সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় বলিউড অভিনেত্রী কাজলের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, হাতে ক্রাচ নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন কাজল। এই ভাবেই বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে উঠলেন তিনি। তা হঠাৎ কী হল কাজলের? পায়ে কীভাবে আঘাত লাগল তাঁর?
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে হাতে ক্রাচ নিয়ে হাঁটছেন কাজল। ভিডিও দেখে বোঝা যাচ্ছে, তাঁর হাঁটতে বেশ কষ্টই হচ্ছে। তবুও নিজেই গাড়িতে গিয়ে উঠলেন। তবে কীভাবে আহত হয়েছেন অভিনেত্রী তা জানা যায়নি। এ ব্যাপারে মুখও খুলতে চাননি অজয় দেবগণের ঘরনি।
[আরও পড়ুন: ‘OMG 2’ হিট! ‘ফ্লপ অভিনেতা’র তকমা ঘুচতেই প্রেক্ষাগৃহের মালিকদের ডিনারে ডাকলেন অক্ষয়]
শনিবারই নিজের ৪৯তম জন্মদিন সেলিব্রেট করেছেন কাজল। বার্থ ডে কেকের ছবি পোস্ট করে জানিয়েছেন, তিনি কতটা ভাগ্যবান যে কাছের মানুষদের সঙ্গে এই দিনটা সেলিব্রেট করতে পারছেন। কিছুদিন আগেই ‘দ্য ট্রায়াল’ ওয়েব সিরিজে দেখা গিয়েছে নায়িকাকে। আগামীতে অভিনেত্রীর ঝুলিতে রয়েছে ‘সরজমিন’ এবং ‘দো পাত্তি’।
View this post on Instagram
এক সাক্ষাৎকারে সোশ্যাল মিডিয়া ট্রায়াল নিয়ে কথা বলতে গিয়ে কাজল জানান, দুই সন্তানের সঙ্গেই তাঁর এ নিয়ে কথা হয়েছে। কী কথা হয়েছে? তা জানাতে গিয়েই অভিনেত্রী বলেন, “দু’জনকেই একটা কথা বলেছি, এক চিমটে নুনের মতো যেন এই বিষয়টাকে নেয়। মানে এই ধরনের মন্তব্যগুলোকে কত সিরিয়াসলি নেওয়া যায়? কীভাবেই বা আপনি এই সবের উত্তর দেবেন? রোজই তো কিছু না কিছু হচ্ছে, কেউ না কেউ কিছু না কিছু বলছে।”
[আরও পড়ুন: স্বাধীনতা দিবসে বক্স অফিসে ঝড় তুলল Gadar 2! ৫ দিনেই পেরোল ২০০ কোটির গণ্ডি]
সর্বশেষ খবর
-
চলতি মরশুমই শেষ! বুটজোড়া তুলে রাখার ইঙ্গিত রোনাল্ডোর, সারা ভবিষ্যৎ পরিকল্পনাও
-
তারাপীঠের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুজো দিতে গিয়ে মর্মান্তিক মৃত্যু ৭ জনের
-
যুবতীর দেহ হাসপাতালে রেখেই পলাতক, খুনের অভিযোগে গ্রেপ্তার লিভ ইন পার্টনার-সহ ২
-
পুড়ল হেমন্ত-রাহুলের কুশপুতুল, পদত্যাগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের ডাক ঝাড়খণ্ডের ছাত্রবিক্ষোভে
-
ঢাকার পাক দূতাবাসের মদতে পাকিস্তানে ভারতীয় সিমকার্ড পাচার! কোচবিহার কাণ্ডে চাঞ্চল্যকর মোড়