Ranbir Kapoor

রণবীর নাকি মহেশবাবু? ‘বারাণসী’ ছবির অভিনেতার লুক ফাঁস হতেই নেটভুবনে ট্রেন্ডিং শ্রীরাম!

Ramayana: রামবেশে মহেশবাবুর ছবি ফাঁস! মহেশবাবুর লুক প্রকাশ্যে আসতেই চর্চায় 'রাম' রণবীর।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৬, ২০২৬, ১৬:৪৭

options
link
রণবীর নাকি মহেশবাবু? ‘বারাণসী’ ছবির অভিনেতার লুক ফাঁস হতেই নেটভুবনে ট্রেন্ডিং শ্রীরাম!
রাম অবতারে ফাঁস মহেশবাবুর লুক, চর্চায় রণবীরও

শুটিং সেট থেকে বিভিন্ন সময় ফাঁস হয়ে যায় ছবি। কখনও তারকাদের লুক তো কখনও আবার ক্যামেরাবন্দি কোনও দৃশ্য। সম্প্রতি সোশাল মিডিয়ায় স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়েছে রাম অবতারে দক্ষিণী অভিনেতা মহেশবাবুর ছবি। পরিচালক এসএস রাজামৌলীর নির্দেশনায় চলছে ‘বারাণসী’ ছবির শুটিং। সেখান থেকেই সম্ভবত রামবেশে মহেশবাবুর ছবি ফাঁস! হলুদ পোশাকে রঘুনন্দনের বেশে মহেশবাবুর ছবি ভাইরাল নেটভুবনে। যা দেখে সোশালপাড়ায় চর্চা, এটি রামের বনবাস পর্বের লুক।

Advertisement

যদিও ছবিটির সত্যতা এখনও নিশ্চিত করা হয়নি। তবে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া এই ছবি ঘিরে চলছে ব্যাপক আলোচনা। মহেশবাবুর লুক ফাঁস হতেই চর্চায় ‘রাম’ রণবীর। নীতেশ তিওয়ারির রামায়ণ’-এ রাম অবতারে দর্শকের দরবারে ধরা দেবেন কাপুরনন্দন রণবীর। তাই মহেশবাবুর লুক ফাঁস হতেই স্বাভাবিকভাবেই রাম চরিত্রে দুই নায়কের তুলনায় মজে নেটপাড়া।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Mahesh Babu's Lord Ram Look Leaked? Viral Photo Sparks Ranbir Kapoor Comparison
রণবীরের মেগাবাজেট ‘রামায়ণ’-এর দৃশ্য নিয়ে বিতর্ক তুঙ্গে! কেন?

একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যমে শেয়ার করা হয়েছে মহেশবাবুর ঝলক। সেখানেই স্পষ্ট, সেটের মাঝখানে দাঁড়িয়ে আ্রছেন অভিনেতা। আর ইউনিটের সদস্যরা তাঁর অভিনয় পর্যবেক্ষণ করছেন। এই ছবি ঘিরে নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া। কারও মতে, ছবির প্রচারের স্বার্থে ইচ্ছাকৃত লুক ফাঁস করা হয়। হলিউডকে অনুসরণ করেই এই পদক্ষেপ। কারও আবার রাম অবতারে মহেশবাবুকে সুন্দর লাগলেও অভিনয় কতটা সাবলীল হবে সেবিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন।

Advertisement
Mahesh Babu vs Ranbir Kapoor as Lord Ram? Viral 'Varanasi' Look Sets Internet Abuzz
রাম অবতারে মহেশবাবু

রাজামৌলীর উপর ভরসা রেখে এক নেটিজেনের মন্তব্য, ‘মহেশবাবুর থেকে সেরা পারফরম্যান্স বের করে আনতে এসএসআরের ওপর আমার পূর্ণ ভরসা আছে।’ অভিনেতার প্রশংসা করে এক নেটাগরিক লিখছেন, ‘ওমজি! এটাই আমার রাম। অসাধারণ লাগছে!’ এই ছবির হাত ধরে দীর্ঘদিন পর ভারতীয় সিনেমায় প্রত্যাবর্তন করছেন ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া। আগামী বছর অর্থাৎ ২০২৭-এ বড় পর্দায় ছবি মুক্তির পরিকল্পনা রয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.