যাচ্ছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘আমরা আসছি’, ভারত সফরের আগে সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা ব্রাজিল দলের
-
প্রোমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ! কনস্টেবলকে হাতেনাতে ধরল দুর্নীতি দমন শাখা
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর