অর্জুন কাপুরকে অতীত করে ‘ছাঁইয়া ছাঁইয়া গার্ল’-এর জীবনে যে নতুন প্রেম এসেছে, এনরিক ইগলেসিয়াসের মুম্বই কনসার্টই ফাঁস করেছিল সেই ‘গোপন খবর’। এবার মালাইকা অরোরার প্রেমের জল্পনাযজ্ঞে ঘৃতাহূতির কাজ করল একটি ছবি। যা কিনা বর্তমানে নেটভুবনে চর্চার শিরোনামে।
আরও পড়ুন:
সম্প্রতি ইতালিতে ছুটি কাটাতে গিয়েছিলেন মালাইকা অরোরা। সেখানেই অসমবয়সি নতুন ‘প্রেমিকে’র সঙ্গে নায়িকাকে লেন্সবন্দি করেন জনৈক ভক্ত। আর সোশাল পাড়ার সুবাদে সেই ‘লাখ টাকার ফ্রেম’ নিয়েই এখন যত্ত চর্চা। পরনে কালো ট্রেঞ্চ কোট। টাইট করে বাঁধা চুল। নো মেকআপ লুকেও মালাইকা যেন দ্যুতি ছড়াচ্ছেন। আর পাশেই ‘মুন্নি’র গালে গাল ঠেকিয়ে সেই রোম্যান্টিক মুহূর্ত ক্যামেরাবন্দি করছেন নায়িকার চর্চিত প্রেমিকা। যদিও সেই সেলফি তাঁরা ব্যক্তিগত স্তরেই রেখেছেন, এখনও পর্যন্ত জনসমক্ষে আনতে দেননি, তবে তারকাদের প্রেমবিলাস কি আর চাপা থাকে? মালাইকার ক্ষেত্রেও তার অন্য়থা হয়নি। জনৈক অনুরাগীর সুবাদে রোমের সেই রোম্যান্টিক মুহূর্ত এখন সেলেব পাড়ার টকিং পয়েন্ট!
চব্বিশ সালে অর্জুন কাপুরের সঙ্গে দূরত্ব বাড়ার পরই নাকি হর্ষ মেহেতার সঙ্গে বন্ধুত্ব শুরু হয় মালাইকার। গত এক বছর ধরে একে-অপরকে ডেট করছেন তাঁরা। যদিও মালাইকার জীবনে নতুন করে বসন্ত উঁকি দেওয়ায় বেজায় উল্লাস অনুরাগীমহলে, তবে নিন্দুকরা মনে করিয়ে দিয়েছেন প্রাক্তন শ্বশুর সেলিম খানের ভেন্টিলেশনে থাকার কথা।
অর্জুন কাপুরের সঙ্গে ছয় বছরের ‘পোক্ত’ প্রেমেও ভাঙন ধরার পরই কানাঘুষো শোনা যায়, হাঁটুর বয়সি প্রেমিকে মজেছেন মালাইকা। সেলেব পাড়ার অন্দরমহল সূত্রে খবর, মুন্নি যাঁর প্রেমে পড়েছেন তিনি আদতে হিরে ব্যবসায়ী। নাম হর্ষ মেহেতা। বয়স ৩৩। বাহান্নর মালাইকার সঙ্গে তাঁর বয়সের ফারাক উনিশ বছর। গতবছর নভেম্বর মাসের গোড়ার দিকেই হর্ষের সঙ্গে রং মিলান্তি পোশাকে এনরিকের কনসার্ট উপভোগ করতে দেখা গিয়েছিল মালাইকাকে। এবার নাকি সেই বিশেষ বন্ধুকে নিয়েই প্রেমদিবসের ছুটি কাটাতে বিদেশে উড়ে গিয়েছিলেন ভ্রমণবিলাসী অভিনেত্রী।

চব্বিশ সালে অর্জুন কাপুরের সঙ্গে দূরত্ব বাড়ার পরই নাকি হর্ষ মেহেতার সঙ্গে বন্ধুত্ব শুরু হয় মালাইকার। গত এক বছর ধরে একে-অপরকে ডেট করছেন তাঁরা। যদিও মালাইকার জীবনে নতুন করে বসন্ত উঁকি দেওয়ায় বেজায় উল্লাস অনুরাগীমহলে, তবে নিন্দুকরা মনে করিয়ে দিয়েছেন প্রাক্তন শ্বশুর সেলিম খানের ভেন্টিলেশনে থাকার কথা। তাঁদের কথায়, আপনি পিতৃহারা হওয়ার সময়ে আরবাজ-সলমনরা আপনার বাড়িতে পৌঁছে গিয়েছিলেন দেখা করতে। আর সেলিম খান যখন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে, তখন আপনি হাঁটির বয়সি প্রেমিকের সঙ্গে রোম্যান্সে ব্যস্ত! যদিও এসব বদনামে কোনওদিনই পাত্তা দেননি ‘মুন্নি’। এবারও তার ব্যতিক্রম হয়নি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
হরমুজ এবার ট্রাম্প প্রণালী! ইরানের সঙ্গে উত্তেজনার মাঝেই গর্জন মার্কিন প্রেসিডেন্টের
-
কখনও জলে ডুবে, কখনও ঠায় শুয়ে, আচমকা কী হল ‘রামলালে’র?
-
বয়স ভাঁড়ানোর অপরাধে ‘বাংলা’র ক্রিকেটারকে দু’বছরের নির্বাসনে পাঠাল বোর্ড
-
পুজোর আগে বেহাল পিচ রাস্তা মেরামত, বিধায়কদের সঙ্গে বৈঠকে কী জানালেন পুর ইঞ্জিনিয়াররা?
-
প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে বিদেশে ত্রিশতরান! দক্ষিণ আফ্রিকায় ইতিহাস হৃদয়ের