সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নয়ের দশকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ামক মনীষা মুখোপাধ্যায়কে কি তখনই খুন করে ফেলা হয়েছিল? খুন হলে মোটিভ কী? বিপুল দুর্নীতি ধামাচাপা, নাকি শাসকদলের শীর্ষ নেতাদের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন? কর্পূরের মত উবে গেলেন কীভাবে মনীষা? এই সব প্রশ্ন ফিরে আসছে অরিন্দম শীলের ‘কর্পূর’ ছবিতে।

মনীষার ছায়াতেই মৌসুমী সেন, অভিনয়ে ঋতুপর্ণা সেনগুপ্ত। চর্চা শুরু, ছবিতে কী থাকছে? মনীষা খুন তখনই? নাকি খুন এড়াতে পেরেছিলেন?

২০১৯ এ আবার তিনি আদৌ আসবেন, সব ফাঁস করবেন, নাকি এক কল্পনার দৃশ্যে মৌসুমীর উপস্থিতি? দুর্নীতি, শাসকের ক্ষমতা, সম্পর্ক ঘিরে এক টানটান পলিটিকাল থ্রিলার। লোগো ও লুক রিলিজ হয়েছে মঙ্গলবার।

বুধবার মহরৎ। বৃহস্পতিবার থেকে শুটিং। ফ্রেন্ডস কমিউনিকেশন ও কাহাক স্টুডিওর প্রযোজনায় একসময় খবরের শিরোনামে থাকা এই ঘটনা ঘিরে ছবিতে অভিনয় করছেন ঋতুপর্ণা, ব্রাত্য, সাহেব, অনন্যা, কুণাল, অরিন্দম, লহমা, অর্পণসহ অন্য শিল্পীরা। সেসময় মনীষাকে খুনের নির্দেশ দেওয়া হয়েছিল। তারপর? কেস ফাইল আবার খুলছে এই ‘কর্পূর’ ছবিতে।
সর্বশেষ খবর
-
‘একা হয়ে পড়েছিলাম’, ইডি তলব প্রসঙ্গে বলতে গিয়ে কেঁদে ভাসালেন নোরা
-
হড়পা বানে মৃত্যুমিছিল, নেপালে একতা চাইছেন ‘ভারতবিদ্বেষী’ বলেন্দ্র! নয়াদিল্লির পাঠানো ত্রাণ নেবেন?
-
যজ্ঞেই শয়তান তাড়ানোর কথা বলে ‘শ্লীলতাহানি’, গয়না নিয়ে উধাও সঙ্গিনী-সহ তান্ত্রিক
-
হড়পা বানে আটকে কৈলাসযাত্রী শিষ্যরা, বিধ্বস্ত নেপালে উদ্ধারকাজে নামতে চান সদগুরু!
-
রাজ্যে উড়ল প্যালেস্তাইনের পতাকা! ‘জাতীয় মর্যাদার সঙ্গে আপস নয়’, কড়া বার্তা শুভেন্দুর