১৩ ফেব্রুয়ারি, শুক্রবার প্রয়াত হয়েছেন বলিউডের অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার বাবা সুনীল মালহোত্রা। মঙ্গলবার সোশাল মিডিয়ায় একটি পোস্টে বাবার মৃত্যু সংবাদ সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন অভিনেতা। সিদ্ধার্থের পর বুধ সকালে শ্বশুরমশাইয়ের স্মৃতিতে আবেগপূর্ণ পোস্টে স্মৃতির সরণি বেয়ে হাঁটলেন শোকবিহ্বল পুত্রবধূ কিয়ারা আডবানি (Kiara Advani)।
আরও পড়ুন:
কিয়ারার সেই পোস্টে বিয়ে হয়ে সিদ্ধার্থের বাড়িতে আসা থেকে পরিবারের একজন হিসেবে স্বীকৃতি পাওয়া নিয়ে স্মৃতিমেদুর হন নায়িকা। ইনস্টাগ্রামে বিয়ের দিনের একটি বিশেষ ছবি পোস্ট করে ক্যাপশনে কিয়ারা লেখেন, ‘প্রথম দিন থেকেই উষ্ণ অভ্যর্থনায় আমাকে নিজের করে নিয়েছিলে। কখনও কিছুতে খামতি ছিল না। স্নেহ-ভালোবাসায় আমাকে পরিবারের একজন করে নিয়েছিলে। তোমার পরিবারের প্রতি তোমার ভালোবাসা, দায়বদ্ধতাই ছিল তোমার জীবনের সবকিছু। সকলের ছোট ছোট জিনিসের দিকে তুমি বরাবর নজর রেখেছ। পরিবারের সকলের জন্য সবটুকু উজার করে দিয়ে গিয়েছ। কিন্তু পরিবর্তে চাওনি কিছুই। তোমার হাসি, প্রাণোচ্ছ্বল স্বভাব, তোমার শক্তি, সকলকে আপন করে নেওয়ার ক্ষমতা এই সবকিছুই থেকে যাবে তোমার ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে। ভীষণ মনে পড়বে তোমায়। চিরশান্তিতে থেকো।’
আরও পড়ুন:
উল্লেখ্য, বাবার মৃত্যুর খবর পেয়েই স্ত্রী ও কন্যাকে নিয়ে দিল্লি পৌঁছেছেন সিদ্ধার্থ মালহোত্রা। দিল্লিতেই থাকে সিদ্ধার্থের পরিবার।
View this post on InstagramAdvertisement
উল্লেখ্য, বাবার মৃত্যুর খবর পেয়েই স্ত্রী ও কন্যাকে নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা। দিল্লিতেই থাকে সিদ্ধার্থের পরিবার। বাবার মৃত্যুতে স্বাভাবিকভাবেই ভেঙে পরেছেন অভিনেতা। অভিনেতার বাবার মৃত্যুসংবাদে শোকজ্ঞাপন করেছেন বলিউডের তারকারাও। মঙ্গলবার একটি পোস্টে বাবার একগুচ্ছ ছবি পোস্ট করে সিদ্ধার্থ লিখেছিলেন, ‘তুমিই আমার জীবনের শক্তি ছিলে বাব। তোমার উপস্থিতি অনেক মূল্যবান ছিল আমাদের কাছে।’ অভিনেতার ওই পোস্টে আলিয়া ভাট থেকে করণ জোহর, প্রিয়াঙ্কা চোপড়া, রাজকুমার রাও শ্রদ্ধাও জানিয়েছেন সুনীল মালহোত্রাকে। উল্লেখ্য, গত ১৫ জুলাই জীবনের নতুন ইনিংস শুরু করেছেন সিড-কিয়ারা জুটি। কোল জুড়ে এসেছে কন্যাসন্তান। তাকে নিয়েই এখন একটা বড় সময় অতিবাহিত হয় তাঁদের। আর এসবের মাঝেই ছন্দপতন তাঁদের পরিবারে।
সর্বশেষ খবর
-
আমলাদের গাড়ির পতাকাও এবার ‘ব’ মুক্ত, নকশায় ফিরল অশোক চক্র
-
দালালের রেট ২৫০! গুদাম তৈরির অনুমোদনে দেদার ‘দুর্নীতি’, তারাতলা-তদন্তে চাঞ্চল্যকর তথ্য
-
ইটস টাইম ফর আফ্রিকা… হাড্ডাহাড্ডি পেনাল্টিতে নেদারল্যান্ডসকে হারিয়ে শেষ ষোলোয় মরক্কো
-
হাসপাতালে হিয়া, মঙ্গলেই হচ্ছে অস্ত্রোপচার, কী হল ‘পটলকুমার গানওয়ালা’র?
-
অরুণাচলের জমি গিলছে ড্রাগন! চিনা আগ্রাসনের অভিযোগে তদন্তে সরকার, কী বলছে সেনা?