এপ্রিলেই দ্বিতীয় প্রেগন্যান্সির সুখবর দিয়েছেন বাঙালি অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। বলিউডের ‘মস্তানি’ দীপিকা পাডুকোনের আদলেই ‘প্রেগন্যান্সি কিট’ প্রদর্শন করে মা হতে চলেছেন সেই ঘোষণা করেন ‘চ্যালেঞ্জ’ অভিনেত্রী। আর ১০ মে মাতৃদিবসে হয়ে গেল ‘সেলেব মম’ পূজা বন্দ্যোপাধ্যায়ের সাধভক্ষণের অনুষ্ঠান। পরিবার পরিজন ও কাছের মানুষদের নিয়ে জমজমাট ঘরোয়া অনুষ্ঠানের সেই বিশেষ মুহূর্ত সমাজমাধ্যমে সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন।
আরও পড়ুন:
পরনে উজ্জ্বল গোলাপি শাড়ি, সিঁথিতে চওড়া সিঁদুর, গা ভর্তি ফুলের গয়না আর মুখে চওড়া হাসি। হবু মায়ের সঙ্গে সাধভক্ষণের অনুষ্ঠানে ছিলেন পূজার জীবনসঙ্গী অভিনেতা কুণাল ভার্মা। ভিডিও পোস্ট করে পূজা লিখেছেন, ‘আজ আমার গোদভরাই’ যার বাংলা তর্জমা করলে হয়, ‘আজ আমার সাধভক্ষণের অনুষ্ঠান’। প্রত্যেকের আশীর্বাদ কামনা করেছেন দম্পতি। অভিনেত্রীর শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, সাধভক্ষণের অনুষ্ঠানে তাঁর কোলে রয়েছে ঝুটি বাঁধা এটি পুতুল। কৃষিভের জন্য বোন আনতে চান সেলেব দম্পতি?
২০২০ সালে কোভিডকালে ঘনিষ্ঠবৃত্তকে সাক্ষী করে সাতপাকে বাঁধা পড়েছিলেন পূজা-কুণাল। সেবছরই তাঁদের প্রথম সন্তান কৃষিভ ভূমিষ্ঠ হয়। এবার দাদা হিসেবে কৃষিভেরও যে প্রোমোশন হচ্ছে, তা বলাই বাহুল্য।
পূজা আর কুনালের প্রথম পুত্রসন্তান কৃষিভ। তাই হয়তো এবার বৃত্ত পূরণের আশায় পরিবারের সদস্যরা পূজার কোলে পুতুল রেখেছেন! বাঙালি ব্রাহ্মণ পরিবারের মেয়ে পূজার শ্বশুরবাড়ি অবাঙালি, মুম্বইনিবাসী কুণালের বাড়ির রীতিম মেনেই হল পূজার সাধভক্ষণের অনুষ্ঠান। কমেন্ট বক্স জুড়ে শুভেচ্ছা ও ভালোবাসার বন্যা। ইন্ডাস্ট্রির সতীর্থ থেকে স্বজনেরা সকলেই হবু-বাবাকে আশীর্বাদ করেছেন।
View this post on Instagram
২১ এপ্রিল বৃহস্পতিবার অভিনব কায়দায় অন্তঃসত্ত্বা হওয়ার খবর ভাগ করে নিয়েছিলেন পূজা বন্দ্যোপাধ্যায়। ইউটিউব চ্যানেলে প্রেগন্যান্সি কিট হাতে নিয়ে পূজা ভিডিও শেয়ার করেছিলেন। মুখে অনাবিল হাসি। অন্তঃসত্ত্বাকালীন লাবণ্যে পরিপূর্ণ হবু মায়ের চেহারা। সেই ভ্লগেই পূজা এবং তাঁর অভিনেতা স্বামী কুণাল ভার্মা জানান, মা-বাবা হিসেবে আরেকবার জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করতে চলেছেন তাঁরা।
View this post on Instagram
সব মিলিয়ে এখন পরিবারে এখন সদস্যের পদধূলি পরার অপেক্ষায় দিন গুনছেন প্রত্যেকে। উল্লেখ্য, ২০২০ সালে কোভিডকালে ঘনিষ্ঠবৃত্তকে সাক্ষী করে সাতপাকে বাঁধা পড়েছিলেন পূজা-কুণাল। সেবছরই তাঁদের প্রথম সন্তান কৃষিভ ভূমিষ্ঠ হয়। এবার দাদা হিসেবে কৃষিভেরও যে প্রোমোশন হচ্ছে, তা বলাই বাহুল্য।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বিশ্বকাপে মহা অঘটন! রুদ্ধশ্বাস টাইব্রেকারে প্যারাগুয়ের কাছে হেরে বিদায় জার্মানির
-
সামুরাই সূর্যাস্ত, শিষ্য জাপানকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় গুরু ব্রাজিল
-
‘তৃণমূলের ঘুরে দাঁড়ানোর শক্তি নেই’, বঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডাক কংগ্রেস নেতা বেনুগোপালের
-
এবছরই দেশে ফেরার ঘোষণা হাসিনার, কী বলল ঢাকা?
-
‘বিয়ে করতে জেলে যাচ্ছি’, টোপর পরিয়ে ‘জামাই আদর’, তৃণমূল কাউন্সিলরকে ঘিরে জনরোষ!