সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিন্দু ধর্ম ও নিজের দেশকে লাগাতার নেতিবাচকভাবে তুলে ধরছে বলিউড। ধর্ম ও দেশের মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে বারবার। এই কারণেই বলিউডে আর গান না গাওয়ার সিদ্ধান্ত নিলেন সংগীতশিল্পী মৈথিলী ঠাকুর (Maithili Thakur)।
লোকগীতির জগতে অল্প বয়সেই বেশ জনপ্রিয়তা পেয়েছেন বিহারের মধুবণী জেলায় জন্ম নেওয়া মৈথিলী। বাবা লোক সংগীতশিল্পী রমেশ ঠাকুরের মতোই গানকেই কেরিয়ার হিসেবে বেছে নিয়েছিলেন তিনি। লিটল চ্যাম্প, ইন্ডিয়ান আইডল-এর মতো একাধিক গানের রিয়ালিটি শোয়ের মঞ্চে নিজের সুরিলা কণ্ঠের জাদুতে মুগ্ধ করেছেন তিনি। একাধিক তারকাখচিত অনুষ্ঠানে গাইতে দেখা গিয়েছে মৈথিলী। কিন্তু বছর কুড়ির গায়িকা এবার নাকি ঠিক করেছেন, তিনি আর বলিউডের গান গাইবেন না। যে খবর রীতিমতো ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। শোনা গিয়েছে, মৈথিলী নাকি ঠিক করেছেন, তিনি এখন থেকে শুধুমাত্র লোকগীতি ও ভজন এবং ভক্তিমূলক গানই গাইবেন। একটি ভিডিওতে সে কথা জানিয়েও দিয়েছেন।
[আরও পড়ুন: এবার ‘ও সনম’ গানে গোয়া মাতালেন লাকি আলি, ভিডিও দেখে আবেগে ভাসছে নেটদুনিয়া]
We see a lot of Muslims suddenly give up Bollywood citing it’s against Islam.
AdvertisementKudos to @maithilithakur for giving up on Bollywood coz of its anti Hindu propaganda 👏 👏 https://t.co/FE2m0TFVcV
— Sanatani Stree (@SanataniStree) December 12, 2020
ছোট থেকেই গানের শখ। কণ্ঠ যেন ঈশ্বর প্রদত্ত। সফল প্লে-ব্যাক গায়িকা হওয়ার ইচ্ছা নিয়েই রিয়ালিটি শোয়ে অংশ নিয়েছিলেন। অল্প সময়েই দর্শকদের মন জয় করেছিলেন। কিন্তু এবার আর তিনি বলিউডে গাইবেন না বলেই খবর। ইতিমধ্যেই নাকি বি-টাউন থেকে গানের একাধিক প্রস্তাবও পেয়েছেন। তা সত্ত্বেও সেই দুনিয়ায় গাইতে নারাজ তিনি, যেখানে হিন্দু ধর্ম ও দেশকে সম্মান জানানো হচ্ছে না। বলিউডকে ‘বয়কট’ করার এমন সিদ্ধান্তের জন্য মৈথিলীকে কুর্নিশ জানাচ্ছে নেটিজেনদের একাংশ। অনেকে বলছেন, এমন গায়িকাকেই আদর্শ হিসেবে বেছে নেওয়া উচিত। তাঁর নীরব প্রতিবাদই এখন সোশ্যাল মিডিয়ায় চর্চায়।
[আরও পড়ুন: মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ সিদ্ধার্থ শুক্লার বিরুদ্ধে! পালটা দিলেন অভিনেতাও]
সর্বশেষ খবর
-
স্বমেজাজে কিম! মার্কিন সামরিক মহড়ার পরই ক্ষেপণাস্ত্র ছুড়ল পিয়ংইয়ং, রেগে আগুন দক্ষিণ কোরিয়া
-
পশ্চিম সিকিমে ফের ভূমিধস, অবরুদ্ধ রিম্বি-খেচুপরি সড়ক, আতঙ্কে স্থানীয়রা
-
২০ বছরের সশস্ত্র সংগ্রামে ইতি! স্বামী মদনের ডাকে বাংলায় আত্মসমর্পণের পথে মাওবাদী জবাও
-
‘পালালেও লুকোতে পারবে না’, কাশ্মীরে সেনা অভিযানে খতম জইশ জঙ্গি, উদ্ধার অত্যাধুনিক M4 রাইফেল
-
প্রদীপকে সরিয়ে মিতা! জেলা সভাপতি বদল হতেই অশান্তির ‘কালো মেঘ’ প্রদেশ কংগ্রেসে