সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আদালতের বারন সত্ত্বেও প্রয়াত টেলি তারকা প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের অভিনীত শেষ ছবি কেন মুক্তি পেল তা নিয়ে পরিচালক ও প্রযোজককে নোটিস পাঠাল মুম্বই আদালত। তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে।
গত ১ এপ্রিলই প্রত্যুষার মৃত্যুর এক বছর পূর্ণ হল। সেদিনই প্রত্যুষার প্রিয় বান্ধবী কাম্যা পাঞ্জাবী রিলিজ করেন প্রত্যুষা অভিনীত শর্ট ফিল্ম ‘হম কুছ কহে না সকে’। এই ছবি নিয়েই কাম্যাকে নোটিস পাঠিয়েছে আদালত। কারণ মুম্বইয়ের এই টেলি তারকার আত্মহত্যার ঘটনায় নাম জড়ায় তাঁর বয়ফ্রেন্ড রাহুল রাজ সিংয়ের। সেই মামলা এখনও বিচারাধীন। তাই ১ এপ্রিল ছবিটি যেন মুক্তি না পায় তার জন্য আদালতে গিয়েছিলেন রাহুল। তিনি দাবি করেন, এই ছবিটি তাঁর ক্ষেত্রে ভুল বার্তা দিতে পারে। তাই আদালত ছবিটি মুক্তির ক্ষেত্রে স্থগিতাদেশও জারি করে।
[সঙ্গমের জন্য মিলছে ‘ভাড়ার পুরুষ’, নিকাহ হালালায় চূড়ান্ত হেনস্তায় মুসলিম মহিলারা]
স্থগিতাদেশের পরও কীভাবে ছবিটি মুক্তি পেল তা নিয়ে প্রশ্ন তোলে আদালত। আগামী ৭ এপ্রিলের মধ্যে আদালতে হাজির হতে বলা হয়েছে পরিচালক কাম্যা ও প্রযোজক নিরু শাহকে। উপস্থিত না থাকলে সেক্ষেত্রে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হতে পারে বলে আদালতসূত্রে জানা গিয়েছে।
সর্বশেষ খবর
-
ফের রণক্ষেত্র মণিপুর, স্কুলের প্রধানশিক্ষক-সহ ৫ জনের রক্তে লাল হল মাটি!
-
‘বেঁচে আছে তো?’ বেড়াতে গিয়ে বিধ্বস্ত নেপালে নিঁখোজ কলকাতার ৬! উৎকণ্ঠায় পরিবার
-
মুহূর্তে ‘জলরাক্ষস’ গ্রাস করল স্ত্রী-পুত্রকে! নেপালের ব্যবসায়ীর দু’চোখে এখনও আতঙ্ক ও বিষাদ
-
ক্যামাক স্ট্রিটে ফের ঝুলল ‘বেআইনি’ হোর্ডিং! ‘যতদূর যেতে হয়, যাব’ পুলিশের সঙ্গে গাজোয়ারির পর হুঁশিয়ারি অভিষেকের
-
মহারাষ্ট্র পিএসসি পরীক্ষার প্রশ্ন ‘ফাঁস’! ব্যর্থ প্রেমকাহিনিতেই প্রকাশ্যে কেলেঙ্কারি