Monalisa Bhosle

‘আমাদের খুনের হুমকি দেওয়া হচ্ছে, লাভ জেহাদ বিতর্কের মাঝেই বিস্ফোরক মহাকুম্ভের নবপরিণীতা মোনালিসা

মহাকুম্ভের সেই ‘ভাইরাল গার্ল’ই এবার ‘লাভ জেহাদে’র জেরে চর্চার শিরোনামে। এবার নবপরিণীতা মোনালিসার অভিযোগ, প্রকাশ্যেই তাঁদের খুনের হুমকি দেওয়া হচ্ছে। কী অভিযোগ তাঁর?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২০, ২০২৬, ২১:৫২

options
link
‘আমাদের খুনের হুমকি দেওয়া হচ্ছে, লাভ জেহাদ বিতর্কের মাঝেই বিস্ফোরক মহাকুম্ভের নবপরিণীতা মোনালিসা
অন্তঃসত্ত্বা নাবালিকা মোনালিসা! ছবি- ইনস্টাগ্রাম

দক্ষিণী ছবির শুটিং করতে গিয়ে পরিবারের অমতে মুসলিম প্রেমিকের সঙ্গে বিয়ে করে বিতর্কে জড়িয়েছেন মোনালিসা ভোঁসলে। পঁচিশ সালের মহাকুম্ভই ঘুরিয়ে দিয়েছিল এই বিড়ালাক্ষী মালাপসারিণীর ভাগ্যের চাকা। প্রয়াগরাজে পা রেখে রাতারাতি সেনসেশন হয়ে ওঠেন পাথরের মালা বিক্রেতা। যার জেরে সিনেদুনিয়া থেকেও ডাক পান খারগাঁওয়ের এই ষোড়শী। মহাকুম্ভের সেই ‘ভাইরাল গার্ল’ই এবার ‘লাভ জেহাদে’র জেরে চর্চার শিরোনামে। এবার নবপরিণীতা মোনালিসার অভিযোগ, প্রকাশ্যেই তাঁদের খুনের হুমকি দেওয়া হচ্ছে।

Advertisement

সম্প্রতি শত বাধাবিপত্তি পেরিয়ে তিরুবনন্তপুরমে বিয়ে করেছিলেন মোনালিসা। ইসলাম ধর্মাবলম্বী প্রেমিক ফরমান খানের সঙ্গে কেরলের এক মন্দিরে হিন্দু রীতিতে মালাবদল, সাতপাক ঘুরে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন মহাকুম্ভের মালাপসারিণী। জানা যায়, স্থানীয় বাম প্রশাসনের হস্তক্ষেপেই ফরমান-মোনালিসার বিয়ে হয়। এই বিয়ের অনুষ্ঠানে নাকি কেরল সরকারের কয়েকজন মন্ত্রীও উপস্থিত ছিলেন। খবর প্রকাশ্যে আসার পরই মোনালিসার বাবা জয়সিংহ ভোঁসলে লাভ জেহাদের অভিযোগ এনেছিলেন। এবার মোনালিসার অভিযোগ, “প্রকাশ্যেই আমাদের খুনের হুমকি দেওয়া হচ্ছে। আমি এই ভিডিওটি একটি চিঠির সাথে সবাইকে মেইল ​​করছি, তাই দয়া করে আমাদের সাহায্য করুন।” নিরাপত্তার জন্য ইতিমধ্যেই প্রশাসনের দ্বারস্থ হয়েছেন মোনালিসা ও ফরমান।

Advertisement

Monalisa-Marriage

Advertisement

মোনালিসা আদতে মধ্যপ্রদেশের মহেশ্বর শহরের বাসিন্দা। সেখানেই দিন কয়েক আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জয়সিংহ জানান, “আমার মেয়ে গোটা দেশে সুনাম অর্জন করেছে। মোনালিসা আমাকে জানিয়েছিল যে, ও দুটো সিনেমায় অভিনয় করছে। ও নিজেই বলেছিল যে, ক’জন ওকে অভিনয় এবং নাচের প্রশিক্ষণ দিচ্ছে। যাতে ভবিষ্যতে মোনালিসার সিনে কেরিয়ার গড়তে অসুবিধে না হয়। কিন্তু শেষমেশ যে এমন একটা ঘটনা ঘটবে, সেটা আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। আমার মেয়ে লাভ জেহাদের শিকার। তাই মুখ্যমন্ত্রী মোহন যাদবের কাছে আমার বিনীত অনুরোধ, তিনি যেন মোনালিসাকে নিরাপদে আমাদের কাছে ফিরিয়ে আনেন। ফরমান খান নামের এক মুসলিম যুবক প্রতারণা করে আমার মেয়েকে ফাঁদে ফেলেছে। এটি স্পষ্টতই ‘লাভ জেহাদ’-এর ঘটনা।” যদিও বিয়ের পরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে লাভ জেহাদ অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন মহাকুম্ভের ‘ভাইরাল গার্ল’ ও তাঁর স্বামী ফরমান খান। এবারহ খুনের হুমকির মুখে নবদম্পতি।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.