সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জমে উঠেছে ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (28th KIFF)। প্রথম দিনেই সিনেপ্রেমীদের উৎসাহ ছিল দেখার মতো। তৃতীয়দিন আবার রবিবার। অর্থাৎ ছুটির দিন। কোন কোন সিনেমা নজরে থাকবে?
এবারের চলচ্চিত্র উৎসবে বিশেষ সম্মান জানানো হচ্ছে, কিংবদন্তি পরিচালক জ্যঁ লুক গদারকে। রবিবার তাঁর ছবি দিয়েই না হয় শুরু হোক। নন্দন ১-এ দেখুন ‘আ উইম্যান ইজ আ উইম্যান’। ১৯৬১ সালে মুক্তি পাওয়া এই ছবি সে সময় আলোড়ন ফেলে দিয়েছিল। দুপুর দুটো নন্দন ১-এ দেখুন সমরেশ বসুর উপন্যাস প্রজাপতি অবলম্বনে তৈরি পরিচালক সুব্রত সেনের ‘সমরেশ বসুর প্রজাপতি’। ছবিটি নিয়ে ইতিমধ্য়েই আলোচনা শুরু হয়েছে শহরে।
[আরও পড়ুন: ‘ছেলে খুন করেনি, আমি বেঁচে আছি!’ থানায় এসে স্পষ্ট জানালেন অভিনেত্রী বীণা কাপুর ]
নন্দন ১-এ সন্ধে ৭ টা নাগাদ দেখতে পারেন সুইডেনের ছবি ‘স্যানস ফিল্টার’। ২০২২ সালের এই ছবিটি ইতিমধ্য়েই পামে ডিয়োর এবং ইউরোপিয়ান চলচ্চিত্র উৎসবে সম্মানিন। একটি ডুবে যাওয়া জাহাজ ও বেঁচে থাকা যাত্রীদের গল্প বলে এই ছবি।
সিনেমা নিয়ে আলোচনা চলচ্চিত্র উৎসবের বড় চমক। শিশির মঞ্চে বিকেল ৪টে নাগাদ জনপ্রিয় পরিচালক অংশ নেবেন সিনেমার আলোচনায়। এটা কিন্তু মিস করা যাবে না।
[আরও পড়ুন: দেশের কাজ না করে নায়িকার পোশাকে নজর! ‘বেশরম’ বিতর্কে বিজেপিকে খোঁচা স্বরার]
সর্বশেষ খবর
-
ইমরানকে অপমান পাক ক্রিকেটারদেরই! লজ্জাজনক কাণ্ড বাবরদের, নেপথ্যে রাজনীতির উসকানি?
-
ফিফার আধিকারিকদের কোটি কোটি টাকা ঘুষ! বিশ্বকাপের পর বিস্ফোরক স্বীকারোক্তি দুই আর্জেন্টাইনের
-
প্রিয়রঞ্জনের নামে ইলেক্ট্রিক বিলই ১৪ বছর পর খুলল কংগ্রেস কার্যালয়ের দরজা! রাখিতেই উদ্বোধন
-
দুধ গরম বিতর্ক অতীত! ফুটপাথবাসীর হাতে রাখি বাঁধলেন অগ্নিমিত্রা, খুদেদের লাড্ডু-চকোলেট উপহার
-
আরএসএসের কর্মসূচিতে যোগ দেওয়া ‘অপরাধ’, দুই শিক্ষককে সাসপেন্ড করল কর্নাটকের কংগ্রেস সরকার